Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

আপনি কি হকের উপর আছেন?

0 পছন্দ 0 অপছন্দ
33 বার প্রদর্শিত
করেছেন (7,514 পয়েন্ট)   18 ডিসেম্বর 2025 "ইসলাম" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
আপনি কি হকের উপর আছেন?    

প্রথমে এই হাদীসটা দেখুন - 

৪২৫২। সাওবান (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ (অথবা) আমার রব পৃথিবীকে আমার জন্য সংকুচিত করে দিয়েছেন এবং আমাকে এর পূর্ব ও পশ্চিম সীমানা দেখানো হয়েছে। আর যুতটুকু আমার জন্য সংকুচিত করা হয়েছে, ততটুকুতে অচিরেই আমার উম্মাতের রাজত্ব বিস্তার লাভ করবে। আমাকে লাল ও সাদা (স্বর্ণ ও রূপার) দু’টি ধনভান্ডার দেয়া হয়েছে। আর আমি আমার মহান প্রতিপালকের নিকট আমার উম্মাতের জন্য এই কথার আবেদন করছি যে, তিনি তাদের সবাইকে যেন দুর্ভিক্ষে ধ্বংস না করেন এবং তাদের নিজেদের ব্যতীত কোনো শত্রু যেন তাদের উপর কর্তৃত্ব করতে না পারে যারা তাদের ধ্বংস করে দিবে।

নিশ্চয়ই আমার রব আমাকে বলেছেন, হে মুহাম্মাদ! আমি যা ফায়সালা করি, তা বাতিল হয় না। তবে আমি তাদের সবাইকে একসঙ্গে দুর্ভিক্ষে ধ্বংস করবো না এবং তাদের নিজেদের ছাড়া দিকবিদিক থেকে আগত তাদের সমূলে বিনাশকারী বিধর্মী শত্রুকে তাদের উপর কর্তৃত্ব করতে দিবো না, তবে তাদের কতক অপরদের ধ্বংস করবে এবং কতক অপরাধে বন্দী করবে।

আর আমি আমার উম্মাতের পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে শঙ্কিত। আমার উম্মত যখন পরস্পর যুদ্ধে লিপ্ত হবে, তখন কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা বিরত হবে না। আর আমার উম্মাতের কিছু সংখ্যক মুশরিকদের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এবং আমার উম্মাতের কতিপয় গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। অবিলম্বে আমার উম্মাতের মধ্যে ত্রিশজন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, তাদের প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবী করবে। অথচ আমিই সর্বশেষ নবী এবং আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আমার উম্মাতের একটি দল সর্বদা সত্যের উপর অটল থাকবে। যারা তাদের বিরোধিতা করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমন কি এ অবস্থায় আল্লাহর নির্দেশ (কিয়ামত) এসে যাবে।

( আবু দাউদ -৪২৫২)  

এই হাদীস থেকে আমরা অনেক বিষয় জানতে ও বুঝতে পারি।

এই হাদীসের প্রথম দিকে দেখতে পারি যে - 

" হে মুহাম্মাদ! আমি যা ফায়সালা করি, তা বাতিল হয় না। তবে আমি তাদের সবাইকে একসঙ্গে দুর্ভিক্ষে ধ্বংস করবো না এবং তাদের নিজেদের ছাড়া দিকবিদিক থেকে আগত তাদের সমূলে বিনাশকারী বিধর্মী শত্রুকে তাদের উপর কর্তৃত্ব করতে দিবো না, তবে তাদের কতক অপরদের ধ্বংস করবে এবং কতক অপরাধে বন্দী করবে " 

 এখান থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো, " মুসলিমদের উপর কখনো বিধর্মী ( অমুসলিমরা) বিজয় লাভ করবে না। তাই আমরা গাজা, আরাকান, কাশ্মীর, উইঘুর সহ সকল জায়গায় দেখতে পায় যে মুসলিমদের উপর দুনিয়ার সকল বাতিল তাগুতেরা একত্র হয়ে ধ্বংস করার জন্য উঠে পরে লেগেছে কিন্তু তারা আমাদের ধ্বংস করতে পারছে না। ফিলিস্তিনের দিকে তাকান। ইজরায়েল তাদের উপর কি পরিমান আক্রমণ করছে, কিন্তু এত আক্রমণ সহ্য করেও তারা টিকে আছে। সাময়িক ভাবে আপনার মনে হতে পারে যে ইজরায়েল ফিলিস্তিন এর উপর বিজয় লাভ করেছে কিন্তু বাস্তবে ফিলিস্তিন তার বীরগাথা নিয়ে দাঁড়িয়ে আছে। ফিলিস্তিনের উপর যে পরিমাণ আক্রমণ করা হচ্ছে সে আক্রমণ মুসলিম ব্যতিত অন্য কোনো জাতির উপর করলে তাদের নাম নিশান মিটে যাবে, আর ইতিহাসেরেও এর অনেক প্রমাণ আছে..... ।  

অতীতের তাতারীদের কথাই চিন্তা করুন। দুনিয়া থেকে তাতারীরা মুসলিমদের নাম নিশান প্রায় মিটিয়ে দিয়েছিল কিন্তু আজ বর্তমানে তাতারীদের নাম নিশানও নেই, বিপরীতে আজ দুনিয়ার তাতারীদের সময় থেকেও কয়েকগুন বেশি মুসলিম।  

শত্রুরা আমাদের ( মুসলিমদের) ধ্বংস করার কত চেষ্টাই না করেছে সেই খাইরুল কুরন থেকে বর্তমান পযন্ত , কিন্তু বিজয় ইতিহাসে বার বার গাজী ও শহীদ হিসাবে আমাদের নামটাই লেখা হয়েছে। আর এরকমটাই হবে কেননা রাসূল সাঃ এর হাদীসেই আছে শত্রু কখনো আমাদের উপর বিজয় হবে না ( ইনশাআল্লাহ ) । আর এই কারণেই দুনিয়ার সকল বাতিল ফেরকা এক হয়েও আমাদের দাবিয়ে রাখতে পারে না.....  

এই হাদীসে আরও বলা হয়েছে যে - 

"এবং তাদের নিজেদের ব্যতীত কোনো শত্রু যেন তাদের উপর কর্তৃত্ব করতে না পারে " 

রাসূল সাঃ এর এই কথাও কিন্তু ইতিহাসের আলোকে বার বার সত্য প্রমাণ হয়েছে। আমাদের বর্তমান মুসলিমদের কথা চিন্তা করুন। আজ আমরা নানা দল মতে বিভক্ত, মানহাজ, মাযহাব এর নাম করে এক দল আরপক দলকে কাফের মুরতাদ বলে ঘোষণা দিয়ে থাকি। একদল আরেক দলকে কিতাল করি। এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশকে আক্রমণ করে। নিজেরাই রক্তক্ষয়ী যুদ্ধ লিপ্ত হয়েছি । রাসূল সাঃ এর কথা মতো আমরা নিজেরাই নিজেদের মধ্যে ফেতনাতে লিপ্ত হয়ে এক দল আরেক দলের উপর বিজয় লাভ করছি যদিও তা আমাদের পরাজয়...... । 

হাদীসে আরও বলা হয়েছে যে -

" আর আমি আমার উম্মাতের পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে শঙ্কিত। আমার উম্মত যখন পরস্পর যুদ্ধে লিপ্ত হবে, তখন কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা বিরত হবে না। আর আমার উম্মাতের কিছু সংখ্যক মুশরিকদের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এবং আমার উম্মাতের কতিপয় গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না " 

 যুগ যুগ ধরে কিন্তু আমরা এক মুসলিম আরেক মুসলিমের সাথে ঠিকই যুদ্ধ করে যাচ্ছি এবং এই যুদ্ধ কিয়ামত পযন্ত চলবে যেমনটা রাসূল সাঃ বলেছেন।  

বর্তমানে আমরা দেখতে পাচ্চি যে আমাদের মুসলিম নেতারা কিভাবে মুশরিকদের সাথে মিত্রতা করছে যেখানে কোরআন তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছে, এই সম্পর্কে আল্লাহ বলেন - 

" হে মুমিনগণ! তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু (আউলিয়া) হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে, সে অবশ্যই তাদেরই অন্তর্ভুক্ত।" (সূরা আল-মায়েদা -৫১)

আজ আমাদের মুসলিম নেতারা কূটনীতি, রাজনীতির নামে এসব ইহুদি নাসারার সাথে মিত্রতা গড়ে তুলছে যা আমরা নিজ চোখেই দেখতে পাচ্ছি...... ।  

রাসূল হাদীসে আরও বলেছেন যে " আমাদের এক অংশ মূর্তি পূজাতে লিপ্ত হবে " আর আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি যে মুসলিমরা আজ মূর্তি পূজাতেও লিপ্ত হচ্ছে । আজ মুসলিমরা হিন্দুদের দূর্গা পূজা সরস্বতী পূজাতে যাচ্ছে তাদের পূজার শুভেচ্ছা জানাচ্ছে। আজ মুসলিমরা শহীদ মিনার নামক ভাষ্কর্য দাঁড় করিয়ে কথিত শহীদের স্মরণ করার নামে সেখানে হিন্দুদের মতো ফুল দিয়ে তাদের স্মরন করছে যারা মূর্তি পূজা রীতির নামান্তর। মুসলিমদের বৃহৎ দল আজ মাজার পূজাতে লিপ্ত হয়েছে.... । এসবের রাসূল সাঃ এর বলা মূর্তি পূজার সামিল এতে কোনো সন্দেহ নেই .... .।  

রাসূল সাঃ আরও বলেন " এই উম্মতে ভন্ড নবীর আবির্ভাব হবে কিন্তু তিনি ( রাসূল সাঃ) শেষ নবী! " 

আজ আমরা মুসলিম নামে এক বাতিল ফেরকা দেখতে পাচ্ছি যাদের শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী নামক এক কাফের। যুগে যুগে এরকম আরও ভন্ড নবীর আবির্ভাব হয়েছে।  

সর্বশেষ রাসূল সাঃ যে কথাটা বলেছেন তা হলো - 

" যারা তাদের বিরোধিতা করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমন কি এ অবস্থায় আল্লাহর নির্দেশ (কিয়ামত) এসে যাবে" 

 অর্থাৎ এই হাদীসে বর্ণিত যেসব ফেতনার ( যেমন মূর্তি পূজা) কথা বলা হয়েছে তার বিরোধীতা করবে তারাই হকপ্রাপ্ত দল।  

এখন আপনি নিজেই যাচাই করুন আপনি হকের উপর আছেন নাকি বাতিলের উপর..... 

#প্রিন্স_ফ্রেরাসে
আমি প্রিন্স ফ্রেরাসে, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 5 মাস ধরে, এবং এ পর্যন্ত 372 টি লেখা ও 6 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 7514। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
Enolej ID(eID): 2063
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


স্রষ্টা বলতে কি কেও আছেন? স্রষ্টার পক্ষে যুক্তি -  আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ  [ যাদের কাছে এই লেখাটা ভারী মনে হবে তারা কমেন্টে দেওয়া লেখাটা পড়বেন আশা করি ❣️ আর হ্যা এই লেখা সম্পূর্ণ এআই �[...] বিস্তারিত পড়ুন...
21 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
নিচে সমালোচকদের উত্থাপিত পয়েন্টগুলোর বিপরীতে কুরআনের গাণিতিক বিস্ময়ের পক্ষ&[...] বিস্তারিত পড়ুন...
24 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#শর্ট_কাউন্টার_পোস্ট_by_muslim সিরিজ পর্ব-৬৩  হযরত আবু হুরায়রাহ(রাঃ) থেকে বর্ণিত, রাসুল(সাঃ) বলেন, অর্থাৎ, আমার উপর দুরুদ পড়া ব্যক্তির জন্য সিরাতের নূর হবে। যেই ব্যক্তি আমার উপর জুমআর দিনে আশি বার দ�[...] বিস্তারিত পড়ুন...
20 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

মৃত্যুর পর পরকালে যদি যেয়ে দেখি ইসলাম সত্য না হয়ে অন্য কোনো ধর্ম সত্য তখন আমাদের কি হবে?  আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ  প্রথম কথা ইসলাম কখনো ভুল হবে না আপনি এটা নিশ্চিত থাকুন। ইসলাম, নবীর �[...] বিস্তারিত পড়ুন...
34 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

কালোজাদু নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি একজম মুসলিম হয়ে থাকেন। বেশি না সকাল সন্ধ্যাতে মাসনূন দোয়া পড়ুন ( আয়াতুল কুরসি, বাকারার শেষ দুই আয়াত, হাশরের শেষ তিন আয়াত,সূরা ফালাক, নাস, ইখলাস....) আর �[...] বিস্তারিত পড়ুন...
33 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    973 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    48 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    127 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    84 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. Fatematuj Johora

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...