[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

কিন্তু প্রত্যুষেই তুমি অন্যজনের গ্রীবায় মালা হয়ে চলে গেলে, আমি কেবল বৃক্ষের সেবায় নিয়োজিত রইলাম।

১৪৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

তুমি


-কাব্যপ্রহরী 





তুমি ঊষার শেফালিকা হয়ে আসবে বলে

আমি দখিনা জানালার পাল্লা উন্মুক্ত করে রেখেছি

তোমার সৌরভ আহরণের প্রত্যাশায়,

কিন্তু প্রত্যুষেই তুমি অন্যজনের গ্রীবায় মালা হয়ে চলে গেলে,

আমি কেবল বৃক্ষের সেবায় নিয়োজিত রইলাম।





ভেবেছিলাম প্রভাতের মধুর কিরণ হয়ে আসবে,

তাই প্রাঙ্গণে তোমার প্রতীক্ষায় রইলাম,

কিন্তু তুমি মধ্যাহ্নের প্রখর অগ্নিবর্ষণ হয়ে

এসে আমাকে ভস্মীভূত করে দিলে।





ভেবেছিলাম বর্ষণ হয়ে ঝরবে আমার ক্লান্ত দেহে,

তোমার শীতল স্পর্শে সব ক্লান্তি, অবসাদ ধুয়ে

একটু প্রাণবন্ত করে তুলবে আমাকে।

কিন্তু তুমি কালবৈশাখীর তাণ্ডব হয়ে

এসে আমাকে বিধ্বস্ত করে দিলে।





ভেবেছিলাম শরতের কাশকুঞ্জ হয়ে আসবে বর্ষণসিক্ত নদীর তীরে,

আমি তোমার মোহনীয়তা উপভোগ করবো।

কিন্তু তুমি তো জলোচ্ছ্বাস হয়ে আমাকে ভাসিয়ে নিলে,

মাঝগঙ্গায় ডুবিয়ে দিলে আমার তরণী।

সাঁতরে বাঁচার চেষ্টায় তুমি স্রোত হয়ে

আমাকে ঠেলে দিলে অতল গভীরে।





তুমি জ্যোৎস্না হয়ে আসবে, তাই নিশীথের খোলা বারান্দায় বসে

তোমার অপেক্ষায় কবিতা বুনতাম,

এসে তোমার সোনালী আলোয় আলোকিত করবে আমাকে।

কিন্তু তুমি আসলে অমাবস্যা হয়ে,

অন্ধকারের বিভীষিকা হয়ে আমার শহরের আলো টুকুও গিলে খেলে।





ভেবেছিলাম তুমি বসন্তের কোকিল হয়ে ডাকবে আমাকে,

নতুন পল্লব-পুষ্পে সাজিয়ে দিবে আমার জীবন।

কিন্তু তুমি তো দুর্ভিক্ষের শকুন হয়ে এসে

খুবলে খুবলে খেয়ে নিলে আমার হৃদয়,

খেয়ে নিলে মস্তিষ্কটাও, আমাকে করে দিলে

মানসিক ভারসাম্যহীন।




image

ভেবেছিলাম তুমি রঙিন স্বপ্ন হয়ে আসবে,

কিন্তু তুমি দুঃস্বপ্ন হয়ে এসে আমার অস্তিত্ব ভেঙে দিলে,এখন আর শান্তিতে ঘুম হয় না,তুমি কথা না রাখলেও কথা রাখলো কৃত্রিম ইনহেলার,

ইনহেলারের কৃত্রিম নিঃশ্বাসটাই এখন নিত্যদিনের সঙ্গী।

#enolej_idea

eID: 3064
প্রকাশিত17 জানুয়ারি (459 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

📚 বইয়ের খসড়া তুমি ঊষ প্রত্যুষেই তুমি অন্যজনের গ্রীবায় মালা হয়ে চলে গেলে, আমি কেবল বৃক্ষের সেবায় নিয়োজিত রইলাম।

তুমি -কাব্যপ্রহরী তুমি ঊষার শেফালিকা হয়ে আসবে বলে আমি দখিনা জানালার পাল্লা উন্মুক্ত করে রেখেছি তোমার সৌরভ আহরণের প্রত্যাশায়, কিন্তু প্রত্যুষেই তুমি অন্যজনের গ্রীবায় মালা হয়ে চলে গেলে, আমি কেবল বৃক্ষের সেবায় নিয়োজিত…

০ ০ ১৩৩ ২ মিনিটের পড়া

কিন্তু তুমি আসলে অমাবস্যা হয়ে, অন্ধকারের বিভীষিকা হয়ে আমার শহরের আলো টুকুও গিলে খেলে!

তুমি জ্যোৎস্না হয়ে আসবে, তাই নিশীথের খোলা বারান্দায় বসে তোমার অপেক্ষায় কবিতা বুনতাম, এসে তোমার সোনালী আলোয় আলোকিত করবে আমাকে। কিন্তু তুমি আসলে অমাবস্যা হয়ে, অন্ধকারের বিভীষিকা হয়ে আমার শহরের আলো টুকুও গিলে খেলে!

০ ০ ১৩৯ ১ মিনিটের পড়া

পর্ব 4 "তুমি নিজেকে ছোট করলে ঠিকই অহি, কিন্তু আমার চোখে তুমি আজ আরও অনেক উঁচুতে উঠে গেলে। এই ঋণ আমি শোধ করব কী করে?"

শোনো অবেলার পথিক কলমে: হিমানী হিমাদ্রি পর্ব: ০৪ চক্রবর্তী বাড়িতে ফেরার পর থেকে এক গুমোট নিস্তব্ধতা বিরাজ করছে। ইরাকে তার ঘরে পাঠিয়ে দিয়ে মহিমবাবু বারান্দায় পায়চারি করছেন। তার মনে খটকাটা এখনো পুরোপুরি মেটেনি। তিনি…

০ ০ ১৮৮ ২ মিনিটের পড়া

পর্ব 16 মানুষ চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়,

ভোরের কুয়াশার মতো, কিছু মানুষও আমাদের জীবনে অস্পষ্ট হয়ে যায়, কিন্তু অদৃশ্য হয় না। তারা আমাদের স্মৃতিতে থেকে যায়, যেমন কুয়াশা সকালের রোদে মিলিয়ে গেলেও তার স্মৃতি থেকে যায়। সম্পর্কগুলো এলোমেলো হলেও, স্মৃতিগুলো বেশ…

০ ০ ১৮৮ ১ মিনিটের পড়া

চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না

চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আমি আছি তোমার নিজস্ব জগতেই থাকবো তোমার নীরব নিউরন হয়ে আমি না হয় মরে গিয়ে স্মৃতির কুড়ানো নুড়ি হয়ে রবো মন চাইলে আমাকে খুঁজে নিও কবিতার গাঢ় উত্তেজনায়। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আমি আছি…

০ ০ ১৫৬ ১ মিনিটের পড়া
...