প্রশ্ন : মানুষ এখনো বিচ্ছিন্ন বসবাস করে কেন যেমন:আমাজন জঙ্গল,আন্দামান নিকোবার এসব জায়গায়?তারা কি বাইরের পৃথিবী সম্পর্কে জানে?তাদের কাছে কোন নবী রাসূল এসেছিল?তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে?
আমার জবাব : আমাজনের জঙ্গলে আদিবাসী ও নৃ-গোষ্ঠী গুলো বসবাস করে যাদের সভ্যতা আমাদের মতো উন্নত না, আর তারা জঙ্গলের গভীরে বাস করে, যেহেতু তারা জঙ্গলের অনেক গভীরে বাস করে এবং অনেক গোস্ঠী যাযাবর তাই তাদের সাথে আমাদের সরাসরি কোনো কমিউনিকেশন হয়ে থাকে না, আর আধুনিক কমিউনিকেশন না হওয়ার জন্য প্রত্যক্ষভাবে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আছে.... ।
দ্বিতীয় তো, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন -
“আমরা প্রত্যেক জাতির মধ্যেই সতর্ককারী পাঠিয়েছি।” (সুরা ফাতির ২৪)
তো আমরা এই আয়াতের ভিত্তিতে বলতে পারি যদি আমাজনের জঙ্গলের গভীরে বসবার করা যাযাবর জাতি গুলো যদি ২ হাজার বছরের পুরাতন জাতি হয় তাহলে হতে পারে তাদের কাছেও কোনো নবী হয় তো গিয়ে ছিলেন ( আল্লাহ আলাম) আর যদি নাও গিয়ে থাকে তাতেও সমস্যা নেই, কেননা আমাদের নবী মুহাম্মদ সাঃ কে বিশ্ব জাহানের জন্য প্রেরণ করা হয়েছে ( আম্বিয়া -১০৭) আর তিনিই বর্তমানে ও ভবিষ্যৎ এতে সকল জাতির সকল দেশের মানুষের নবী, এবং আমাদের দায়িত্ব হলো তার আনিত শরীয়ত সবার কাছে দাওয়াতের মাধ্যমে প্রচার করা.....।
তৃতীয় তো তাদের সাথে ইসলামের সম্পর্ক বিভিন্ন ভাবে আছে৷ যেমন -
তারা আদম আ.-এর সন্তান, কেননা প্রত্যেক মানুষই আদম আ.-এর বংশধর, সে হিসাবে তারাও আদম বংশধর। তাদের জন্যও ইসলামের মূল বার্তা ছিল এবং আছে ও থাকবে, উদাহরণস্বরূপ - তাওহীদ, সৎকর্ম, ন্যায়পরায়ণতা, শিরক থেকে দূরে থাকা ইত্যাদি ।
আর তারাও ‘আহলুল ফাত্রাহ’ এর অন্তর্ভুক্ত হতে পারে
ফাত্রাহ, যাদের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছায়নি।
হাদিস অনুযায়ী, এদের আল্লাহ ন্যায়বিচারের মাধ্যমে বিচার করবেন।আর আমাদেরই দায়িত্ব, ইসলামের বার্তা তাদের কাছে পৌঁছানো অবশ্যই শান্তিপূর্ণ উপায়েবাধ্যতামূলকভাবে নয়।
তবে আপনি যদি " তাদের সাতে ইসলামের কোনো সম্পর্ক আছে কি? " বলতে উম্মতে মুহাম্মদীর উপর আনিত ইসলাম বুঝিয়ে থাকেন তাহলে আমার জবাব হলো যে - তাদের অনেকের কাছেই হয় তো ইসলাম এখনও পৌঁছায়নি কেননা তাদের সাথে আমাদের কমিউনিকেশন হয় নি + তারা যাযাবর এবং তাদের ভাষা, সংস্কৃতি সম্পর্কেও আমরা তেমন কিছু জানি না..... । আর এসব সমস্যার কারণে তাদের কাছে উম্মতে মুহাম্মদীর দাওয়াত না পৌছানোর কারণে হয় তো তারা ইসলামের সাথে পরিচয় হয় নি এবং কোনো সম্পর্কও হয় নি.... ( আল্লাহ আলাম)
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।