লুবাবার বিয়েকে কেন্দ্র করে শাহবাগী পাড়াতে যে পিছনে আগুন জ্বলা শুরু করেছে সেই আগুন নিভানোর জন্য একটু হালকার উপর ঝাপসা করে পানি ছিটাবো।
Prince Frerase
লুবাবা এর বয়স ১৫, আর সে এই বয়সে বিয়ে করে, আমার মতে ঐতিহাসিক ভাবে এই অল্প বয়সে বিয়ে করাটা রাজকীয় কারবার এবং সম্রাট সম্রাজ্ঞীদের কাজ । বিভিন্ন বিষয়ের ছাত্র হিসাবে ইতিহাসের পৃষ্ঠাগুলোও আমার পড়তে হয়েছে। আর ইতিহাস পড়তে গিয়ে আমি অনেক মজার বিষয় জানতে পেরেছি। যেমন -
মার্গারেট বোফোর্ট, তিনি ছিলেন টিউডর রাজা হেনরির জন্মদাত্রী মা। আর তিনি হেনরিকে কত বছর বয়সে জন্ম দেন, জানেন? মাত্র ১৩ বছর বয়সে। চিন্তা করেন ১৩ বছর বয়সে তিনি একজন সন্তানকে জন্ম দেন এবং সেই সন্তান একজন শাসক হোন। মার্গারেট কত বছর বয়সে বিয়ে করেছে এই আলাপটা এখন বাদই দিলাম....
এখন আসি আমাদের শ্রেষ্ঠ এক মোগল সম্রাট বাদশাহ আকবারের কাছে। বাদশাহ আকবর হলেন তৃতীয় মেগল সম্রাট। আর তার প্রথম স্ত্রী এর নাম রুকাইয়া সুলতান বেগম। এই রুকাইয়ার সাথে যখন বাদশাহ আকবরের বাগদাদ হয় তখন তার বয়স ছিল নয় এবং ১৪ বছর বয়সে বাদশাহ আকবরকে বিয়ে করেন। আর হ্যা রুকাইয়া ছিলেন তাঁর স্বামীর ( আকবর) চাচাতো বোন এবং জন্মসূত্রে একজন মুঘল রাজকুমারী । তাঁর পিতা হিন্দাল মির্জা ছিলেন আকবরের পিতা হুমায়ুনের কনিষ্ঠ ভাই । তো এইখানে দেখতে পাচ্ছি যে অল্প বয়সেই সম্রাট বিয়ে করেন, আর বিয়ের পরই তিনি ইতিহাসের প্রভাবশালী একজন বাদশাহ হোন.... । তো বাদশাহ আকবরের সাথে রুকাইয়ার বিয়ের সময় রুকাইয়া এর বয়স কত ছিল মনে আছে তো?
দাড়ান এখানেই শেষ না। আরও আছে.......
ফুজিওয়ারা নো তেইশি যিনি সাদাকো নামেও পরিচিত, ছিলেন জাপানের সম্রাট ইচিজোর একজন সম্রাজ্ঞী। ইনি কত বছর বয়সে বিয়ে করে জানেন? মাত্র ১৩ বছর বয়সে বিয়ে করেন । আর তেরো বছর বয়সে তিনি ভবিষ্যৎ সম্রাট ইচিজোরকে বিয়ে করেন। বলুন তো সম্রাজ্ঞী সাদাকো কত বছর বছর বয়সে বিয়ে করেন?
আরও বলছি -
বারগান্ডির গারবের্গা ছিলেন ওয়েল্ফ-এর জ্যেষ্ঠ রাজবংশের একজন সদস্য । তিনি প্রথমে ওয়ার্ল-এর কাউন্ট প্রথম হারমান এবং দ্বিতীয়ত সোয়াবিয়ার ডিউক দ্বিতীয় হারমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন । আর গারবের্গা যখন প্রথম হারমানকে বিয়ে করেন তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর। বলেন তো কত বছর?
ভার্জিনিয়া এলিজা পো ছিলেন আমেরিকান লেখক এডগার অ্যালান পো- এর স্ত্রী । এই দম্পতি সম্পর্কে চাচাতো ভাইবোন ছিলেন এবং ভার্জিনিয়া ক্লেমের ১৩ বছর বয়সে ও পো-এর ২৭ বছর বয়সে তারা প্রকাশ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এলিজা এর বিয়ের বয়সটা শুধু মনে রাখেন যে তিনি ১৩ বছর বয়সে বিয়ে করেন।
এখন এক নজরে আরও দেখুন -
ইসাবেল ডি মেউলান (আনুমানিক 11 বছর বয়সী) 1161 সালে জিওফ্রয়, সিগনিউর ডি মায়েনে (44 বছর বয়সী) এর সাথে বিয়ে করেছিলেন।
১১৫৩ সালে ক্যাস্টিলের সাঞ্চা (বয়স প্রায় ১৪) নাভারের সাঞ্চো ষষ্ঠ (বয়স ২১)-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন
১১৪০ সালে অ্যাকুইটেইনের পেট্রোনিলা (বয়স প্রায় ১৫) ভার্মান্ডোয়ার কাউন্ট প্রথম রালফের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
১১৪০ সালে ফ্রান্সের কনস্ট্যান্স (বয়স প্রায় ১৫/১৬) এবং বুলোনের কাউন্ট চতুর্থ ইউস্টেস (বয়স প্রায় ১২/১৩)-এর বিবাহ সম্পন্ন হয়।
১১১৯ সালে অ্যাঞ্জুর ম্যাটিল্ডার (বয়স প্রায় ১৩) সাথে ইংল্যান্ডের প্রথম হেনরির পুত্র ও উত্তরাধিকারী উইলিয়াম অ্যাডেলিনের (বয়স ১৫) বিবাহ সম্পন্ন হয়।
১১৩৭ সালে অ্যাকুইটেইনের এলিনর প্রায় ১৫ বছর বয়সে ফ্রান্সের সপ্তম লুইকে (বয়স ১৭) বিয়ে করেন ;
৯৪৭ সালে স্যাক্সনির লিউটগার্ড (বয়স ১৪/১৫) লোরেনের ডিউক কনরাডের (বয়স প্রায় ২৫) সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
১০১৬ সালে ফ্রান্সের হেডউইগের (বয়স প্রায় ১৩) সঙ্গে নেভার্সের কাউন্ট প্রথম রেনল্ডের বিবাহ সম্পন্ন হয়।
৭৭২ সালে হিলডেগার্ডের (বয়স প্রায় ১৩/১৪) সাথে শার্লমেনের বিয়ে হয়েছিল ।
৯২২ সালে সোয়াবিয়ার বার্থা (বয়স প্রায় ১৫) বার্গান্ডির দ্বিতীয় রুডলফের (বয়স প্রায় ৪২) সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এই যে আমি এত জনের বিবাহ দম্পত্তিদের বিয়ের সময়কাল এবং বিয়ের সময় তাদের বয়সের কথা বললাম এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? আর হ্যা আমি যাদের কথা বলেছি তারা কিন্তু কোনো সাধারণ পাবলিক না বরং এরা হলেন প্রভাবশালী সব ব্যক্তিবর্গ রাজকীয় পরিবারবর্গের লোক।
আমি তো শুধু ইতিহাস থেকে অতি সামান্য ব্যক্তিদের কথা এখানে উল্লেখ করলাম যারা তাদের সময়ে বিখ্যাত শাসক মর্যাদার লোক ছিলেন। এরকম কতশত ব্যক্তিদের দেখান যাবে যারা ১৮ না বরং ১৫ বছরের নিচে বিয়ে করেছে যেমনটা আমি উপরেই দেখিয়েছি। আর আমি এটাও বার বার বলছি যে এরা কোনো সাধারণ লোক না।
আমি যাদের কথা এখানে বললাম তারা সবাই বিয়ে করেছে এলেবারে অল্ব বয়সে, স্পেসিফিক ভাবে বললে সিমরিন লুবাবা এখন যে বয়সে বিয়ে করেছে ঠিক একই বয়সেই এরা বিয়ে করেছে..... ।
আর লেখার শুরুতে আমি একটা লাইন লেখেছিলাম সেটা মনে আছে তো? না মনে থাকলে আবার গিয়ে ৪,৫,৬ নং লাইন পড়ে আসুন।
এখন আমি একটা বিষয় চিন্তা করছি, বড়তমানে যেডব ব্যাঙ্গু শাহবাগী গুলো অলৃপ বয়সের মেয়েদের বিয়ে করার বিষয়কে কেন্দ্র করে বিশেষ করে সিমরিন লুবাবার বিয়েকে কেন্দ্র করে এত লাফাচ্ছে তারা যদি এসব ব্যক্তির সময়ে থাকত আর অল্প বয়সে বিয়ে করার জন্য সম্রাটকে পেডোফাইল বলত তাহলে চিন্তা করেন তো শাহবাগীদের অবস্থা তখন কি হতো?
আর সবচেয়ে বড় কথা হলো যে ইউরোপ থেকে ব্যাঙ্গগুলো পেডোফাইল, বাল্যবিবাহ খারাপ এই বিষয়গুলো শিখেয়েছে সে ইউরোপে ৩৮০ খ্রিস্টাব্দ থেকে ১৯৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান ক্যাথলিক চার্চে নারীদের জন্য বিবাহের সর্বনিম্ন বয়স ছিল ১২ বছর এবং পুরুষদের জন্য ১৪ বছর, যা রোমান আইন থেকে ক্যানন আইনে গৃহীত ছিল। অর্থাৎ ১০০ বছর আগেও ইউরোপে ১২ বছর বয়সেও মেয়েদের বিয়ে দেওয়া হতো.....
লেখলে আরও অনেক কিছু লেখা যায়, তবে জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট ......
তাহকীক ও কাতিব : মোঃ মেহেদী হাসান ✍️
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।