[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

দুঃখের শ্রাবণধারা

৩১ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

অনুগল্প: দুঃখের শ্রাবণ
লেখক:আল-মামুন রেজা

ভালোবেসে আমি যেটা পেয়েছি, সেটা কেবল দুঃখ।

শ্রাবণের এক বৃষ্টিভেজা বিকেলে তার সঙ্গে প্রথম দেখা। সেই দেখায় অদ্ভুত এক আগুন্তুকের মতো সে আমার নজর কেড়েছিল।হৃদয়ের মনিকোঠায় গভীরভাবে স্পর্শ করেছিল তার কোমল চাহনি।একটা সময়পর তাঁর সাথে সংক্ষিপ্ত কিছু সময় কাটানোরও সুযোগ হলেও তা দীর্ঘ বা স্থায়ী হয়নি।তাঁকে যতই জানতে চেয়েছি,বুঝতে চেয়েছি সে যেন ততই অন্তরে জায়গা করে নিতে থাকে। মেঘের মতোই নরম ছিল তার কথা, আর হাসিটা ছিল ভেজা কদমফুলের সুবাস।নম্রতা,ভদ্রতা সবই ছিল প্রত্যাশিত মানুষটির মতোই। তার সবকিছুই আমাকে ভীষনভাবে মুগ্ধ করেছিল।
আমি বিশ্বাস করে নিয়ে ছিলাম, এই মানুষটিই হবে আমার সমস্ত ঋতুর ঠিকানা।সে জমে উঠে ছিল আমার প্রতিটি কল্পনা ও ভাবনার রাজ্যজুড়ে মনের মহারানী হিসেবে।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে  ঘটে গেল এক হৃদয়ক্ষত দূর্ঘটনা।সে আমার থেকে দূরে সরে যেতে চাইল। একদিন কোনো অভিযোগ না রেখেই চলে গেল, বন্ধ হল কথপকথন যোগাযোগ।রেখে গেল শুধু কিছু অসমাপ্ত কথা আর অগণিত স্মৃতি।হয়তোবা সমাজ বা পরিবারের বাধাগ্রস্ত তৃক্ষ্ণ বাতাসে নিভে গেল উজ্জ্বল, উজ্জীবিত  দুটি বাতি।

আজও যখন শ্রাবণের বৃষ্টি নামে, জানালার কাঁচ বেয়ে গড়িয়ে পড়া প্রতিটি ফোঁটায় আমি তার মুখ দেখি। মনে হয়, আকাশও বুঝি আমার মতো কাউকে হারিয়েছে। ভেজা বাতাসে এখনও তার নাম ভেসে আসে, বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো তখন মেঘ হয়ে চোখে নেমে আসে।অথচ সেই নাম ধরে ডাকার অধিকার আমার নেই।

মানুষ ভাবে, সময় সব ক্ষত সারিয়ে দেয়। অথচ কিছু ক্ষত সময় শুধু গভীর করে। কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো কখনো বিদায় নেয় না। তারা থেকে যায় নিঃশব্দে—হৃদয়ের এক গোপন কোণে, যেখানে প্রতিদিন একটু একটু করে ভালোবাসা মরে, আর দুঃখের শ্রাবণ নতুন করে জন্ম নেয়।আর হৃদয়ের গভীরে চিরকাল বেঁচে থাকে এক নিঃশব্দ বৃষ্টির নাম—দুঃখের শ্রাবণ।


বই: দুঃখ বিলাস

imageঃখ

আমি আল-মামুন রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 306 টি লেখা ও 28 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6256। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5276
প্রকাশিত09 নভেম্বর ♛ (6,256 পয়েন্ট)
বিভাগছোটগল্প

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 49 সুখ-দুঃখের বিজ্ঞাপন

সুখ-দুঃখের বিজ্ঞাপন লেখা: আল-মামুন রেজা সুখ যদি সবার হয় দুঃখ হবে কার? তুমি যখন অন্য কারো আমি বিধাতার। সবাই মোরা সুখটুকু চাই। দুঃখকে পাই ভয়। কিন্তু কভু রংধনু কি, বৃষ্টি ছাড়া হয়? দুঃখ যদি নাইবা থাকতো ছোট্ট জীবন জুড়ে- সুখ…

০ ০ ১৮৯ ১ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া বিষাদের বিদ্রোহ

আমি দুঃখেরে বলেছি, আয়— বস আমার বুকের পাশে, দেখি কত বিষ জমা আছে এই হাসিমাখা মুখের আড়ালে! আমি তো সেই মেয়ে নই, যে আঁধার দেখেই পথ হারায়; আমার চোখে বৃষ্টি নামলে বুকের ভেতর বজ্র গর্জায়! কত কথা গুমরে মরে কণ্ঠনালির গভীর…

০ ০ ১৮ ১ মিনিটের পড়া

পর্ব 8 কেমন হতো জীবন

"যদি এই জীবনের সুখময় মুহূর্তগুলোর প্রতিটি কোণা পরিপূর্ণ হতো মহান রবের কৃতজ্ঞতার সুরে; আর যদি জীবনের দুঃখ-দুর্দশার সময়টুকু ব্যয় হতো ধৈর্য ধারণ আর সলাতের মধ্য দিয়ে—তাহলে জীবনটা কতই না সুন্দর হয়ে উঠতো!"

০ ০ ৭৪ ১ মিনিটের পড়া

পর্ব 37 সুখের নাম নিরবতা

নীরব থাকতেই ভালোবাসি নিজেকে সুখি রাখতে। হাঁসি-খুশি পূর্ণ জীবন কাটায় দুঃখদেরকে ঢাকতে। ✍️ আল-মামুন রেজা

০ ০ ৩৫১ ১ মিনিটের পড়া

পর্ব 4 "তুমি নিজেকে ছোট করলে ঠিকই অহি, কিন্তু আমার চোখে তুমি আজ আরও অনেক উঁচুতে উঠে গেলে। এই ঋণ আমি শোধ করব কী করে?"

শোনো অবেলার পথিক কলমে: হিমানী হিমাদ্রি পর্ব: ০৪ চক্রবর্তী বাড়িতে ফেরার পর থেকে এক গুমোট নিস্তব্ধতা বিরাজ করছে। ইরাকে তার ঘরে পাঠিয়ে দিয়ে মহিমবাবু বারান্দায় পায়চারি করছেন। তার মনে খটকাটা এখনো পুরোপুরি মেটেনি। তিনি…

০ ০ ১৮২ ২ মিনিটের পড়া
...