একা যাপন
কেউ আসেনি কাছে, কেউ বোঝেনি ব্যথা,
তবু বুকে জমে আছে না-বলা কথা।
যে ভালোবাসা চাইলাম — পাইনি তার দেখা,
জীবনটা কেটে গেল একলা, বড় একা।
কথা দিয়ে কেউ কথা রাখেনি কোনো,
ভালোবাসি বলে কেউ ডাকেনি মনো।
হাত বাড়াইনি বলে — হাত ধরেনি কেউ,
আজ ভাবি, হয়তো আসবে কোনো ঢেউ।
জানের খোঁজ নেয়নি, মানের তোয়াক্কা নেই,
প্রাণের টান দিয়ে ডাকেনি যে কেই।
তবু গেয়ে যাই এই করুণ সুর —
ছায়া হয়ে শোনে সে, দাঁড়িয়ে বহুদূর।
*একাই এসেছিলাম, একাই যাব চলে
*মাঝখানের গল্পটুকু রইল স্মৃতির আঁধারে।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।