Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বন্ধুত্ব, প্রতারণা আর নেশার অন্ধকার: একটি নির্মম বাস্তবতা [সফলতার সন্ধানে -২]

0 পছন্দ 0 অপছন্দ
128 বার প্রদর্শিত
করেছেন (91 পয়েন্ট)   19 মে 2025 "সামাজিক প্রতিবেদন" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

মানুষ যতটা না নিজের পরিশ্রমে এগোয়, তার চেয়েও বেশি প্রভাব পড়ে—সে কাদের সাথে সময় কাটায়, কাদের কথা শোনে, আর কাদের মতামতকে মূল্য দেয়—তার উপর। একটা গাছ যেমন যত্ন, পানি আর আলো পেলে বড় হয়, ঠিক তেমনই মানুষের জীবনের শিকড়গুলো গড়ে উঠে সঙ্গদোষ বা সঙ্গগুণ থেকে। তবে একটা জিনিস আমরা প্রায়ই ভুলে যাই—গাছের চারপাশে কখন যেন নিঃশব্দে গজিয়ে ওঠে আগাছা। সেগুলোরও শুরু হয় ধীরে ধীরে, কিন্তু একসময় তারাই মূল গাছটির খাবার কেড়ে নিতে চায়, এমনকি ছায়া পর্যন্ত কেড়ে নিতে পিছপা হয় না।


বন্ধুত্ব—এই শব্দটা শুনতে যতই মধুর হোক না কেন, এর গভীরতা এবং প্রকৃত রূপ বোঝা যায় কেবল সময়ের পরীক্ষায়। ঠিক যেমন বর্ষাকালে আগাছা গজিয়ে ওঠে চারদিকে, সুসময়েও তেমন কিছু মানুষ আমাদের জীবনে প্রবেশ করে। তারা আসে মুখে হাসি, হৃদয়ে স্বার্থ নিয়ে। আমরা যখন সফল, আমাদের নাম যখন আলোয় ভাসে, তখন আশেপাশে ‘বন্ধু’ নামধারীদের ভিড় লেগে যায়। কিন্তু এসব মানুষের বেশিরভাগই আগাছার মতো। সুসময়ের সঙ্গী, দুঃসময়ের নয়।


তারা কেবলই চায়—আপনার অর্থ, আপনার খ্যাতি, আপনার সুযোগ-সুবিধা। যখন তাদের প্রয়োজন মিটে যায়, তখন তারা উধাও হয়ে যায়। ঠিক যেমন খরার মৌসুমে আগাছাগুলো শুকিয়ে যায়, গাছটিকে একলা ফেলে রেখে। আপনাকে যারা ভালোবাসে, তারা কেবল সুখের সময় নয়—কষ্টের সময়েও পাশে থাকে। আর বাকিরা? তারা মৌমাছির মতো—ফুলের মধু খেয়ে চলে যায়।


সামাজিক বাস্তবতায় বন্ধুত্বের রূপ


সমাজে বসবাস করতে হলে আমাদের সম্পর্ক গড়তেই হয়। শৈশব থেকে আমরা বন্ধু বানাই, সহপাঠী, প্রতিবেশী কিংবা খেলাধুলার সঙ্গী। কিন্তু একটা বয়সে গিয়ে আমরা বুঝতে পারি—সব বন্ধু বন্ধু নয়। কেউ কেউ মুখে বন্ধুত্বের বুলি আউড়ে আমাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেয়।


একটি মেডিকেল কলেজের ছাত্র তার বন্ধুকে ঘুমের ওষুধ মেশানো মাদক খাইয়ে হত্যা করেছিল—শুধু টাকার জন্য! এমন বাস্তব ঘটনা শুনলে শরীর শিউরে ওঠে। আরেকটি মা, নিজের নেশাগ্রস্ত ছেলেকে হত্যা করতে কিলার ভাড়া করেছিল—কারণ, সেই ছেলে মায়ের উপর প্রতিনিয়ত নির্যাতন চালাত মাদক কেনার টাকার জন্য। এক সময় মা বুঝে গিয়েছিলেন—এই সন্তানকে আর ফেরানো যাবে না। সমাজে এমন নিষ্ঠুর ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়—মাদক ও খারাপ সঙ্গ কতটা ভয়ঙ্কর হতে পারে।


বন্ধু বেছে নেওয়ার বুদ্ধি


ভালো বন্ধু একজনই যথেষ্ট—সে হাজার জনের চেয়েও বেশি মূল্যবান। কারণ, ভালো বন্ধু কখনোই আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে না। সে আপনার ভালো চায়, আপনার উন্নতি চায়। কিন্তু আজকের সমাজে দেখা যায়—যেসব তরুণ-তরুণীর বন্ধু বেশি, তাদের অনেকেই মাদকের পথে ঝুঁকে পড়ে। কারণ দলবদ্ধভাবে করা হয় এমন অনেক অপরাধ—যেমন ছিনতাই, চুরি, বা মাদক পাচার—যার পিছনে থাকে ‘বন্ধুদের’ প্ররোচনা।


একজন মানুষ একা একা নেশায় জড়ায় না। প্রথমে একজন ‘বন্ধু’ তাকে একবার চেখে দেখতে বলে, তারপর দ্বিতীয়বার, তারপর সে নিজেই নেশার গোলাম হয়ে যায়। তাই, নিজের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর শুরুতে থাকে ভুল বন্ধুর হাত।


বাবা-মা: জীবনের শ্রেষ্ঠ বন্ধু


অনেকেই ভাবে—বাবা-মা তো শুধু শাসনই করে, বন্ধুত্ব কেমন করে হবে? কিন্তু বাস্তবে, বাবা-মা এমন এক আশ্রয়, যারা আপনার দুঃখ-ব্যথা কাঁধে তুলে নিতে কখনো পিছপা হন না। যদি পরিবারে বাবা-মায়ের সাথে সন্তানের সম্পর্ক হয় বন্ধুত্বপূর্ণ, তাহলে সন্তানদের আর বাইরের অন্ধকার সঙ্গ খুঁজতে হয় না।


দুঃখজনকভাবে, আজও অনেক পরিবারে বাবা-মা ও সন্তানের মধ্যে শুধুই কর্তৃত্বের সম্পর্ক। সন্তান ভয় পায় কিছু বলতে, প্রেমের কথা তো দূরের কথা, নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েও আলোচনা করতে পারে না। এই মানসিক দূরত্বই অনেক সময় সন্তানকে ঠেলে দেয় ভুল পথে।


একটি কাহিনি এ প্রসঙ্গে উল্লেখ করা যাক—করিম নামের একটি ছেলে, যার পরিবার ছিল মধ্যবিত্ত এবং রক্ষণশীল। সে এক মেয়ের সাথে প্রেমে পড়ে, কিন্তু বাবা-মাকে বলতে সাহস পায় না। শেষে যখন জানায়, তারা রেগে গিয়ে পড়ালেখা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। করিম মেনে নেয় বাবা-মার সিদ্ধান্ত, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর সে নেশায় জড়িয়ে পড়ে, হারিয়ে যায় নিজের জীবনের মূল পথ থেকে। শুধু যদি তার বাবা-মা একটু শুনতেন, একটু বন্ধুর মতো আচরণ করতেন—তাহলে হয়তো করিম আজ অন্যরকম হতো।


আপনার চারপাশে অনেক মানুষ আসবে, অনেকেই আপনার বন্ধু সেজে কাছে আসবে। কিন্তু তাদের সবাই আপনাকে ভালোবাসে না, সাহায্য করতে চায় না। তাদের অনেকেই আপনাকে ব্যবহার করতে চায়। তাই বন্ধু নির্বাচনে হতে হবে বুদ্ধিমান। অল্প কিন্তু বিশ্বস্ত বন্ধু রাখুন, অন্ধ বিশ্বাসে কাউকে কাছে টানবেন না। আর কখনোই ভুলে যাবেন না—আপনার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো আপনার বাবা-মা।


সাফল্যের পথে হাঁটতে চাইলে আগে নিজেকে এই আগাছা বন্ধুত্ব থেকে মুক্ত করতে হবে। তবেই সত্যিকারের আলোয় পৌঁছানো সম্ভব।

সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 996
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


বলা হয়, “কথা যেন তলোয়ার, প্রয়োজনে পথ তৈরি করে, অপ্রয়োজনে রক্ত ঝরায়।” আমাদের প্রতিদিন[...] বিস্তারিত পড়ুন...
182 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমরা সবাই জীবনে এগিয়ে যেতে চাই। চাই সফল হতে, কিছু করে দেখাতে। কিন্তু এই পথ চলার সময় আম&#[...] বিস্তারিত পড়ুন...
145 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আপনি কি কখনও ভেবেছেন, এই বিশাল মহাবিশ্বের মাঝে আপনি কোথায় অবস্থান করছেন? কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবেননি, এত অসংখ্য নক্ষত্র, গ্রহ, ছায়াপথ—এসবের মাঝে আমাদের ছোট্ট পৃথিবীটা কতটা ক্ষুদ্�[...] বিস্তারিত পড়ুন...
156 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আমি ছিলাম ভিড়ের মাঝে থেকেও একা।  মানুষের কোলাহল চারপাশে থাকতো,কিন্তু আমার ভেতরে ক[...] বিস্তারিত পড়ুন...
118 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সফলতার আলোর পিছনে অদৃশ্য অন্ধকার মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী | ১৫ মার্চ ২০&[...] বিস্তারিত পড়ুন...
224 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1687 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    333 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    191 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

  4. মাহাতাব হোসেন অপল

    170 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

...