শীত! তুমি অনেকের কাছে-
খেজুরের রস খাওয়ার মৌসুম।
শীত! তোমার আগমনে-
বাসায় বাসায় পিঠা-পুলির উৎসবের ধুম।
শীত! তুমি উষ্ণ পোশাক পরিহিত বালকের কাছে-
শিশিরে পা ভেজানো উপভোগ্য সময়।
প্রকৃতিপ্রেমীরাও বলে –
"শীত প্রকৃতিকে করে মুগ্ধময়।"
শীত!তুমি ভ্রমন পিপাসুদের কাছে-
বহু প্রতিক্ষীত এক ঋতুর নাম।
শীত! তুমি ফুলের সমাহার ঘটিয়ে;
প্রকৃতিকে কর ফুলেল, সৌন্দর্যবান।
শীত! তোমার আগমনে
প্রকৃতিপ্রেমী কবির মনে;
চলে আসে ছন্দের সমাহার।
শীত!তুমি কবির কাছে
এক বিশাল ছন্দের ভান্ডার।
কিন্তু আমার কাছে শীতমানে-
বস্ত্রহীনদের হাহাকার; কান্নার রোল।
আমার কাছে শীতমানে-
কেঁদে ওঠা মায়ের কোল।
আমার কাছে শীতমানে-
যাকাত অপ্রদানকারীদের;
শৌখিন পণ্য ক্রয়ের মনের আশা।
আমার কাছে শীতমানে-
যাকাত থেকে বঞ্চিত দারিদ্র্যদের দুর্দশা।
শীত!আমার দৃষ্টিতে-
নিষ্ঠুরভাবে তোমার আগমন।
প্রকৃতিকে শীতল করলেও;
শীতল করতে পারনা উচ্চবিত্তদের মন।
০৫/০১/২০২০
আন্ধারীঝাড়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।