#শর্ট_কাউন্টার_পোস্ট_by_muslim
সিরিজ পর্ব ১১২
ওস্তাদ ছাড়া নিজে নিজে যারা হাদীস পড়ে ফতোয়া দিতে গিয়েছে তারাই বিভ্রান্ত এবং পথভষ্ট হয়ে গিয়েছে।। আচ্ছা আপনিই বলুন তো, আপনি কি আপনার বন্ধু - বান্ধব, মামাতো ভাই, ফুফাতো ভাই এদের সাথে এক বিছানাতে একই কম্বল এর তলে ঘুমান নি? অবশ্যই ঘুমিয়েছেন। যুগ যুগ ধরে এটা নরমাল ভাবে চলে আসছে। আর এরকম একটা বিষয় নিয়ে কি কোনো ইমাম বা মুফতি কিছু বলেছে? কোনো যুগে?। উত্তর হলো না বলে নি। কিন্তু বর্তমানে কিছু ল্যাংটা হুজুর ফতোয়া দেওয়া শুরু করেচে যে সমলিঙ্গ নারী বা পুরুষরা এক চাদরের তলে ঘুমাতে পারবে না, তারা আবার কথার পক্ষে দলীলও পেশ করে যেটা মুসলিম এর ৩৩৮ ( আন্তর্জাতিক নাম্বার এটা) এর হাদীস। তাদের দলীল -
আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... আবূ সাঈদ খুদরি (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না এবং কোন মহিলা অপর মহিলার সতরের দিকে তাকাবে না; কোন পুরুষ অপর পুরুষের সাথে এক কাপড়ের নিচে শয়ন করবে না এবং কোন মহিলা অপর মহিলার সাথে একই কাপড়ের নিচে শয়ন করবে না। ( মুসলিম -৬৬১ : ইসলামিক ফাউন্ডেশন , )
এখন এরকম অনুবাদ পড়ে বিভ্রান্ত হতেই পারেন। কিন্তু প্রশ্ন হলো যে সত্যিই কি যে কোনো পুরুষ বা নারীরা তাদের সমগোত্রীয় লিঙ্গের সাথে এক চাদরে শুতে পারবে না? উত্তর হলো, এই হাদীস তাদের জন্য যারা রাতে উলঙ্গ হয়ে ঘুমাবে। অর্থাৎ দু- জন পুরুষ যদি রাতে উলঙ্গ হয়ে থাকে আর একই বিছানাতে একই চাদর এর নিছে ঘুমাতে চাই তাহলে সেটা হারাম। আর এমন করেই ইমামগণ ব্যাখ্যা করেছেন হাদীসটাকে। আর এটা টিকাতেও লেখা আছে। ( মিরকাত -৬/২৫২ : সংগৃহীত রেফারেন্স)
লিংক -
https://www.hadithbd.com/hadith/link/?id=47408
তবুও কিছু মানুষ কোনো একটা হাদীস পড়েই ফতোয়া মারা শুরু করে....
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।