[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

মানুষ মাত্রই সীমাবদ্ধতার বলয়ে আবদ্ধ

৩৯ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
দৈনন্দিন আলাপচারিতা কিংবা তীব্র মতবিরোধে কারো কারো অবচেতন মন এক অদ্ভুত অন্ধত্বে আচ্ছন্ন থাকে। নিজের প্রতিটি মতামতকেই চরম সত্য ভেবে বসে থাকে। যা এক ধরনের মানসিক অনমনীয়তা, এটি বিবেকের দরজায় শক্ত পাহারা বসায়। এই আত্মকেন্দ্রিকতার দেয়াল ভেদ করে অন্যের কোনো যুক্তিসংগত আলো ভেতরে প্রবেশ করতে পারে না। সাময়িক বাকযুদ্ধে হয়তো জয় ছিনিয়ে আনা যায়, কিন্তু এর মূল্য চুকাতে হয় পারস্পরিক আস্থার চাদর ও সত্যকে স্বচ্ছভাবে দেখার সহজাত ক্ষমতা চিরতরে হারিয়ে।

মানুষ মাত্রই সীমাবদ্ধতার বলয়ে আবদ্ধ, অথচ নিজের ত্রুটি স্বীকারের বেলায় অহংকারের পাহাড় সামনে এসে দাঁড়ায় তার। ভুল মেনে নেওয়া মানেই পরাজয় নয়, বরং এটি মানসিক পরিপক্বতা ও শক্তির প্রকৃত পরিচায়ক। যে মন নিজেকে জগতের একমাত্র মাপকাঠি মনে করে , তার অন্তরে শুদ্ধাচার কিংবা আত্মিক ইসলাহ্‌র পবিত্র ঝরনাধারা কখনো প্রবাহিত হতে পারে না।

এই সুপ্ত মানসিক ব্যাধি থেকে নিরাময়ের প্রথম ও প্রধান সোপান হলো প্রতিনিয়ত নিজের হিসাব মেলানো বা মুহাসাবার চর্চা করা। অন্যের অপরাধের খতিয়ান খোঁজার পূর্বে নিজের অন্তরাত্মার গভীরে উঁকি দিয়ে দেখা জরুরি যে, নিজস্ব বিশ্বাসেও বড় ধরনের গলদ থাকতে পারে। যেদিন এই বিনম্র উপলব্ধির বীজ মনে রোপিত হয়, সেদিনই ইগো বা দাম্ভিকতার কুজ্ঝটিকা কেটে গিয়ে অন্তরে এক অপূর্ব স্নিগ্ধতা নেমে আসে।

বিপরীত মতের মানুষের প্রতি সহনশীল হওয়া এবং তাদের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার মানসিকতাই প্রকৃত প্রজ্ঞার পরিচায়ক। নিজের জানাশোনাকেই জ্ঞানের চূড়ান্ত ইতিকথা না ভেবে অন্যের অভিজ্ঞতা থেকে কুড়িয়ে নেওয়ার উদারতাই জীবনকে সহজ করে। এই সূক্ষ্ম মানসিক রূপান্তরই মানুষের ভেতরের সমস্ত অহমিকা পুড়িয়ে ছাই করে আত্মশুদ্ধি ও ইসলাহ্‌র চিরন্তন আলোর পথ উন্মুক্ত করে দেয়।

-শেখ হাসিবুর রহমান শিহাব
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4692
প্রকাশিত19 অগাস্ট (192 পয়েন্ট)

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 8 সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার মূল শিক্ষা

সন্তানকে ভালোবাসা মানে তাকে সবকিছু দেওয়া নয়। আসল ভালোবাসা হলো তাকে শেখানো কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়, নিজের পরিশ্রমকে মূল্য দিতে হয় এবং নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রাখতে হয়। তাকে বোঝাও জীবন সহজ নয়, প্রতিটি অর্জন ধৈর্য…

০ ০ ১৫৫ ১ মিনিটের পড়া

" আমি একজন Empathic Intuitive মানুষ"

আমি সবসময় বুঝে ফেলি, কারো মুখে না বললেও তার মনের অবস্থা কি। কারো দুঃখ আমার বুকের ভিতর ভারী করে তোলে। কারো হাসি আমার চোখে আলো এনে দেয়। আমি প্রায়ই আগে থেকে অনুভব করি কিছু ঘটতে যাচ্ছে। যে কথাটা আমি ভাবী তা কিছুক্ষণের…

০ ০ ১১৩ ১ মিনিটের পড়া

সহজেই মানুষ চেনার উপায় কি? আপনি কি জানেন?

মানুষ চেনার অনেক বিশেষ কিছু উপায় রয়েছে, যেগুলো দেখে আপনি তার স্বভাব, মনোভাব, চরিত্র ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। প্রথমে বলে রাখি, মানুষ চেনা অনেক কঠিন প্রয়োজন সময় এবং সঠিক পর্যবেক্ষণ। তবে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখে…

১ ০ ১৫১ ১ মিনিটের পড়া

অন্যের সাজানো সাফল্যের ছাঁচে নিজেকে ঢালাই করার চেষ্টা এক ধরণের নির্বোধ আত্মপ্রবঞ্চনা।

প্রকৃতির চিরন্তন নিয়মে কোনো দুটি মানুষের আঙুলের ছাপ যেমন মেলে না, তেমনি মেলে না তাদের জীবনবোধ, মনন ও যাত্রাপথ—তাই অন্যের সাজানো সাফল্যের ছাঁচে নিজেকে ঢালাই করার চেষ্টা এক ধরণের নির্বোধ আত্মপ্রবঞ্চনা। একজনের জন্য যা…

০ ০ ৩৯ ১ মিনিটের পড়া

আলহামদুলিল্লাহ

"হাঁচি দিলে যেমন তাৎক্ষণিক মুখ থেকে 'আলহামদুলিল্লাহ' উচ্চারিত হয়, তেমনি অন্তরের প্রতিটি স্পন্দনে রবের প্রতি কৃতজ্ঞতা ধারণ করতে পারলে—আপনার কলব প্রশান্তির এক নিজস্ব ঠিকানা হয়ে উঠবে।" -শেখ হাসিবুর রহমান শিহাব

০ ০ ৩১ ১ মিনিটের পড়া
...