Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

নিজের পিতা-মাতা ছাড়াও অন্য শ্রদ্ধাভাজন নারী-পুরুষকে আব্বু-আম্মু বলা প্রসঙ্গে

0 পছন্দ 0 অপছন্দ
35 বার প্রদর্শিত
করেছেন (12,333 পয়েন্ট)   29 জুলাই "ইসলাম" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
নিজের পিতা-মাতা ছাড়াও অন্য শ্রদ্ধাভাজন নারী-পুরুষকে আব্বু-আম্মু বলা প্রসঙ্গে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমাদের সমাজে অনেক সময় নিজের আপন (জন্মদাতা) পিতা-মাতা ব্যতীতও অন্য কোনো শ্রদ্ধেয় পুরুষ বা নারীকে বাবা-মা বলে সম্বোধন করা হয়। এখন প্রশ্ন হলো, নিজের পিতা-মাতা ব্যতীত অন্য নারী-পুরুষকে বাবা-মা বলা জায়েজ কি? এছাড়াও অনেক সময় অন্য নারী ও পুরুষ (যেমন আমাদের খালা, খালু ইত্যাদি) আমাদের "ছেলে" বলে ডাকে। এটার ব্যাপারে ইসলামের হুকুম কী?

এর জবাব হলো: হ্যাঁ, বলা যাবে এবং ইসলামে এটি বৈধ। কুরআন ও হাদিসে আমরা অন্য নারী ও পুরুষকে মা-বাবা বলার দলিল পাই। যেমন,

«"নবী মুমিনদের নিকট তাদের নিজেদের প্রাণ অপেক্ষাও অধিক ঘনিষ্ঠ, আর তাঁর স্ত্রীরা তাদের মাতা।"

(সূরা আল-আহযাব, ৩৩:৬)»

এই আয়াতে রাসূলুল্লাহ ﷺ-এর স্ত্রীদেরকে আমাদের মা বলা হয়েছে, যদিও তাঁরা আমাদের জন্মদাত্রী মা নন।

কুরআনে আরও বলা হয়েছে,

«"আর তোমাদের সেই মায়েরা, যারা তোমাদের দুধ পান করিয়েছে..."

(সূরা আন-নিসা, ৪:২৩)»

এই আয়াতে দুধ-মাকেও মা বলা হয়েছে, যদিও তিনি জন্মদাত্রী মা নন।

এছাড়াও কুরআনের অন্য জায়গায় বলা হয়েছে,

«"অতঃপর তারা যখন ইউসুফের নিকট উপস্থিত হলো, তখন তিনি তাঁর পিতা-মাতাকে নিজের কাছে স্থান দিলেন এবং বললেন, ‘আল্লাহর ইচ্ছায় আপনারা নিরাপদে মিসরে প্রবেশ করুন।’"

(সূরা ইউসুফ, ১২:৯৯)»

এখানে أَبَوَيْهِ (আবাওয়াইহি) অর্থাৎ "পিতা-মাতা" উল্লেখ করা হয়েছে। অথচ একদল মুফাসসিরের মতে, ইউসুফ (আ.)-এর জন্মদাত্রী মা তাঁর শৈশবেই ইন্তিকাল করেছিলেন। এরপর ইয়াকুব (আ.) তাঁর স্ত্রীর বোন লায়্যাকে বিয়ে করেছিলেন। তিনি ইউসুফ (আ.)-এর খালা হওয়া সত্ত্বেও পিতার স্ত্রী হওয়ার কারণে "মাতা" হিসেবে অভিহিত হয়েছেন। (দেখুন: তাফসীরে কাসীর ও তাফসীরে মাআরিফুল কুরআন)

উল্লেখ্য: শক্তিশালী মত অনুযায়ী, এ আয়াতে ইউসুফ (আ.)-এর জন্মদাত্রী মাকেই বোঝানো হয়েছে, যেমনটি ইমাম ইবন কাসীর (রহ.) উল্লেখ করেছেন।

এসব আয়াত থেকে বোঝা যায় যে, জন্মদাত্রী মা ছাড়াও সম্মান ও ভালোবাসার অর্থে অন্য নারীকে "মা" বলে সম্বোধন করা বৈধ।

আবার কুরআনে ইবরাহিম (আ.)-কে আমাদের পিতা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন,

«"এটি তোমাদের পিতা ইবরাহিমের মিল্লাত (ধর্মাদর্শ)।"

(সূরা আল-হাজ্জ, ২২:৭৮)»

এছাড়াও হাদিসে রাসূলুল্লাহ ﷺ নিজেকে পিতৃতুল্য বলেছেন।

হাদিস:

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

«"আমি তোমাদের জন্য পিতৃতুল্য। আমি তোমাদের দ্বীন শিক্ষা দিয়ে থাকি।"

(সুনানে আবু দাউদ, হাদিস: ৮)»

কুরআন ও হাদিস থেকে আমরা বুঝতে পারি যে, নিজের জন্মদাতা ও জন্মদাত্রী ব্যতীতও অন্য কোনো নারী বা পুরুষকে সম্মান ও ভালোবাসার অর্থে পিতা-মাতা বলা বৈধ। তবে কখনোই নিজের প্রকৃত পিতা-মাতাকে অস্বীকার করে অন্য কাউকে নিজের জন্মদাতা পিতা-মাতা বানানো যাবে না।

আর হ্যাঁ, অন্য নারী-পুরুষ স্নেহবশত নিজের সন্তান ছাড়া অন্য কোনো শিশুকে "হে আমার ছেলে" বা "বাবা" বলে সম্বোধন করতে পারবেন। এ বিষয়ে সহিহ হাদিসে প্রমাণ রয়েছে।

পরিচ্ছেদ: নিজের ছেলে ছাড়া অন্যকে "হে বৎস!" বলা জায়েজ এবং আদর প্রকাশের উদ্দেশ্যে তা করা মুস্তাহাব।

আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,

«রাসূলুল্লাহ ﷺ আমাকে বললেন, "হে বৎস!"

(সহিহ মুসলিম, হাদিস: ২১৫১)»

উল্লেখ্য: হাদিসে بُنَيَّ (বুনাইয়্যা) শব্দটি এসেছে। এ শব্দটি নিজের জৈবিক ছেলের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যেমন,

«يَا بُنَيَّ ارْكَبْ مَعَنَا

"হে আমার প্রিয় পুত্র! আমাদের সঙ্গে নৌকায় আরোহন কর।"

(সূরা হূদ, ১১:৪২)»

অতএব, যে শব্দ দ্বারা নিজের জৈবিক সন্তানকে বোঝানো হয়, সেই একই শব্দ স্নেহবশত অন্য শিশুর ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে।

এখানে দেখা যায়, ইমাম মুসলিম (রহ.) তাঁর সহিহ গ্রন্থে "নিজের ছেলে ছাড়া অন্যকে 'হে বৎস' বলা জায়েজ" শিরোনামে পৃথক পরিচ্ছেদ রচনা করেছেন। এ হাদিস থেকে প্রমাণিত হয় যে, নিজের সন্তান ছাড়াও অন্যকে স্নেহের সঙ্গে "আমার ছেলে", "খোকা" ইত্যাদি বলে সম্বোধন করা বৈধ।

জবাব: মোঃ মেহেদী হাসান ✍️

#প্রিন্স_ফ্রেরাসে
আমি প্রিন্স ফ্রেরাসে, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস ধরে, এবং এ পর্যন্ত 611 টি লেখা ও 10 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 12333। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 4526
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


#আল_হাদীসের_অবৈজ্ঞানিক_ভুলের_বৈজ্ঞানিক_দৃষ্টিকোণ  সিরিজ পর্ব-১১ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ  কিছু ব্যক্তি আছে যারা ইসলাম ও বিজ্ঞানকে সাংঘর্ষিক প্রমাণ করতে চাই। তারা এমন কিছু হাদীস আন[...] বিস্তারিত পড়ুন...
150 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

মৃত্যুর পর পরকালে যদি যেয়ে দেখি ইসলাম সত্য না হয়ে অন্য কোনো ধর্ম সত্য তখন আমাদের কি হবে?  আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ  প্রথম কথা ইসলাম কখনো ভুল হবে না আপনি এটা নিশ্চিত থাকুন। ইসলাম, নবীর �[...] বিস্তারিত পড়ুন...
129 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#আল_হাদীসের_অবৈজ্ঞানিক_ভুলের_বৈজ্ঞানিক_দৃষ্টিকোণ  সিরিজ পর্ব-৭  হাদীসে কি নারীর বীর্য সম্পর্কে ভুল কিছু বলা হয়েছে?  আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ  একজনের পোস্ট দেখলাম,সেটা আমার কপি করে �[...] বিস্তারিত পড়ুন...
167 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#আল_হাদীসের_অবৈজ্ঞানিক_ভুলের_বৈজ্ঞানিক_দৃষ্টিকোণ সিরিজ পর্ব-১০  আল্লাহ রব্বুল আলামিন বলেন  " দয়াময় আরশে উপরে ইস্তিওয়া হয়েছেন "( ত্ব হা-৫)  আবার পবিত্র হাদীসে আছে আল্লাহ শেষ আসমানে নেমে আসেন ( �[...] বিস্তারিত পড়ুন...
165 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#নাস্তিক_ও_বিধর্মীদের_মিথ্যাচারের_জবাব  সিরিজ পর্ব-৩৭২  আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ  মাছির এক ডানাতে রোগ আরেক ডানাতে শিফা এটা কতোটুকু বৈজ্ঞানিক ভাবে সত্য?  হাদীসটা দেখুন -  আহমদ ইবন হা�[...] বিস্তারিত পড়ুন...
167 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1129 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    56 টি আইডিয়া ব্লগ

  2. রফিক আতা

    269 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    13 টি আইডিয়া ব্লগ

  3. আল-আমিন (আলো)

    117 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    5 টি আইডিয়া ব্লগ

  4. প্রিন্স ফ্রেরাসে

    62 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

...