সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আমার আকিদা
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
বর্তমান ফেতনার যুগে প্রত্যেক মুসলিম এর বিশুদ্ধ আকিদা থাকা আবশ্যক। যার বিশুদ্ধ ইসলামি আকিদা নেই তার থেকে ইলম নেওয়াটাও আমি সমর্থন করি না। তাই আমি মোঃ মেহেদী হাসান এখানে সংক্ষিপ্ত আকারে আমি আমার আকিদা পেশ করছি -
আমি বিশ্বাস করি সাত জমিন ও সাত আসমানের উপর যেমনটার কথা আল্লাহ কোরআনে বলেছে ও নবীজি তার হাদীসে উল্লেখ করেছেন ( কোরআন-৬৫/১২ ; মিশকাত-১২২ / আদাবুল মুফরাদ -৫৫০) তবে এই আসমানগুলোর একটার থেকে আরেকটার দূরত্ব কত তা আমাদের আল্লাহ রব্বুল আলামিন অবগত করেন নি। যদিও কিছু রেওয়াতে বলা হয়েছে "এক আসমান থেকে আরেল আসমানের দূরত্ব ৫০০ বছরের মতো " । উক্ত মর্মে যতগুলি বর্ণনা এসেছে সবগুলিই যঈফ (তিরমিযী হা/৩২৯৪, ৩২৯৮; আহমাদ হা/১৭৭০, ৮৮২৮; বাযযার হা/৪০৭৫, সনদ যঈফ)। সেজন্য এক আসমান থেকে অপর আসমানের দূরত্বের বিষয়টি একমাত্র আল্লাহই ভালো জানেন। এটি অদৃশ্যের বিষয়। যার উপর ঈমান আনা প্রত্যেক মুমিনের কর্তব্য (ফাতাওয়া আশ-শাবকাতুল ইসলামিয়া ৩/১১৪৯)। [ মাসিক আত তাহরিক নভেম্বর -২০২১/ প্রশ্ন ( ৩৬/৭৬; সংগৃহীত )
আমি বিশ্বাস করি যে আল্লাহ সর্বপ্রথম আরশ সৃষ্টি করেন (ছহীহ বুখারী, হা/৩১৯১)। আর তিনি বর্তমানে সত্তাগত ভাবে সেখানেই আছেন ( ত্বহা -৫ ) । আর যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিবে না যে আল্লাহ আসমানের উপরে নেই সেই মূলত প্রকৃত ইমামনদার মোমিন না ( মুসলিম -১০৮৬/ কিতাবুল আরশ, রহমান আরশের উপর উঠেছেন লেখক ও সম্পাদনা- আবু বকর যাকারিয়া) ।
আমি আরও বিশ্বাস করি যে এই মহাবিশ্ব ছয়দিনে সৃষ্টি করা হয়েছে ( সূরা আরাফ-৫৪) তবে সেই ছয়দিন আমাদের সৌরদিনের মতো নয় ( তাফসীরে আহসানুল বয়ান ও তাফসীরে জাকারিয়া ) আর এই ছয়দিন হ’ল রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার। শুক্রবারে আছরের পূর্বেই সবকিছু শেষ করেন। অতঃপর আছর থেকে দিনের শেষ মুহূর্তে আল্লাহ আদমকে সৃষ্টি করেন (মুসলিম হা/২৭৮৯; মিশকাত হা/৫৭৩৪)।
আমি আরও বিশ্বাস করি যে দুনিয়ার প্রথম মানব হলেন বাবা আদম এবং ও মা হাওয়া আর আমরা সবাই তাদের থেকেই এসেছি ( নিসা-১) কোরআন হাদীস এবং ইজমা দ্বারা এটা সমর্থিত যে " আমাদের পূর্বপুরুষ মানুষ ছিলেন। এর বিপরীতে কোনো কথিত থিওরি যদি কেও পেশ করে এবং তার উপর কেও ইমান ( বিশ্বাস ) স্থাপন করে তাহলে সে কাফের হয়ে যাবে আর এরকম একটা থিওরি হলো বিবর্তন থিওরি যেটা বলে " মানুষসহ সকল প্রাণী এসেছে সায়ানোব্যাক্টেরিয়া থেকে.... "। বাস্তবে এই থিওরির কোনো প্রমাণ নেই এবং এটা অবৈজ্ঞানিক ও আকিদার সাথে সাংঘর্ষিক কুফরি কালাম...... ।
আমি এই বিশ্বাস করি যে একদিন এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, আর সেদিন আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে।’ (সুরা কাসাস-৮৮/ সুরা তাকবির-৪/ সুরা ইয়াসিন-৪৯ / বুখারি- ৬৫০৬)।
আর এই হলো সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আমার আকিদা যা আমি কোরআন সুন্নাহ এবং সালাফহে সালেহীন ইমামগণের সিলসিলাতে পেয়েছি.....
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহীহ আকিদার উপর মৃত্যু বরণ করার তৌফিক দান করুক আমিন
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।