[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

বই কোথায়/কখন পড়বেন..?

২৭৩ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

বই কোথায়/কখন পড়বেন..?


বিভিন্ন সময়ের জরিপ ও মন্ত্যবের হিসেবে, যারা বই পড়তে ভালোবাসেন বা পড়ার ইচ্ছা রাখেন, তাদের মতে সবথেকে বড় বাধা হচ্ছে - সময়। ব্যস্ততা ও সময়ের অভাবে বই পড়তে পারেন না কিংবা অন্যতম সেরা এই অভ্যাসটি প্রায় হারিয়ে যেতে বসেছে। আমাদের জীবন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।
বাড়ছে ব্যস্ততা, হচ্ছে যান্ত্রিক। এর মধ্যে বই পড়ার জন্য আলাদা সময় বের করা সত্যিই কষ্টসাধ্য। তবে আমাদের ইচ্ছাশক্তি থাকলে এবং একটু সচেতনভাবে চেষ্টা করলে, বই পড়ার জন্য আমরা কিছু সময় বের করতে পারি। আজকে আমরা চেষ্টা করবো এরকম কিছু দিক নির্দেশনার কথা আলোচনা করতেঃ
*১। বিছানার পাশে বই রাখুনঃ*
দিনের শেষে ঘুমাবার সময়ে চেষ্টা করুন কয়েকটি পাতা হলেও বই পড়ার। আর ইচ্ছা হওয়ার সাথে সাথে আপনি যেন সেটা কাজে লাগাতে পারেন, এর জন্য বিছানার পাশে হাতের নাগালে বই রাখুন। এতে আপনার পড়ার ইচ্ছাটাও যেমন বাড়বে, পাশাপাশি আপনার সারাদিনের ক্লান্ত মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয়ে সুনিদ্রা হবে।
*২। কর্মস্থলে বই রাখুনঃ*
আপনি যেখানেই কাজ করুন না কেন চেষ্টা করুন আপনার হাতের নাগালে বই রাখার জন্য। আপনার অফিসের ডেস্কে বই থাকলে আপনি যখনই ক্লান্ত বোধ করবেন বা ব্রেক নিবেন, তখন আপনি বইয়ের মধ্যে ডুবে যেতে পারবেন। বই কাছে না থাকলে হয়তো ওই সময়টা অন্যভাবে কাঁটিয়ে ফেলবেন।
*৩। বই নিয়ে চলাচল করুনঃ*
চেষ্টা করুন আপনার সাথে বই বহন করার জন্য। আপনি যেখানেই যাচ্ছেন, আপনার সাথে ব্যাগ থাকলে অব্যশই তার ভেতরে একটি বই রাখুন। বর্তমান সময়ে জ্যাম বা নানা কারণে আমাদের দীর্ঘ সময় রাস্তায় থাকতে হয়, তখন যাতে সময়টা অপচয় না করে আমরা বই পড়তে পারি, তার জন্য সবার আগে বই সাথে রাখাটা জরুরী।
*৪। অপেক্ষমান জায়গায় বই পড়ুনঃ*
প্রায় সময়ই আমাদের এমন কিছু জায়গায় যেতে হয়, যেখানে অনুমানের থেকেও বেশি সময় সঙ্গত কারণে লেগে যায়। যেমন, ডাক্তারের চেম্বার, ব্যাংক, সরকারী-বেসরকারী অফিস, বাস-ট্রেন স্টেশন এবং আরও অনেক জায়গায়।কখনো কখনো আমাদের একই জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সাথে বই থাকলে এই সময় আমরা আনন্দে এবং ভালভাবে কাঁটাতে পারি।
*৫। অল্প অল্প পড়ুনঃ*
একবারে বেশি পড়ার জন্য সময় বের করতে না পারলে, অল্প অল্প পড়ার চেষ্টা করুন। এতে পড়ার অভ্যাস একদম হারিয়ে যাবে না। খাবার টেবিল, টিভি দেখা কিংবা কাজের ফাকে ছোট ছোট ব্রেক নিয়ে অল্প অল্প করে পড়া।
*৬। ঘুরতে নিয়ে যান বইঃ*
কোথাও ঘুরতে যাবার সময় চেষ্টা করুন বই সাথে রাখার জন্য। ভ্রমনের সময় ব্যতীত নিশ্চিতভাবে আপনি আরও কিছু সময় পাবেন বই পড়ার। একটু লম্বা ছুটি পেলে চেষ্টা করুন একটি টার্গেট নিয়ে কয়েকটি বই পড়ে ফেলতে।
*৭। পরিবেশ তৈরি করুনঃ*
বই পড়া শুধু একটি অভ্যাস নয়, পরিবেশেরও ব্যাপার। চেষ্টা করুন পরিবারে কিংবা আপনার আশেপাশের মানুষদের মধ্যে বই পড়ার মানসিকতা জাগিয়ে তুলতে। এতে দুই পক্ষই লাভবান হবেন আর পড়ার প্রতি আগ্রহ আসবে।
*৮। পাঠাগারে যাতায়াতঃ*
বই পড়ার জন্য অনেক পাবলিক লাইব্রেরী রয়েছে, সেখানে যাতায়াত এর অভ্যাস গড়ে তুলুন। এছাড়াও চেষ্টা করুন বিভিন্ন ক্লাবের সদস্য হওয়ার জন্য, যাতে পড়ার প্রতি আপনার আগ্রহ বজায় থাকে।
*৯। মুক্ত পরিবেশে পড়াঃ*
বই পড়ার জন্য মুক্ত পরিবেশ পেলে তো কথাই নেই। বাসার ছাদ, খেলার মাঠ কিংবা পার্কে পড়ার মত সুযোগ থাকলে চেষ্টা করুন সেখানে পড়তে। এতে আপনার ভালোলাগা বাড়বে। বর্তমানে অনেক কমিউনিটি/গ্রুপ পার্কে বই পড়ার আয়োজন করছে, সময়-সুযোগ থাকলে যোগ দিতে পারেন।
১০। আলাদা জায়গাঃ*
বই পড়ার জন্য সম্ভব হলে আলাদা জায়গা বা কামরা তৈরি করুন। যেখানে আপনার বইয়ের সংগ্রহশালা তৈরি করুন। নিজেও পড়ুন এবং অন্যদের পড়ার সুযোগ দিন।
সেরা অভ্যাসগুলোর মধ্যে বইপড়া অন্যতম। বই পড়ার অনেক অনেক উপকার রয়েছে যা আমাদের মানসিক প্রশান্তি থেকে শুরু করে জ্ঞানার্জন পর্যন্ত বিস্তৃত। আপনার পড়ার অভ্যাস থাকলে তা কোনোভাবেই হারাতে দিবেন না। আর হারিয়ে গেলে চেষ্টা করুন ফিরিয়ে আনার জন্য।
ফিরিয়ে আনার পথকে সহজ করতে এই পরামর্শগুলো কাজে লাগাতে পারেন। আপনার কাছে কোনো পরামর্শ থাকলে অব্যশই জানাবেন।


                                                                                 লেখকঃআল-মামুন রেজাimage

আমি আল-মামুন রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 310 টি লেখা ও 28 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6345। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া,#enolej_idea_১০৪২৩৬
eID: 1976
প্রকাশিত14 ডিসেম্বর 2025 ♛ (6,345 পয়েন্ট)
বিভাগপড়াশোনা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 4 যে ভাবে বই পড়া বদলে দেবে আমাদের জীবন..

শিক্ষামূলক ছোটগল্প নাফিজ ছোটবেলা থেকেই গল্প শুনতে ভালোবাসত। দাদার মুখে কুরআনের সত্য গল্প, দাদির মুখে রূপকথার গল্প, আর বাবার কাছ থেকে বিজ্ঞানময় কাহিনি—এসবই তার শৈশবকে রাঙিয়ে তুলেছিল। কিন্তু কিশোর বয়সে পা দিয়ে সে বই পড়ার…

০ ০ ১৮৩ ৩ মিনিটের পড়া

ভাল ও সফল ক্যারিয়ারের জন্য বই পড়ার গুরুত্ব ও কিছু গুরুত্বপূর্ণ ক্যারিয়ার বিষয়ক বই

ভাল ও সফল ক্যারিয়ারের জন্য বই পড়ার গুরুত্ব ও কিছু গুরুত্বপূর্ণ ক্যারিয়ার বিষয়ক বই স্বপ্ন দেখা মানুষের চিরায়ত স্বভাব। আর তাই জন্মের পর , বুঝতে শেখার পর পর-ই স্বপ্নময় আবেগতাড়িত মানুষ ভাবে, জীবনে বড় কিছু হতে । ছোটবেলা…

০ ০ ১৯৯ ৩ মিনিটের পড়া

পর্ব 12 আদর্শের আলোয় আরিফ

শিরোনাম: আদর্শের আলোয় আরিফ। লেখক: আল-মামুন রেজা গ্রামের নাম ছিল স্বপ্নপুর। সেই গ্রামেরই এক সাধারণ মধ্যবৃত্ত ঘরে জন্ম নেয় আরিফ। ছোটবেলা থেকেই আরিফ ছিল এক অদ্ভুত শান্ত স্বভাবের ছেলে।সে সর্বদা দুষ্টামি,অভদ্রতা,অপ্রয়োজনীয়…

০ ০ ৩২০ ৪ মিনিটের পড়া

পর্ব 3 মা কে কতো ভালোবাসি

ছোটগল্প: মা কে কত ভালোবাসি লেখক: আল-মামুন রেজা। এই ছেলে এদিকে আসো? - জ্বি স্যার। -তুমি কি এই স্কুলের ছাত্র? -হ্যা স্যার? -আমার তো মনে হয় না? -কেন স্যার? -অন্য সব ছাত্রদের দিকে তাকাও? -স্যার আসলে..... !! হইছে আর বলতে…

০ ০ ২৬০ ৪ মিনিটের পড়া

কালী পূজা ২০২৬: কবে, কখন এবং কোন সময়ে হবে শ্যামা আরাধনা?

কালী পূজা বা শ্যামা পূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বছর কার্তিক অমাবস্যার রাতে মহানিশা প্রহরে মা কালীর আরাধনা করা হয়। ২০২৬ সালে এই পূজা কবে এবং কখন হবে, তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই। চলুন…

০ ০ ৩০ ৩ মিনিটের পড়া
...