Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

নিশুতি রাতের আত্মদহন

0 পছন্দ 0 অপছন্দ
31 বার প্রদর্শিত
করেছেন (4,424 পয়েন্ট)   26 নভেম্বর 2025 "সাধারণ" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

নিশুতি রাতের আত্মদহন

—রফিক আতা—


রাত্তির নামলেই আমার মনে হয়—এই রাত বুঝি আর কোনোদিন শেষ হবে না! রিলস, মুভি, আইটেম গার্লের সং—বিনোদনের নামে সেই বিষাক্ত আবর্তে হারিয়ে যায় পুরো নিশুতি রাত। চোখের আঙিনায় ঘুমের দেখা মেলে না, অথচ জীবনের প্রতি কোনো অভিযোগও নেই তখন। যেন এভাবেই চলতে পারে সবকিছু!



ফজরের ঠিক পূর্বক্ষণে, যখন পৃথিবী আধো-আলোয় নিঃশ্বাস নেয়—তখনই হুশ ফিরে পাই। ভাবতে থাকি, আরেকটি রাত অবহেলায় অপচয় করলাম! আরেকটি রাত গোনাহের সাগরে ডুবে রইলাম! পরওয়ারদিগারের সামনে দাঁড়িয়ে আমি কী জবাব দেবো?



এই ভাবনা যখন বুকের ভেতর দাউদাউ করে জ্বলে ওঠে, তখন নিজেকে আর ধরে রাখতে পারি না। বিছানা ছেড়ে উঠি। উঠোন পেরিয়ে পুকুরপাড়ে দাঁড়িয়ে ঠান্ডা জলে অযুর পানিতে আত্মা ধুই। তারপর সিজদায় পড়ে মনিবের কুদরতি পায়ের তলায় অশ্রু বিসর্জন দেই। তাওবার দরজায় কড়া নাড়ি—হে আল্লাহ! আর করবো না; তুমি শুধু মাফ করে দাও। মন প্রফুল্ল হয়ে ওঠে, ভোর এসে যায় শান্ত নিস্তব্ধতায়।



কিন্তু আশ্চর্য! পরের দিন আবারো আগের জায়গায় ফিরে যাই। আবারো গোনাহের কাঁদাহ্রদে ডুবে যাই, ভেসে যাই স্মার্টফোনের দূষিত হাওয়ায়! ভুলে যাই আমি তো তাওবা করেছিলাম! ভুলে যাই আমি প্রতিজ্ঞা করেছিলাম! ভুলে যাই—একদিন সকলের মতো আমাকেও দাঁড়াতে হবে প্রভূর কাঠগড়ায়!



পরবর্তী রাত—

রাত আবারো নেমে আসে নিজের স্বাভাবিক ছন্দে। অন্ধকারের পোশাক পরে পৃথিবী যখন চুপচাপ হয়ে যায়, আমার ভেতরের যুদ্ধ তখনই শুরু হয়। নফসের দৌরাত্ম্য আমাকে আবারো স্মার্টফোনের নেশায় ঠেলে দিতে চায়। স্ক্রিনের আলো যেন শয়তানের হাতছানি—একটু দেখলেই হলো, বাকি সব সে নিজেই সামলে নেবে!



আমি নিজের সঙ্গে নিজেই কথা বলি—

“না! আজ না। আজ অন্তত আমি হার মানবো না।”

নিজের হাতকে শাসন করি, চোখকে সতর্ক করি। তবুও আঙুলগুলো কাঁপতে থাকে—উঠিয়ে নেবে কি ফোনটা?



আমি তখন নিজেকে প্রশ্ন করি—

গতরাতে যে অশ্রু ফেলেছিলাম, তার কি কোনো মূল্য নেই?

তাওবার দরজায় যে মিনতি করেছিলাম, সে কি আজই ভুলে গেলাম?

কাঠগড়ার স্মৃতি, কবরের অন্ধকার, সিজদার সান্ত্বনা—সব কি মুছে গেলো?



এই প্রশ্নগুলো যখন মাথার ভেতর বজ্রের মতো কাঁপতে থাকে, তখন হৃদয়ও জেগে ওঠে। ফোনটা সামনেই পড়ে থাকে—আমি ইচ্ছাকৃতভাবে অন্যদিকে মুখ ফিরিয়ে নেই। কুরআনের কভার ছুঁয়ে দেখি—কেমন এক শান্ত স্রোত বুকের ভেতর বয়ে যায়। মনে হয়, “এটাই তো আসল আলো।”



আমি ধীরে ধীরে সূরা মুলক তিলাওয়াত করি। প্রতিটি আয়াত যেন রাতের আঁধারে রশ্মি হয়ে ছড়িয়ে পড়ে আমার অস্তিত্বে। সিজদায় পড়ে মনে মনে বলি—


رب انّي مغلوب فانتصر

       “হে রব! আমি দুর্বল। তুমি শক্তি দাও।”



রাত এগিয়ে চলে। আমার ভেতরের যুদ্ধও থেমে থাকে না। কিন্তু আজ একটুখানি বিজয় আমার হয়—গোনাহের পাশে দাঁড়ানোর বদলে আমি বেছে নিই ক্ষমার দরজায় কান্না।



আর সেই মুহূর্তে বুঝি—

প্রভুর রহমত ঠিক রাতের মতোই—প্রতিবার ফিরে আসে, নতুন করে ঢেকে দেয় সব অন্ধকার।



রাতলিপি,

ছাব্বিশ, এগারো, পঁচিশ

বুধবার, image



আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 4 মাস 4 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 216 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 4424। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 1566
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
নির্গূড় নিশুতি রাতের একা পথ —রফিক আতা— "দিনরাত্রি রক্তের ক্ষরণ / এইখানে রাখো দেখি &#[...] বিস্তারিত পড়ুন...
67 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

হরেক রকম বুলি আওড়াতে আওড়াতে একটি সিএনজি হুস করে চলে যেত বাড়ির সামনের রাস্তা দিয়ে। আম[...] বিস্তারিত পড়ুন...
24 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শৈশবের শবেবরাত — রফিক আতা — শৈশবের শবেবরাতের কথা মনে হলেই স্মৃতির খেরোখাতার পাতাõ[...] বিস্তারিত পড়ুন...
58 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

যুবতী চাচির যুবক আংকেল —‎রফিক আতা— ‎ ‎রিকশাপুঞ্জি—৮ ‎ ‎দাঁড়িয়ে আছি শান্তি[...] বিস্তারিত পড়ুন...
30 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

মনে করিয়ে দিলেন রবের কথা ‎—রফিক আতা— ‎ ‎রিকশাপুঞ্জি—৭ ‎ ‎আজ এক অদ্ভুত অভিজ্ঞ[...] বিস্তারিত পড়ুন...
30 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1095 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    54 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    127 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    105 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    5 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    47 পয়েন্ট

    1 প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...