[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

তোমার খোঁজে

১৩৪ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
পুরোনো খাতাগুলোতে আমি তোমাকে খুঁজি।

আমিই সেই খাতাগুলোতে তোমাকে শব্দবন্দি করে রেখেছিলাম!

সেই খাতা আমার কাছে আজ টাইম মেশিন।

খাতা খুললে অনায়েসে আমি ভ্রমন করতে পারি আমার অতীত।

যে অতীতের কোনও ভবিষ্যৎ ছিলনা!

পুরোনো খাতাগুলোর ছন্দহীন কবিতায় আমি আবেগ, ভালোবাসা আর প্রেম খুঁজি।

জীবনের এই ধাপে এসে, এসবের বড্ড অভাব বোধ করছি।

তোমাকে নিয়ে লেখা সপ্তদশ কবিতার সেই কাব্যগ্রন্থখানা! যার উৎসর্গ পত্রে লিখেছিলাম-

'যার কথা মনে করে

অহর্নিশ নির্ঘুম থাকি।

সর্বদাই যার ছবি-

মনের কোণে আঁকি।'

জানো তো!

সেই কাব্যগ্রন্থখানা গত সপ্তাহে একশতবার পাঠ করেছি।

উৎকৃষ্ট কবিতা কম থাকলেও-

আবেগ, ভালোবাসা আর প্রেমের কমতি নেই।

তুমি জানো!

প্রেমানুভূতি, অপেক্ষা, নিস্তব্ধতা, আক্ষেপ, স্বপ্ন-চিন্তা, প্রত্যাহৃত

এসব কবিতার রচনাকাল বেমালুম ভুলে গেছিলাম!

ভাগ্যিস কাব্যগ্রন্থখানা সঙ্গে ছিলো! 

হ্যালোজেন লাইটের আলোতে,

তুমি এসে সামনে দাঁড়ালেও -

আমি তোমাকে খুঁজি।

কিন্তু সেই তুমিকে আর খুঁজে পাইনা;

আমার লেখা কবিতা ছাড়া অন্যকোথাও!

তাইতো মাথা গুঁজে পড়ি নিজের লেখা-

নয়তো মস্তিষ্কে হালচাষ করে,

তুলে আনি সেইসব স্মৃতি! 

০৪.০২.২০২৫

রাত-০৩ টা ২৯ মিনিট
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3616
প্রকাশিত19 মার্চ (272 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

একটু উষ্ণতার খোঁজে

#একটু_উষ্ণতার_খোঁজে #মো_নাছির_উদ্দিন তোমাকে মনে পড়ে— কুয়াশাচ্ছন্ন হাড়-কাঁপানো শীতের ভোরে, যখন হিমশীতল মৃদু হাওয়া হীরক-কাটা ছুরির মতো লাগছে জোরে। তোমাকে মনে পড়ে— সকাল, দুপুর, সন্ধ্যা ও গভীর রাতে, যখন পথে, মাঠে, উঠোনেতে…

০ ১ ২০৮ ১ মিনিটের পড়া

পর্ব 36 শব্দগুলো ছন্দ খোঁজে

নীরব রাতে কলম ডাকে, লিখি কত কথা অচেনা, মনের ভেতর জমে থাকা শব্দ চায় যে ছাড়া। খাতার পাতায় নামে তখন ভাবের নীল ধারা, অক্ষর বুনে গড়ে ওঠে অনুভবের তারা। চিন্তার ভিড়ে থেমে থাকা যত না বলা ব্যথা, কলম ছুঁতেই রূপ পায় তারা…

০ ০ ২৩৬ ১ মিনিটের পড়া

পর্ব 145 মানবতার খোঁজে

মানবতার খোঁজে মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরনঃ গদ্যকবিতা তারিখঃ ৩১ অক্টোবর ২০২৫ পবিত্র গ্রন্থে লেখা আছে— প্রতিটি প্রাণই সমান। হৃদয় হোক প্রেমে ভরা, দুনিয়া ভাসুক সহমর্মিতায়। কিন্তু আজ? আজ কোথায় সেই মানবতা? পথচারী দিশাহারা…

০ ০ ৫০৯ ১ মিনিটের পড়া

তোমার শহরের প্রবেশ

ঠান্ডা হাওয়ায় তনু শীতল হয়ে উঠছে, কুয়াশার ভিড়ে হারিয়ে যেতে মন চায় তোমার শহরে। পথের সন্ধানে আসলে রেখে দিও আমায় তোমার কারাগারে, অপরাধ হিসেবে উল্লেখ করো —"তোমার শহরে প্রবেশ"। মুক্তিপণ হিসেবে আমায় চেয়েও আবদ্ধ থাকতে চাই তোমার…

২ ০ ১৫ ১ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া শহরজুড়ে তোমার অনুপস্থিতি

শহরটা আজও আগের মতোই আছে, বাসগুলো ছুটে যায় নির্দিষ্ট গন্তব্যে, ফুটপাতের বইয়ের দোকানে ধুলো জমে পুরোনো উপন্যাসের মলাটে। চায়ের দোকানে কেউ রাজনীতি বোঝে, কেউ বোঝে না নিজের ঘরের হিসাব; একটি মেয়ে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ…

০ ০ ২৮ ২ মিনিটের পড়া
...