পোস্টমর্টেম_অফ_আহলে_কোরআন
সিরিজ পর্ব-১
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
একটা প্রবাদ আছে সেটা হলো " পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি " তো এদেরও হলো সেই দশা। ফ্রেন্ড লিস্টে নাস্তিক বিধর্মীদের জবাব দেওয়ার সাথে সাথে এখন থেকে এদেরও পোস্টের কাউন্টার দেওয়া হবে ইনশাআল্লাহ ।
লক্ষ্য করুন সে সূরা বাকারা -১৮৭ এর রেফারেন্স দিয়ে বলে যে রোযার ইফতার নাকি রাতে করতে হয়। আমি আগে আয়াতটা উল্লেখ করছি। আয়াতটা দেখুন-
"রামাযানের রাতে আপন স্ত্রীদের সাথে মেলামেশা করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে, তারা তোমাদের জন্য এবং তোমরা তাদের জন্য আবরণ, তোমরা যে নিজেদের ক্ষতি করছিলে আল্লাহ তা জ্ঞাত আছেন, এ জন্য তিনি তোমাদের প্রতি প্রত্যাবৃত্ত হলেন এবং তোমাদের (ভার) লাঘব করে দিলেন; অতএব এক্ষণে তোমরা (রামাযানের রাতেও) তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিপিবদ্ধ করেছেন তা অনুসন্ধান কর এবং প্রত্যুষে কালো সূতা হতে সাদা সূতা প্রকাশিত না হওয়া পর্যন্ত তোমরা আহার ও পান কর, অতঃপর রাত সমাগম পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ কর; তোমরা মাসজিদে ই‘তিকাফ করার সময় (তোমাদের স্ত্রীদের সাথে) মিলিত হবেনা; এটিই আল্লাহর সীমা। অতএব তোমরা উহার নিকটেও যাবেনা; এভাবে আল্লাহ মানবমন্ডলীর জন্য তাঁর নিদর্শনসমূহ বিবৃত করেন, যেন তারা সংযত হয়।"( বাকারা-১৮৭)
এখানে কি বলেছে রাত এতে ইফতার করতে হবে??? আয়াতে "রাত সমাগম হওয়া পযন্ত সিয়াম পালন কর " দেখে মনে হয় আহলে কোরআন ভাই ( ভাই নাকি আপু হবে তা নাম আর প্রোফাইল পিক দেখে বুঝতে পাচ্ছি না; কনফিউজড হয়ে গেছি ; কারণ কহিনুর পুলাগো না আর পারবিন মাইয়াগো, ) মনে করছে যে এখানে রাত বলতে ১০ টা বা ১২ টা বুজাইছে। যদি সে এরকম বুঝে তাহলে ভুল বুঝেছে কারণ এখানে রাত এর সময় সীমা এখানেই উল্লেখ করে দিছে তা হলো "রাত সমাগম বা আগমন " হওয়া পযন্ত , আর এটা মাগরিবের সময় কে নির্দেশ করে এবং উক্ত আয়াত দ্বারা তাড়াতাড়ি বা রাত হওয়ার আগে ইফতার করতে হবে এইরকম তাফসীরকারকদের মত ( দেখুনঃ উক্ত আয়াতের তাফসীর; তাফসীরে আহসানুল বয়ান এবং তাফসীরে আবু বকর যাকারিয়া)
অতএব বুঝা যাচ্ছে যে তার করা উক্ত দাবি সম্পূর্ণ বাতিল বাতিল বাতিল।
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।