[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

পৃথিবী গোল হওয়ার পক্ষে ইমামদের বক্তব্য

১৫২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
পৃথিবী গোল নাকি সমতল? এই বিষয়ে জগৎ বিখ্যাত মুসলিম ইমামদের অবস্থান -

© প্রিন্স ফ্রেরাসে 

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ 

বর্তমানে মুসলিম নামধারী জাহেল গুলো সারাদিন পৃথিবী সমতল বলে লাফালাফি করে, তাই তাদের বক্তব্যের খন্ডনে আমাদের মাথার তাজ সমতুল্য মহান ইমামদের বক্তব্য পেশ করছি যারা বলেছেন আমাদের এই পৃথিবী গোল।   

তো চলুন শুরু করা যাক। 

১. আহলুল সুন্নাত ওয়াল জামআতের মহান ইমাম শায়খুল ইসলাম ইবনু তাইমিয়াহ রহিমাহুল্লাহ বলেছেন - 

 " কোরআন সুন্নাহ ও ইজমা দ্বারা প্রমাণিত পৃথিবী গোলাকার " 

( মাজমু ফাতওয়া - ২৫/১৯৩)  

 ২. ইমাম ইবনু তাইমিয়াহ রহিমাহুল্লাহ এর ছাত্র এবং জগৎ বিখ্যাত ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহও এই কথার সমর্তন করেছেন এবং বলেছেন যে " পৃথিবী গোলকার " 

( মিফতাহু দারুস সাআদাহ - ৩/১৪১৮)  

৩. ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন " পৃথিবী গোলাকার " 

( তাহফাতুল ফালাসিফা-১০৫) 

৪. ইবনু উসাইমিন রহিমাহুল্লাহ বলেন " পৃথিবী গোলাকার "

( ফাতওয়া নুরুন আলাদ দারব - ২/২৪)  

৫. যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আলবানি রহিমাহুল্লাহ বলেছেন -

" আমাদের এই পৃথিবীর গোল " 

( সিলসিলাতুল হুদা ওয়ান নূর, টেপ নং - ৪৩৫-৪৩৬)  

৬. ইবনু হাযম রহিমাহুল্লাহ বলেন " পৃথিবী গোল " 

( আল ফাসল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়ান নিহাল-২/৭৮) 

৭. ইমাম ইবনু জাওযি রহিমাহুল্লাহ বলেন " পৃথিবী চারপাশে গোলাকার " 

( আল মুনতাযাম ফি তারীখিল মুলক - ১/১৮৪)

৮. ইমাম ফখরুদ্দিন রাযী রহিমাহুল্লাহ বলেন "পৃথিবী গোল " 

( তাফসীরে কাবীর, বাকারা-১৬৪ নং আয়াতের তাফসীর দ্রষ্টব্য) 

৯. ইমাম শানকিতি রহিমাহুল্লাহ বলেন " পৃথিবী গোল " 

( আদওয়া আল বায়ান - ৮/৪৮২)  

১০. নিজামউদ্দিন নাইসাবূরী আশ শাফেই পৃথিবী গোলাকার হওয়ার মতকে সমর্থন করেছেন এবং তিনি বলেন 

" পৃথিবীর গোলাকার এটা ( কোরআনের সাথে) সাংঘর্ষিক নয় "

( তাফসীরুন নাইসাবূরী - ৪/১৩৭) 

এছাড়াও সহস্র ইমাম আছেন যারা পৃথিবী গোলাকার মতের পক্ষে সমর্থন দিয়েছেন। সহস্র ইমামগনের বিপরীতে কতিপয় ইমাম যদি বলেও থাকেন পৃথিবী গোলাকার তাহলেও তা গ্রহণীও হবে না, কেননা ইমামগন ( যারা গোলক পৃথিবী সমর্থক) শুধু পৃথিবীকে নিজে গোল বলেন নি বরং পৃথিবী গোল হওয়ার ব্যাপারে মুসলিম ইমামদের ইজমা বর্ণনা করেচেন, যেমন ইবনু তাইমিয়া ও ইবনু হাযম রহিমাহুল্লাহ প্রমুখগন....

 প্রাচীন থেকে আধুনিক যুগ পযন্ত শত শত ইসলামিক স্কলার পৃথিবী গোলক হওয়ার মতকে সমর্থন দিলেও যারা এই বিপরীতে গিয়ে বর্তমানে সমতল পৃথিবী প্রমাণ করার জন্য উটে পরে লেগেছে তারা জাহেল বৈ কিছুই না..... 

 আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুক আমিন। 

 মোঃ মেহেদী হাসান ✍️

আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ 

#প্রিন্স_ফ্রেরাসে
আমি প্রিন্স ফ্রেরাসে, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 623 টি লেখা ও 10 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 12623। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
eID: 1944
প্রকাশিত14 ডিসেম্বর 2025 (12,623 পয়েন্ট)
বিভাগইসলাম

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পৃথিবী গোল নাকি সমতল?

#শর্ট_কাউন্টার_পোস্ট_by_muslim সিরিজ পর্ব- ৬২ Yasin Hosen Shishir যেখানে সেখানে ইজমা বসালেই ইজমা হয়ে যায় না ১. শরীয়তের ক্ষেত্রে ইজমা দলীল আর পৃথিবী গোল নাকি সমতল এটা শরীয়তের অংশ না। নবীজি এর কাওলী ফিলি তাকরিরি হাদীস…

০ ০ ১৩৮ ২ মিনিটের পড়া

পর্ব 386 মুতাহ বিয়ে হারাম হওয়ার দলীল

#নাস্তিক_ও_বিধর্মীদের_মিথ্যাচারের_জবাব সিরিজ পর্ব-৩৮৬ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ #মুতাহ_বিবাহ_হারাম_হওয়ার_দলীল_এবং_দাসি_সহবাস_প্রসঙ্গে আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ যাদের ধর্মে নিয়োগপ্রথা জায়েজ তারা আসে ইসলাম নিয়ে…

০ ০ ২৩৮ ২ মিনিটের পড়া

রোজা কি পৃথিবী সবাই একই দিনে রাখবে?

#পৃথিবীর_যে_কোনো_প্রান্তে_চাঁদ_দেখলে_কি_দুনিয়ার_সবাই_রোজা_রাখা_শুরু_করবে? আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ফতোয়া রিলেটেড বিষয় গুলো নিয়ে লেখতে মন চাই না, তবে কিছু পোস্ট দেখলে না লেখে থাকতে পারি না....। তাই এই ব্যাপারে কিছু…

০ ০ ১৪৬ ৩ মিনিটের পড়া

আল্লাহ কোথায় এই ব্যাপারে চার ইমামের বক্তব্য

আল্লাহ্‌ তা‘আলা কোথায়? চার মাযহাবের ইমামদের মতে— ইমাম আবু হানিফা (রহিমাহুল্লাহ): যে ব্যক্তি বলে, “আমি জানি না আমার রব আসমানে আছেন নাকি জমিনে”—সে কুফর করেছে। আর অনুরূপভাবে যে বলে, “আমি জানি না আরশ আসমানে নাকি জমিনে”—সেও…

০ ০ ১৫০ ১ মিনিটের পড়া

ইশ্বরের অস্তিত্বের পক্ষে ১০০ প্রমাণ

god_arguments.pdf ইশ্বরের অস্তিত্বের পক্ষে ১০০ টা প্রমাণের তালিকা। আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আমার প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আমি এখানে ইশ্বরের অস্তিত্বের পক্ষে ১০০ টা প্রমাণ উপস্থাপন করেছি সংক্ষিপ্ত লিস্ট আকারে।…

...