Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

কোনো কিছু দ্বারা প্রভাবিত হওয়া নয়, উৎসাহিত হওয়াই সঠিক পথ [সফলতার সন্ধানে -৩]

0 পছন্দ 0 অপছন্দ
175 বার প্রদর্শিত
করেছেন (91 পয়েন্ট)   21 মে 2025 "আত্মউন্নয়ন" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

আমরা সবাই জীবনে এগিয়ে যেতে চাই। চাই সফল হতে, কিছু করে দেখাতে। কিন্তু এই পথ চলার সময় আমরা অনেক সময় এক ভুল করি—আমরা প্রভাবিত হয়ে যাই। কোনো মানুষ, কোনো মতবাদ বা কোনো কাজ এতটাই আমাদের ওপর ছাপ ফেলে দেয় যে আমরা নিজের চিন্তাশক্তিকে একপ্রকার বন্ধ করে দিই। অথচ, সফলতার পথ একেবারেই ভিন্ন—সেখানে প্রভাব নয়, দরকার উৎসাহ, উদ্দীপনা আর নিজস্ব বোধের জোর।


এই বিশ্বে কিছুই চিরস্থায়ী নয়


এই মহাবিশ্বে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। কোনো মানুষ, কোনো চিন্তা বা কোনো দৃষ্টিভঙ্গি কখনোই চিরস্থায়ী নয়। একজন ব্যক্তি হয়তো এক সময়ে সমাজের জন্য দারুণ অবদান রেখেছেন, কিন্তু তার প্রতিটি চিন্তা, প্রতিটি পথ কি আজকের দিনে এসে অক্ষত রইলো? না। সময়ের সাথে অনেক কিছুই বদলায়।


আমরা যদি মনে করি, কোনো একজন ব্যক্তিই সর্বশ্রেষ্ঠ, তার মতামতই শেষ কথা, তাহলে আমরা নিজের চিন্তাভাবনাকেই বেঁধে ফেলছি। তখন নতুন কিছু ভাবা বা সৃষ্টি করা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ে।


অনুপ্রেরণার শক্তি সীমাহীন


প্রভাবিত হওয়া মানে নিজেকে কারো ছায়া বানিয়ে ফেলা। কিন্তু উৎসাহিত হওয়া মানে নিজে আলো হয়ে জ্বলে ওঠা। ধরুন, আপনি জন কিটসের কবিতা পড়ে মুগ্ধ হলেন। আপনি যদি প্রভাবিত হন, তাহলে আপনি বারবার কিটসকেই অনুকরণ করতে থাকবেন। কিন্তু আপনি যদি কিটসের সৌন্দর্যবোধ দ্বারা অনুপ্রাণিত হন, তাহলে আপনি নিজস্ব ভঙ্গিতে আরও নতুন কিছু সৃষ্টি করতে পারবেন।


অনুপ্রেরণা মানুষকে ভাবায়, চেতনায় আলো জ্বেলে দেয়। প্রেরণা থেকেই নতুন সৃষ্টির জন্ম হয়। একজন মানুষ যখন কারো ভালো কাজ দেখে উদ্দীপ্ত হয়, তখন সে ভাবে—"আমি আমার মতো করে আরও ভালো কিছু করবো।"


প্রভাবিত হলে কী হয়?


প্রভাবিত হওয়া অনেকটা নেশার মতো। আপনি যখন কোনো একটি মত বা ব্যক্তির প্রভাবে আচ্ছন্ন থাকেন, তখন আর কোনো নতুন ধারণা আপনার মন ছুঁয়ে যেতে পারে না। আপনি ভাবতে শুরু করেন, "এই একজনই ঠিক, বাকিরা কিছুই না।"


আমার এক শিক্ষক ছিলেন, যিনি এতটাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমে মগ্ন ছিলেন যে মনে করতেন—বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ছাড়া আর কেউ নেই। যেকোনো সাহিত্যচর্চা নিয়েই কথা বললেই তিনি রবীন্দ্রনাথের রচনার দিকে পাঠিয়ে দিতেন। তিনি আধুনিক কবিদের কথা শুনতেই চাইতেন না। এমনকি পড়েও দেখেননি, অথচ আগে থেকেই বলে দিতেন: "ওসব ছাইপাঁশ।"


একসময় সেই শিক্ষককেই দেখেছি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে এমন মোহে ডুবে গেছেন যে তিনি বলছেন, ‘বাংলা সাহিত্যে কেবল বনলতা সেনই প্রেমের শ্রেষ্ঠ কবিতা’। তিনি হয়তো আর নতুন কিছু কবিতা খুঁজেই দেখেননি।


বিচার বিবেচনার জায়গা থেকে গ্রহণ করা জরুরি


যখন আমরা কোনো বিষয় বা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হই, তখন সেটি যাচাই না করেই গ্রহণ করি। এখনকার প্রজন্মের অনেকেই পশ্চিমা সংস্কৃতির প্রতি এতটা প্রভাবিত যে তাদের পোশাক, আচরণ, কথা বলার ধরণ—সব কিছুতেই সেই সংস্কৃতির ছাপ। কিন্তু তারা যদি উৎসাহিত হতো, তাহলে খারাপগুলো বর্জন করে ভালো দিকগুলো গ্রহণ করতে পারত। সেটিই হতো সচেতনতার পরিচায়ক।


উৎসাহ মানে হলো নির্বাচন করার অধিকার থাকা। প্রভাব মানে সেই অধিকারটিকে হারিয়ে ফেলা।



সফল হতে চাইলে প্রেরণার পথেই হাঁটতে হবে


মুসা ইব্রাহিম যখন এভারেস্ট জয় করলেন, নিশ্চয়ই তিনি কারো সাফল্য দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। সেই প্রেরণাই তাকে সাহস জুগিয়েছে, মনোবল দিয়েছে, পথ দেখিয়েছে। কিন্তু যদি তিনি কেবল কারো মতো হবার দুঃস্বপ্নে ডুবে থাকতেন, তাহলে হয়তো নিজের স্বপ্নটাই ভুলে যেতেন।


তেমনি, পৃথিবীর যেসব মানুষ সত্যিকারের সফল হয়েছেন, তারা কখনোই চোখ বন্ধ করে কোনো কিছুকে অনুসরণ করেননি। তারা ভাবেন, বিচার করেন, এবং নিজেদের মতো করে পথ তৈরি করেন। আর সেটাই সফলতার আসল পথ।


শেষ কথায় এসে বলবো—


সাফল্যের পথে প্রভাব নয়, প্রেরণাই হোক পথপ্রদর্শক। উৎসাহ আমাদের ভাবনায় গতি আনে, কর্মে উদ্যম আনে, নতুন কিছু গড়ার সাহস দেয়। আমরা আমাদের আদর্শ মানুষদের ভালো দিক থেকে প্রেরণা নেবো, কিন্তু কোনো কিছুর অন্ধ অনুসারী হবো না।


আমরা চলবো নিজের চিন্তা, বোধ ও বিবেচনার আলোকে। কারণ সফল হতে হলে নিজস্ব পথেই হাঁটতে হয়। অন্যের ছায়ায় থেকে আলো পাওয়া যায় না। সত্যিকারের সাফল্য আসে তখনই, যখন আমরা নিজের মতো করে গড়ে উঠি।

সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 1006
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


বলা হয়, “কথা যেন তলোয়ার, প্রয়োজনে পথ তৈরি করে, অপ্রয়োজনে রক্ত ঝরায়।” আমাদের প্রতিদিন[...] বিস্তারিত পড়ুন...
218 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আপনি কি কখনও ভেবেছেন, এই বিশাল মহাবিশ্বের মাঝে আপনি কোথায় অবস্থান করছেন? কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবেননি, এত অসংখ্য নক্ষত্র, গ্রহ, ছায়াপথ—এসবের মাঝে আমাদের ছোট্ট পৃথিবীটা কতটা ক্ষুদ্�[...] বিস্তারিত পড়ুন...
179 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

মানুষ যতটা না নিজের পরিশ্রমে এগোয়, তার চেয়েও বেশি প্রভাব পড়ে—সে কাদের সাথে সময় কাটাü[...] বিস্তারিত পড়ুন...
164 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

উত্তম চরিত্রই সফলতার পরিচয়“তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যার চরিত্র উত্তম।” Ԃ[...] বিস্তারিত পড়ুন...
132 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

৩. নামাজ সফলতার চাবিকাঠি“নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” 📌 সূরা আ&[...] বিস্তারিত পড়ুন...
111 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1333 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    66 টি আইডিয়া ব্লগ

  2. শামীমা আকতার

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  3. মাইদুল ইসলাম মুকুল

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. Adiba jannat

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

...