Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

এভিয়েশন টেকনোলজির এক লিজেন্ড “কনকর্ড” (সিভিলিয়ান) এয়ারক্রাফট!

0 পছন্দ 0 অপছন্দ
206 বার প্রদর্শিত
করেছেন (310 পয়েন্ট)   18 জুন 2025 "প্রযুক্তি" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
image
সাম্প্রতিক সময়ে এভিয়েশন প্রযুক্তিতে ব্যাপক মাত্রায় অগ্রগতি ও আধুনিকায়ন পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক এয়ারোডাইনামিক্সের সমন্বয়ে মহাকাশ গবেষণা এবং যাত্রীবাহী বিমান প্রযুক্তি অভূতপূর্ব গতিতে এগিয়ে চলেছে। বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে হাইপারসনিক গতির সিভিলিয়ান যাত্রীবাহী বিমান ডিজাইন ও নির্মাণে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে।
চীন দাবি করছে, তারা এমন একটি পরীক্ষামূলক হাইপারসনিক বিমান তৈরি করেছে যার গতি প্রায় ম্যাক ১২ থেকে ১৬। যার সাহায্যে চীন থেকে আমেরিকা মাত্র কয়েক মিনিটেই অতিক্রম করা সম্ভব হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি ‘X-59 QueSST’ এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফটটি শব্দের চেয়ে প্রায় দেড়গুণ বেশি গতি, অর্থাৎ ম্যাক ১.৪২ গতিতে উড়তে সক্ষম।
তবে উল্লেখযোগ্য যে, বিশ্বের বিভিন্ন উন্নত দেশ সুপারসনিক ও হাইপারসনিক গতিসম্পন্ন নতুন প্রজন্মের যাত্রীবাহী বিমান নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা করলেও এখন পর্যন্ত এসব বিমানের কোনটিই বাণিজ্যিক ব্যবহারের উপযোগী হয়ে সার্ভিসে আসেনি। যদিও চীন ও যুক্তরাষ্ট্রের এসব উচ্চগতির বিমান প্রযুক্তি বিশ্বব্যাপী প্রযুক্তি ও প্রতিরক্ষা মহলে আলোড়ন তুললেও, বাস্তবতার নিরিখে তা কিন্তু এখনো সীমিত পর্যায়ে রয়ে গেছে।
এই প্রেক্ষাপটে ইতিহাসে ফিরে তাকালে দেখা যায়, আজ থেকে প্রায় ৫০ বছর আগে, ১৯৭৬ সালের দিকে ব্রিটিশ-ফরাসি যৌথ মালিকানাধীন সুপারসনিক টার্বোজেট ইঞ্জিনচালিত বিমান কনকর্ড (Concorde) যাত্রী পরিবহনে বিপ্লব ঘটিয়েছিল। ১৯৭৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা চালু থাকা এই কিংবদন্তি এয়ারক্রাফটটি শব্দের চেয়েও দ্বিগুণ গতি, অর্থাৎ ম্যাক ২ বা ২১৮০ কিমি/ঘণ্টা (১৩৫৪ মাইল/ঘণ্টা) বেগে যাত্রী পরিবহন করতে সক্ষম ছিল।
বাস্তবে কনকর্ড বিমান ছিল ইতিহাসের অন্যতম দ্রুততম, উচ্চ প্রযুক্তির এবং ব্যতিক্রমধর্মী বাণিজ্যিক যাত্রীবাহী বিমান। এটি ছিল আসলে বাণিজ্যিকভাবে পরিচালিত মাত্র দুটি সুপারসনিক যাত্রীবাহী বিমানের একটি; অপরটি ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি টুপোলেভ Tu-144। যা ১৯৭০-এর দশকের শেষের দিকে নির্মিত হয়েছিল।
তবে আশ্চর্যের বিষয় হলো যে, একবিংশ শতাব্দীর সকল প্রযুক্তিগত উৎকর্ষতা এবং এভিয়েশন খাতে বিপুল বিনিয়োগ সত্ত্বেও বিশ্বের কোনো দেশ এখনো পর্যন্ত কনকর্ড কিংবা টুপোলেভ Tu-144-এর মতো উচ্চগতির এবং কার্যকর সিভিলিয়ান সুপারসনিক গতির বাণিজ্যিক বিমান সার্ভিসে আনতে পারেনি। যা একবিংশ শতাব্দীর এভিয়েশন প্রযুক্তিতে এক সীমাবদ্ধতা হিসেবে থেকে গেছে।
পরিশেষে বলা যায়, বর্তমান সময়ে এভিয়েশন প্রযুক্তির বহুমাত্রিক উন্নয়ন ঘটলেও বাস্তবে ৭০ এবং ৮০-এর দশকে তৈরি কনকর্ডের মতো ডেডিকেটেড এবং অত্যাধুনিক সুপারসনিক যাত্রীবাহী বিমান আর তৈরি করা সম্ভব হয়নি। প্রযুক্তির দিক থেকে বিশ্ব এগিয়ে গেলেও, কনকর্ডের মতো বাস্তব ও কার্যকরী উদ্ভাবন আজও এক আশ্চর্যজনক আবিষ্কার হিসেবে থেকে গেছে।
অথচ বর্তমানে আমরা উচ্চ প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করলেও বাস্তবে মহাকাশ গবেষণা এবং বেসামরিক এভিয়েশন প্রযুক্তিতে সেভাবে এগিয়ে যেতে পারছি না। বিশেষ করে সত্তর ও আশির দশকে 'কোল্ড ওয়ার' যুগে মহাকাশ ও বিমান প্রযুক্তি গবেষণায় যে সাহসিকতা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও নিরবচ্ছিন্ন প্রয়োগ অব্যাহত ছিল, তা কিন্তু আজকের দিনে অনেকাংশেই মলিন হয়ে গেছে।
লেখক:
Sherazur Rahman
সংযুক্ত তথ্য
wikipidia, personal thought.
Enolej ID(eID): 1037
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

1 প্রতিক্রিয়া

0 পছন্দ 0 অপছন্দ
✈️ চমৎকার একটি সময়োপযোগী লেখা!

কনকর্ড শুধুমাত্র একটি এয়ারক্রাফট নয়, বরং মানব উদ্ভাবনী শক্তির এক জীবন্ত নিদর্শন। আজ যখন এআই, হাইপারসনিক প্রযুক্তি ও স্পেস ট্র্যাভেলের কথা বলি, তখন প্রায় ৫০ বছর আগের একটি প্রযুক্তির সামনে দাঁড়িয়ে নিজেদের সীমাবদ্ধতা উপলব্ধি করা সত্যিই বিস্ময়কর!

এই লেখাটি শুধু কনকর্ডকে ইতিহাসের পাতায় তুলে ধরেনি, বরং আধুনিক সময়ের প্রযুক্তি উন্নয়নের মাঝে যে "দূরদৃষ্টির ঘাটতি" দেখা যাচ্ছে, সেটিও সূক্ষ্মভাবে তুলে ধরেছে। নতুন কিছু আবিষ্কারের চেয়ে এখন যেন লাভজনক হওয়ার দিকটিই বেশি গুরুত্ব পাচ্ছে।

কনকর্ডের মতো প্রকল্পে সেই সাহসিকতা, উদ্ভাবনী স্পৃহা ও রাষ্ট্রীয় সহযোগিতার সম্মিলন ছিল—যা আজকের দিনে খুব কমই দেখা যায়।

একটা প্রাসঙ্গিক প্রশ্নও উঠে আসে:
👉 "কী এমন ছিল ৭০–৮০’র দশকে, যা আজকের চেয়ে সাহসী, অগ্রগামী এবং সময়ের চেয়েও এগিয়ে?"

একটা গুরুত্বপূর্ণ বিষয়ও লেখাটির মাধ্যমে স্পষ্ট হলো—সবকিছুই শুধু প্রযুক্তি দিয়ে হয় না, প্রয়োজন হয় নির্ভিকতা, যৌথ প্রচেষ্টা ও ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা।

ধন্যবাদ লেখককে এমন একটি অনুপ্রেরণাদায়ক ও সচেতনতা জাগানো লেখার জন্য! 👏

করেছেন (29 পয়েন্ট)   19 জুন 2025 প্রতিক্রিয়া প্রদান

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
সৌরশক্তি বা গ্রিন এনার্জি চালিত বিশ্বের প্রথম সফল এয়ারক্রাফট হচ্ছে সোলার ইমপালস ২ এয়ারক্রাফট। এটি মূলত একটি যুগান্তকারী সৌরশক্তিচালিত বেসামরিক বিমান। যা কিনা প্রচলিত জ্বালানির �[...] বিস্তারিত পড়ুন...
190 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

“What (কি) if (যদি) I (আমি) told (বলতাম) you (তোমাকে)… the (উক্ত/টি) smartest (সবচেয়ে বুদ্ধিমান) technology (প্রযুক্তি) ever (কখনো) created (তৈর&[...] বিস্তারিত পড়ুন...
8 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

What if I told you… the smartest technology ever created might slowly make humans worse at thinking? Not weaker physically. Mentally. And the scary part is — most of us won’t even notice it happening. Because AI doesn’t feel dangerous. It feels helpful. It writes for us. Searches for us. Summarizes for us. Even thinks for us. But here’s the question: If a machine keeps doing your thinking… what happens to your brain? #We’ve seen this before. GPS made navigation easy — but many pe[...] বিস্তারিত পড়ুন...
24 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
গত ২০২২-২৩ সালের দিকে আমেরিকান ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার (UCF) একদল গবেষক একটি অভাবনীয় ন্যানো পার্টিকেল প্রযুক্তি, অর্থাৎ প্লাজমোনিক রং, আবিষ্কার করেন। বর্তমানে এই যুগান্তকারী �[...] বিস্তারিত পড়ুন...
120 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সারা বিশ্বের মধ্যে প্রথম কোন প্রোগ্রামেবল এন্ড ডিজিটালাইজড কম্পিউটার তৈরি করে আমেরিকা। যা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষের দিকে ১৯৪৫ সালের সামরিক কাজে ব্যবহারের উদ্দেশে �[...] বিস্তারিত পড়ুন...
268 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1687 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    333 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    191 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

  4. মাহাতাব হোসেন অপল

    170 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

...