নাস্তিক অমুসলিম থেকে মুসলিম হয়েছেন যারা
পর্ব-২
ইনি হলেন প্রফেসর জেফরি ল্যাং ( জন্মঃ ৩০ জানুয়ারী, ১৯৫৪) একজন আমেরিকান গণিতবিদ এবং মুসলিম লেখক। তাঁর লেখা বই এবং ভিডিও লেকচারগুলো মুসলিম ও অমুসলিম উভয় ব্যক্তিবর্গদেরকেই ইসলামের প্রতি অনুপ্রাণীত করেছে।
সবচেয়ে অবাক করার ব্যাপার হলো তিনি একজন খ্রিষ্টান ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন এবং একসময় কট্ররপন্থি নাস্তিক ছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেন সুবহানাল্লাহ !
আপনারা কি জানেন কেন তিনি নাস্তিক থেকে মুসলিম হোন?
বিশ্ববিদ্যালয়ে গণিত শিক্ষক হিসেবে কর্মরত থাকার সময়, এক মুসলিম পরিবারের সাথে তার ঘনিষ্ঠতা হয়। তারা তাকে ইংরেজিতে অনূদিত পবিত্র কুরআনের একটি কপি উপহার দেন。 তিনি বেশ কৌতূহল ও সমালোচনার চোখেই কুরআন পড়া শুরু করেন।
কুরআন পড়তে গিয়ে তার কাছে সবচেয়ে অবিশ্বাস্য যে বিষয়টি ধরা পড়ে তা হলো প্রতিদিন তার মনে যেসব প্রশ্ন বা সন্দেহ জাগত, ঠিক পরের দিন কুরআন পড়ার সময় আল্লাহ যেন ঠিক সেই বিষয়টিরই সমাধান ও উত্তর দিয়ে রাখতেন। কোনো অলৌকিক সংযোগের মতো তার সব প্রশ্নের সন্তোষজনক উত্তর কুরআনের পাতায় পাতায় ফুটে উঠতে থাকে।
একজন গণিতবিদ হিসেবে জেফরি ল্যাং সবকিছু যুক্তি ও প্রমাণের মাধ্যমে বুঝতে পছন্দ করেন। কুরআন পড়ার সময় তিনি খেয়াল করেন, ইসলাম অন্ধ বিশ্বাসের চেয়ে মানুষকে বুদ্ধি, জ্ঞান ও যুক্তি দিয়ে স্রষ্টাকে খোঁজার নির্দেশ দেয়। এই যৌক্তিক আবেদনই তার নাস্তিকতার দেয়াল ভেঙে দেয়।
পবিত্র কুরআনের অসাধারণ সাহিত্যিক সৌন্দর্য, সরলতা এবং স্রষ্টার সাথে মানুষের সরাসরি যোগাযোগের পদ্ধতি তাকে বিমোহিত করে। এরপর ১৯৮৪ সালের ৩০ জুন তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তী জীবনে তিনি আমেরিকার মুসলিম সমাজে এবং এর বাইরে ইসলাম নিয়ে অত্যন্ত জনপ্রিয় কিছু বই লেখেন।
তার নিজের লেখা "Even Angels Ask: A Journey to Islam in America" ও "Struggling to Surrender" বইগুলোতে তিনি তার এই পুরো জীবনের দর্শন, টানাপোড়েন ও ইসলাম গ্রহণের চমৎকার বিবরণ দিয়েছেন। আর হ্যা , তার Struggling to Surrender বই এর বঙ্গানুবাদ করা হয়েছে। গুগলে যদি " আত্মসমর্পণের দ্বন্দ্ব " (by প্রফেসর ড. জেফরি ল্যাং , ড. আবু খলদুন আল মাহমুদ /অনুবাদক) লিখে সার্চ করেন তাহলে রকমারিসহ অন্যান্য বইয়ের ওয়েবসাইট এতে বইটা পেয়ে যাবেন। এই বইটা পড়লেই তার মুসলিম হওয়ার পিছনে যুক্তি কারণগুলো পেয়ে যাবেন।
এখন একটু চিন্তা করুন - প্রফেসর জেফরি ল্যাং এর মতো এত বড় গণিতবিদ কোরআনে কোনো গাণিতিক ভুল পেলেন না এমনকি বৈজ্ঞানিক ভুলও পেলেন না, বরং তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই উল্টা মুসলিম হয়ে গেলেন ( সুবহানাল্লাহ ) । আর এদিকে আমাদের মূর্খ ব্যাঙ্গু কলা বিজ্ঞানীরা বলে তারা নাকি কোরআনে গাণিতিক বৈজ্ঞানিক ভুল খুঁজে পায় যারা কখনো বিজ্ঞান এবং গণিত নিয়ে কখনো মাস্টার্স পর্যায়েও পড়ালেখা করেন নি... phd করেছেন তো দূরের কথা.....।
[ আত্মসমর্পণের দ্বন্দ্ব বইটার pdf. লিংক কমেন্ট বক্সে দেওয়া হলো। টেলিগ্রাম থেকে ডাউনলোড করে পড়তে পারেন। আর হ্যা এই বইটা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে রাখবেন আপনার পরিবারের লোকদের পড়ার জন্য ইনশাআল্লাহ ..]
Prince Frerase -
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।