[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ক্ষমা

১৩৫ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
#ক্ষমা

#মো_নাছির_উদ্দিন 

শত শত মজার ছলে-

কত যে বলেছি কথা। 

কেউ বা নিয়েছ সহজ ভাবে, সরল মনে,

কেউবা পেয়েছো ব্যথা। 

আমার হৃদয়ও তোমারই মত- 

এক বিষাদ সিন্ধু। 

কথার ছলেও দিয়ে যদি থাকি-

কষ্ট এক বিন্দু। 

আজ এ বিকেলে ক্ষোভ বা কষ্ট-

রেখো না মনে জমা। 

আপন কিংবা পথিক  ভেবে- 

করে দিও তবে ক্ষমা। 

#enolej_idea
eID: 3276
প্রকাশিত31 জানুয়ারি (540 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

চিঠি দিও।

কোন শহরে, কোন গলিতে, কোন ঠিকানায় আছো তুমি— কেমন আছো? জানতে বড় ইচ্ছে করে, যদি পারো, একটু লিখো— চিঠি দিও। তোমার বিষয়ে নাইবা লিখো, বিড়াল এবার ছানা দিয়েছে; দুষ্টু ছানা আঁচড় কাটে, ডান হাতটি লাল হয়েছে— তা জানিয়ে কিছু লিখো…

০ ০ ১৪১ ১ মিনিটের পড়া

তুমি চিনবে কেমন করে

#তুমি_চিনবে_কেমন_করে #মো_নাছির _উদ্দিন কোন দিন যদি আবার দেখা হয় তোমার সাথে, শত বছর হলে–বেঁচে যদি থাকি। তুমি চিনবে কেমন করে ? হৃদয় পটে যতই ছবি আঁকি। ঝাঁকড়া চুলের শোভা যে আর নেই, ভাঙা চোয়াল –চুল গুলো সব সাদা। তুমি চিনবে…

০ ০ ১৪৮ ১ মিনিটের পড়া

আজও খুঁজে বেড়াই

#আজও_খুঁজে_বেড়াই #মো_নাছির_উদ্দিন ............................... তোমাদের খুঁজেছিনু কত দিন ক্যাম্পাসে জলিল ক্যান্টিনে নিউমার্কেট মোড়ে। অক্সিজেন হয়ে সদর ঘাটে শহীদ মিনারে শিশির ভেজা ভোরে। খুঁজেছিনু রেলওয়ে ব্রিজের ফুল…

০ ০ ১৪৪ ১ মিনিটের পড়া

কবির হাতে খড়ি

#কবির_হাতেখড়ি #মো_নাছির_উদ্দিন। তুমিই হবে দেশজোড়া কবি সাথে রাখবে চক স্লেট সবই। গুন গুনিয়ে আসবে যাহা মনে লিখে তুমি রাখবে ক্ষনে ক্ষনে । সন্ধ্যা রাতে ঝিঁ ঝিঁ পোকার সুর শুনবে তুমি কানে সু মধুর । গভীর রাতে শিয়াল যখন ডাকে…

০ ০ ১৫৪ ১ মিনিটের পড়া

ফাগুন

দক্ষিণ পাড়ার শতবর্ষী গাছে ফুটেছে কি লাল শিমুল? চারিদিকে আজ মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ধরেছে কি আমের মুকুল? রাস্তায় রাস্তায় লাল গালিচা, ধরেছে কি অজস্র পলাশ? কৃষ্ণচূড়ার আঁচল বিছানো— চারিদিকে কেন এত সাজ? বাতাসে বাতাসে মৌ-মৌ…

০ ০ ১৩৯ ১ মিনিটের পড়া
...