Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

নিষিদ্ধ মায়া

0 পছন্দ 0 অপছন্দ
122 বার প্রদর্শিত
করেছেন (1,850 পয়েন্ট)   13 জানুয়ারি "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

সংজ্ঞাহীন এক অনুভূতির চোরাবালিতে পা রাখা;
সেখানে সুখ নেই, ব্যথা নেই— শুধু অমোঘ টানে ঢাকা।
পৃথিবীর সব কদর্য হাহাকার বুঝি সেখানে গিয়ে মেশে,
চাতক তৃষ্ণায় কেউ কারো অপেক্ষায় মরে... অবশেষে।

জানি না কেন এই বারণের মায়ায় মন অবিরত ছোটে,
পাথর দুয়ারে মাথা কুটে কেন দীর্ঘশ্বাস শুধু জোটে?
বিবেক যখন যুক্তির দেয়ালে সাজায় সহস্র বারণ,
হৃদয় তখন বিদ্রোহে মাতে; খোঁজে ভুলেরই কারণ।

মস্তিষ্ক বলে— এ তো মরীচিকা, এ এক অন্ধ গলি,
সত্তা বলে— এই ভুলটাই সত্য, বাকি সব মিছে বুলি।
শরীর বোঝে না কোনো ব্যাকরণ, মানে না কোনো নিষেধ;
স্মৃতির আগুনে দাউদাউ জ্বলে হৃদয়ে বাড়ে জেদ।

কারো কথা ভাবলে শিরদাঁড়া বেয়ে নামে তপ্ত শিহরন,
সংসার তুচ্ছ লাগে; তুচ্ছ মনে হয় সামাজিক বারণ।
জানো ওই কপাট রুদ্ধ, খুলবে না কোনোদিন—
তবু কেন হাত বাড়িয়ে দেখা? কেন এই তৃষ্ণা অন্তহীন?

একটি মেসেজ বা অস্ফুট শব্দে নিজেকে গলিয়ে ফেলা;
অধিকারহীন রাজপ্রাসাদে চলে এক অদ্ভুত ছিনিমিনি খেলা।
যাকে ছোঁয়া বারণ, সে-ই বসে থাকে মনের সিংহাসনে—
যেখানে বৈধ অধিকারীদের ঠাঁই হয় না কোনো ক্ষণে।

নামহীন এই সম্পর্কহীনতার নামই বুঝি— চুপচাপ কাঙালিপনা;
নিঃশ্বাসের ভেতরে প্রতি রাতে জাগে এক নিষিদ্ধ জল্পনা।
ছোঁয়া যায় না যাকে, সে-ই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রোজ;
সব হারিয়েও মন কেন করে শুধু তারই খোঁজ?

বুঝে যায় মন— সব চাওয়া, পাওয়া হয় না কোনোকালে;
কিছু নাম শুধু আসক্তি হয়ে বেঁচে থাকে স্মৃতির জালে।
যা নিষিদ্ধ, তার বুকেই বুঝি লুকানো থাকে আদিম মায়া—
যাকে ছেড়ে যাওয়া জরুরি, সে-ই হয় জীবনের দীর্ঘতম ছায়া। <!-- /data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_260114_021148_986.sdocx -->

আমি এসকে হেলাল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 8 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 91 টি লেখা ও 3 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1850। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 2990
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


দাসপ্রথা নিয়ে ইসলামের অবস্থান: ইতিহাস, শরিয়ত ও নৈতিক দর্শনের আলোকে একটি বিশ্লেষণ ইসলামের বিরুদ্ধে বহুল প্রচলিত আপত্তিগুলোর একটি হলো, "যদি ইসলাম সত্যিই ন্যায়বিচার, মানবতা ও স্বাধীনতার ধ[...] বিস্তারিত পড়ুন...
42 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#হরতালকে_ইসলাম_কি_নিষিদ্ধ_বলে?? আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ  অনেকে দেখতাছি বিএনপির হরতালকে ইসলামের সাথে সাংঘর্ষিক করতে চাইছে। আরেক দল তো একটা কম হাদীস দিয়ে হরতালকে কুফরি শিরক বলছে এমন �[...] বিস্তারিত পড়ুন...
141 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

*মায়া*  পর্ব ১: স্টেশনের মেয়েটা কমলাপুর রেলস্টেশন। রাত 12টা। লাস্ট ট্রেন চলে গেছে। প্ল্যাটফর্মে শুধু কুকুর আর পাগল। একটা 6 বছরের মেয়ে বসে আছে। পরনে ছেঁড়া ফ্রক। সামনে আধা খাওয়া পাউরুটি। নাম জা�[...] বিস্তারিত পড়ুন...
56 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

মরীচিকার মায়া ও আমাদের নগ্ন বাস্তব — হিমানী হিমাদ্রি মানুষের জীবনটা আসলে এক অদ্ভু&#[...] বিস্তারিত পড়ুন...
87 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
জগতের বড়ো ভ্রম মায়া মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী। জানুয়ারি ০৭, ২০২৬ কখনও ভ&[...] বিস্তারিত পড়ুন...
553 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    163 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    82 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...