[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

হে গাফেল আত্মা

১৫২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

হে গাফেল আত্মা 



হে ঘুমন্ত সত্তা,
সকাল ৬ টার বাসটা তুমি ধরতে পারো, কিন্তু তুমি পারো না ৬ টা ১০ মিনিটের ফজরের জামায়াতটা ধরতে।
🔼       হে বেখেয়ালী মন,
রাত ৪ টা পর্যন্ত জেগে তুমি বার্সা বনাম রিয়াল এর খেলা দেখতে পারো, রাত জেগে ফ্রী ফায়ার,পাপজি গেমস খেলতে পারো,নাটক,মুভি দেখতে পারো কিন্তু তুমি পারো না সেই সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তে।
📤    হে ঘোরের মধ্যে আচ্ছন্ন ব্যক্তি,
সপ্তাহে ১ ওয়াক্ত নামাজ পড়েই তুমি কি নিজেকে ধার্মিক মনে করো?? তাহলে আল্লাহ তোমার জন্যই বলেছেন,
💧বিদ্যুৎচমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়,
যখনই বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয়, তখনই তারা পথ চলতে থাকে, এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায়, তখন তারা থমকে দাঁড়ায়।
আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করে নিতে পারতেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান।💧
- সুরা বাকারাহ্, আয়াত ২০।
🏉          হে অকৃতজ্ঞ হৃদয়,
তোমার উপর যত চোখের দৃষ্টি নিপতিত হয়, সেগুলোর মধ্যে আল্লাহর দৃষ্টিকেই সবচেয়ে দুর্বল ভেবো না।
আল্লাহর করুণাকে তাঁর দুর্বলতা ভেবো না। ভাবো সেই দিনটার কথা, যেদিন তোমার এই জাস্ট ফ্রেন্ড গুলো কোনো কাজে আসবে না। সেই দিনের কথা ভাবো যেদিন তোমার এই পাতানো বোন গুলোই তোমার জাহান্নামের কারণ হবে।
📚        হে দ্বীনি ভাই,বোন
আল্লাহর সতর্কবার্তাকে ভয় করো। নিজের সুবিধার জন্য ইসলামকে বদলে নিয়ো না।দ্বীনের কিছু অংশ গ্রহণ আর কিছু অংশ বর্জন করো না। ফিরে আসো আল্লাহর দিকে, সেই দিনের আগেই। যেই দিন আল্লাহ মুনাফিকদের শ্রবণ ও দৃষ্টিশক্তি কেড়ে নিবেন। আল্লাহকে সিজদাহ করার যোগ্যতা সবার হয় না। চলো না, আবার সেই রবের
       মুগ্ধতায় সিজদায় নত হই।💙
পবিত্র রমাদান ই হলো আল্লাহর নিকট ফিরে আসার একটি সহজ সময় ও নিজেকে গোছানোর সহজ সমাধান।

#প্রশান্ত_আত্মা।

লেখা: আল-মামুন রেজা   ✍️image

আমি আল-মামুন রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 310 টি লেখা ও 28 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6345। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3474
প্রকাশিত21 ফেব্রুয়ারি ♛ (6,345 পয়েন্ট)

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 5 আখিরাত নিয়ে ভাবনা-০১

একটা কবরের পাশে দাড়িয়ে ভাবছিলাম। ভাবতে ভাবতে নিজেকে প্রশ্ন করলাম- আজ যিনি এখানে শুয়ে আছে তিনিও আমার মতো অস্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন।এক সময় হেঁসে খেলে রঙিন জীবন যৌবন অতিবাহিত করেছিল।তারও ছিল কত প্রিয় মানুষ,বন্ধু,স্বজন।…

০ ০ ৭০ ১ মিনিটের পড়া

দুনিয়ার মানুষ বড়ই চালাক!

দুনিয়ার মানুষ বড়ই চালাক-তাঁরা স্বয়ং সৃষ্টিকর্তার সাথেও চালাকি করতে চাই-! _ আল-মামুন রেজা ✍️ বা

০ ০ ১৪১ ১ মিনিটের পড়া

পর্ব 70 ইসলাম

ইসলাম সুরভিত ইসলামে তাকওয়ার সুর জ্বেলে দেয় প্রাণে প্রাণে কোরআনের নূর। হাহাকার আহাযারি আর যত দুখ কিনে আনে অবিরত আসমানি সুখ। _আল-মামুন রেজা

০ ০ ৩৫৩ ১ মিনিটের পড়া

কোরআন থেকে পাঠ

হৃদয়ে স্থান পাওয়া কোরআনের আয়াত ১। “পৃথিবীতে যত জীব রয়েছে, তাদের রিজিকের দায় আল্লাহর উপর।”📖 (সূরা হুদ ১১:৬) রিজিক মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। চেষ্টা করুন, কিন্তু মনে রাখবেন — রিজিক নিশ্চিত যিনি করেন, তিনি আল্লাহ।…

০ ০ ১৭৬ ৭ মিনিটের পড়া

আল্লাহ এক হওয়া সত্বেও পবিত্র কুরআনে ‘আমি’ না বলে ‘আমরা’ কেন বলেন? কুরআনের সাহিত্যরীতি ও তাৎপর্য।

আসসালামু আলাইকুম ওয়াআহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! এই প্রশ্নটি অনেক অমুসলিম ভাই ও বোন, এমনকি কিছু মুসলিম ভাই-বোনও করে থাকেন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর উত্তরটি ভাষাগত ও ধর্মীয়—দুই দিক থেকেই বোঝা দরকার। প্রথমত…

০ ০ ২৮৩ ২ মিনিটের পড়া
...