হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট!
—রফিক আতা—
মাঝে মাঝে খুব বেশি কষ্ট জমে গেলে আর কিছু ভাবতে পারি না। তখন মনে বাজতে থাকে হেলাল হাফিজের ফেরিওয়ালার সেই লাইনগুলো। অদ্ভুত এক আশ্রয়—কষ্টের ভেতরেই কষ্টের গান।
নিজেকে তখন কিছুক্ষণের জন্য ফেরিওয়ালা ভেবে নিই। মন মজিয়ে গুনগুন করি—
“কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট!”
প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট
অনাদর ও অবহেলার তুমুল কষ্ট,
ভুল রমণী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
হাইড্রোজনে দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট।”
লাইনগুলো কতটা অদ্ভুত, ভাবলেই বুক ভারী হয়ে আসে। মনে হয় কবি নিজেই কষ্টে ক্ষতবিক্ষত—বুকের ভেতর কষ্টের গাট্টি বেঁধে কাঁধে তুলে নিয়েছেন। সেই গাট্টি নিয়েই মানুষের ভিড়ের ভেতর ঘুরে বেড়াচ্ছেন, স্রোতের কাছে কষ্ট বিলিয়ে দিচ্ছেন একের পর এক।
হয়তো আমিও তাই করি। নিজের কষ্টকে ফেরি করে বেড়াই। কেউ নিক বা না নিক—গানটা থামে না।
দিনলিপি
১৭/১২/২০২৫
বুধবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।