#অনন্য_দৃষ্টিতে_আল_কোরআন_ও_তার_ব্যাকরণ
সিরিজ পর্ব-২
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
কেন বাংলায় কোরআন পড়লে বা আরবি ব্যাতিত অন্য অনুবাদে কোরআন পড়লে নাস্তিক হওয়ার চান্স আছে???
প্যালিন্ড্রোম এর নাম শুনেছেন কি কখনো???palindrome হলো এরকম কিছু সংখ্যা যেগুলো সামনে পিছে করলে শব্দ অক্ষর এর কোনো পরিবর্তন হবে না। উদাহরণস্বরূপ Eye, এখন আপনি যদি শব্দটাকে উল্টো করে লেখেন তাহলে সেই Eye হবে। এরকম শব্দ গুলোই মূলত প্যালিন্ড্রোম ওয়ার্ড। এখন আসি মূল পয়েন্টে। কোরআনে একটা আয়াত আছে যেটা হলো
" وَ رَبَّکَ فَکَبِّرۡ ۪﴿ۙ۳﴾
ওয়া রাব্বাকা ফাকাব্বির।
এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
And your Lord (Allah) magnify!
( মুদাসসির-৩)
এখানে আরবি বাক্যটা লক্ষ্য করুন। দেখুন বাক্যটা শুরু হয়েছে ' ওয়া শব্দটা আছে। ইংরেজিতে যেমন কোনো বাক্য লেখার সময় কয়াপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় তেমনি আরবিতে বাক্য শুরু করার আগে কোরআনে ' ওয়া' এর প্রয়োগ দেখা যায়। এছাড়াও ' ওয়া' ব্যবহারের ২১ টা ক্ষেত্র আছে তার মধ্যে এটা একটা। এখন " ওয়া রাব্বাকা ফাকাব্বির" শব্দটা থেকে ' ওয়া' শব্দটা ড্ সাইটে রাখুন এবং ' রাব্বাকা ফাকাব্বির ' মুখে উচ্চারণ করুন। লক্ষ্য করুন তো কোন শব্দটা প্রথমে উচ্চারণ হচ্ছে? অবশ্যই রাব্বাকা এর ' রা/র ' শব্দটা উচ্চারণ হচ্ছে তাই না!। এখন আবার উচ্চারণ করুন " রাব্বুকা ফাকাব্বির " এবার লক্ষ্য করুন কোন শব্দটা শেষে উচ্চারণ হচ্ছে? উত্তর হলো ' রা' কি ঠিক বললাম তো! এখন আবার " রাব্বুকা ফাকাব্বির" উচ্চারণ করুন এবং দেখুন দ্বিতীয়তে কোন শব্টা উচ্চারণ হচ্ছে এবং শেষ এতে গিয়ে ' রা' এর আগে কোন শব্দটা উচ্চারণ হচ্ছে? উত্তর হলো 'ব্বা/ বা ' কি ঠিক বললাম তো? এখানে ' বা' টা দু- বার শোনা যাচ্ছে 'বা' দু-বার আছে আরবিতে.... । এখন যদি পরের টুকু নোটিশ করেন উচ্চারণ তাহলে দেখবেন যে ' কা' শব্দটা উচ্চারণ হচ্ছে এবং এটা ' ফা' এর দু- পাশে হচ্ছে । আমরা যদি উচ্চারণগত শব্দ গুলোকে আলাদা করি " রাব্বুকা ফাকাব্বির " থেকে তাহলে জিনিসটা হবে এরকম
" ১---২---২---৩---৪---৩---২---২---১
রা - বা- বা-কা - ফা -কা - বা - বা - রা
দেখুন "রব্বাকা ফাকাব্বির " শব্দটা পুরো একটা প্যাটান তৈরি করে ফেলেছে এবং শব্দ গুলোকে উল্টো করে উচ্চারণ করলেও সেই " রাব্বাকা ফাকাব্বির " উচ্চারণ হবে। এখন আপনারাই বলুন তো " রাব্বাকা ফাকাব্বির " আরবিতে যে প্যালিন্ড্রোম শব্দযুগল তৈরি করেছে সেটা কি পৃথিবীর অন্য কোনো ভাষার অনুবাদে প্যালিন্ড্রোম ধরে রাখা সম্ভব?? আমি উপরে বাংলা আর ইংরেজি অনুবাদ দিয়েছি আর সেখানে দেখতেই পাচ্ছেন যে শব্দ গুলো কোনো প্যালিন্ড্রোম গঠন করছে না। আপনি যদি ইংরেজি Eye প্যালিন্ড্রোম শব্দটাকে বাংলা অনুবাদ করেন তাহলে হবে ' নয়ন' আর এই ' নয়ন শব্দটাও প্যালিন্ড্রোম গঠন করছে যার মানে হলো ইংরেজি থেকে বাংলা করলে বাংলা অভিধান দিয়ে palindrome করা সম্ভব কিন্তু আরবিতে উক্ত বাক্য( রাব্বুকা ফাসাব্বির) এর প্যালিন্ড্রোম কোনো ভাষাতেই করা সম্ভব না। যা প্রমাণ করে যে কোরআন একটা ভাষা শৈলি মিরাকল । এরকম অনেক মিরাকেল কোরআনে লুকিয়ে আছে যা অন্য ভাষার অনুবাদে বুঝা সম্ভব না, বরং অনেক সময় ভুল অনুবাদের কারনে কোরআনে বৈজ্ঞানিক ভুল হওয়ার দাবি করে নাস্তিকরা। যেমন " আমি ৬ দিনে জগৎ সৃষ্টি করেছি" এইখানে ' ৬ দিন' শব্দটা দেখে নাস্তকরা মনে করল যে সৌরবর্ষ এর ' দিন' কে বুঝচ্ছে কোরআন এবং তারা দাবি করল কোরআন বৈজ্ঞানিক ভুল। তারা যদি কোরআনের অনুবাদ না পড়ে সরাসরি আরবি পড়ত তাহলে দেখতে পেতো যে কানে ' আিয়াম' শব্দ আছে আর ' দিন ' এর আরবি হলো' ইয়াওমুন'। আরবিতে ' আিয়াম' বলতে দীর্ঘ এক সময়কালকে নির্দেশ করে যেমন ' আইয়ামে জাহিলিয়াত' বা অন্ধকারাচ্ছন্ন যুগ' তাই কোরআন ওইখানে ৬ দিন না বরং ৬ টা দীর্ঘ যুগ বা পর্যায় বুঝিয়েছে। আর বিজ্ঞান বলে যে বর্তমান ইউনিভার্স ছয়টা পর্যায়ে গঠিত। সো কোরআনের ওই আয়াতে কোনো বৈজ্ঞানিক ভুল না বরং বিজ্ঞান লুকিয়ে আছে সুবহানাল্লাহ । এরকম করে উল্টা- পাল্টা অনুবাদ পরলে নাস্তিক হওয়াটা স্বাভাবিক । দেখবেন যারা বুল ধরে কোরআনের তারা বাংলা বা ইংরেজি অনুবাদ নিয়ে আসে, আরবিতে তারা পারদর্শী না। তাই আমাদের উচিত কোরআন আরবিতে পড়া ও বুঝার চেষ্টা করা। তাহলে কোরআন থেকে এরকম অনেক মিরাকেল বাহির করা যাবে ইনশাআল্লাহ যা প্রমাণ করবে যে কোরআন এক স্রষ্টাপ্রদত্ত বাণী। আল্লাহ রব্বুল আলামিন বলেন" আমি কোরআনকে নাযিল করেছি আরবিতে যাতে তোমরা বুঝতে পারো"( ইউসুফ -২) এবং কোরআন হলো উপদেশ মালা ( যুমার-২১) তাই আল্লাহ বলছেন কোরআন নিয়ে গবেষণা করতে ( মুহাম্মদ -২৪) । আল্লাহ রব্বুল আলামীন আমাদিরকে সঠিক বুঝ দান করুক, আমিন আমিন, সুম্মা আমিন।
[ নাস্তিকদের জবাব দিতে পড়ুন " উল্টো নির্ণয়" বইটা; উক্ত বই এর pdf গুগল ক্রোম এতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ]
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
কলমে: মোঃ মেহেদী হাসান ✍️
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
#প্রিন্স_ফ্রেরাস ✍
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।