সন্তান জন্ম দিতে গিয়ে কত নারী যে প্রাণ হারায়,তার হিসেব নেই। তবুও কি কখনও শুনেছেন কোনো মেয়ে বলেছে ,' আমি মা হবো না ?'
'না,কখনও আমি বাচ্চা নিবো না ?'
একজন নারী কখনোই নিজের মা-বাবাকে নানা_নানি করার আশায় সন্তান নেয় না। সে সন্তান নেয় তার ভালোবাসার মানুষটির বংশে একটি প্রাণ আনতে। যে একদিন তাকে "বাবা" বলে ডাকবে_সেই ডাক শুনে স্বামীর চোখে একটুখানি আনন্দ দেখার আশায়।
তবুও কিছু অকৃতজ্ঞ মানুষ,কিছু বেঈমান স্বামী আর শশুর বাড়ির লোক বউকে বলে বসে _
" তুমি কি এমন করেছো আমাদের জন্য?"কি ই বা করেছো এই সংসারের জন্য , আমাদের জন্য?"
হ্যাঁ,এমন কথা বলা মানুষ গুলোই প্রকৃত অর্থে সবচেয়ে বড় বেঈমান !
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।