[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

সুফি কবিতা - প্রাণের মানুষ

১২৩ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

“প্রাণের মানুষ”


ওহে,
কোথায় আছে আমার প্রাণের মানুষ?
যেথায় গেলে থাকে না মোর হুশ।
সেথায় কতো নারী ও পুরুষ,
নাই গো শুধু আমারই হুঁশ।

আমার প্রাণের মানুষ থাকে যেথায়!
ভালো আছেন কি তিনি সেথায়?
জানিতে আমার এ মনে চায়,
জবাব আমায় কে দিবি আয়!

ওহে,
আমার প্রাণের মানুষ করে কি আহার?
তৃষ্ণা মিটায় তাঁর কোন খাবার!
সর্বদা সেবায় থাকে কে তাঁহার?
ইশ…ভাগ্য যদি হতো আমার।

আমার প্রাণের মানুষ করে কি পরিধান?
নিজে না পড়ে করেছো কতো দান।
সকল আশেকের তুমি গো প্রাণ,
কি সুন্দরে গাইলা বারী শাহ্’র গান।

ওগো,
আমার প্রাণের মানুষ যায় কি নিদ্রায়?
খেলছেন খেলা ভক্তের অন্তরায়।
শুন্য রাতিন এই কথা জানায়,
লুৎফর শাহ’কে রেখো সদায়।

বসে আছেন বারী শাহ্ আস্তানায়….


eID: 3932
প্রকাশিত25 মে (538 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

সুফি কবিতা "মানুষ"

সুফি কবিতা - মানুষ লেখক :- রাতিন আহমেদ মানুষ আমি হবো কবে? মানুষ রূপে ঘুরি ভবে, মানুষ গুণে আমি নই! হিংসা, নিন্দা, অহং, লোভে, সদা আমি রয়েছি ডুবে, মানুষ তবে কেমনে কই? মহান স্রষ্টার এই মেহেরবান, মানুষ জীবন করিলো দান, সেই…

০ ০ ৬৭ ২ মিনিটের পড়া

Good bye

So Goodbye, Baby So goodbye, baby, it’s time to go, Though deep inside, I loved you so. We walked together, hand in hand, But now we’re strangers where we stand. I gave you smiles, I gave you tears, I held your memories…

০ ০ ৪১ ১ মিনিটের পড়া

সুফি কবিতা "গান"

''গান'' রাতিন আহমেদ তুমি শুনেছিলে কি সেই গান? যাতে বাধা এই মন প্রাণ, তোমার ওই নামের ঘ্রাণ, ডাকিয়া নিলো দেওয়ান। ওহে, আমার দয়াল কান্ডারী! লিখেছিলাম আমি সেই গানে, চাইয়া মুর্শিদ তোমারও পানে। পাগল হইছে আমার এ মনে…

০ ০ ১১১ ১ মিনিটের পড়া

সুফি কবিতা "আশেক"

"আশেক" রাতিন আহমেদ ওহে আশেক, আছে কি তোর মনে? চেয়ে আছে রূপ পানে! মুর্শিদ সাঁই নিরাঞ্জনে। ওহে আশেক, করো মুর্শিদ নাম স্মরণ, ধরো তাঁর দুই চরণ, চাও যদি খোদার দর্শন। ওহে আশেক, মুর্শিদ সাঁই নামের মধু, স্বাদরে খাইলো যে বঁধু…

০ ০ ১৪৬ ১ মিনিটের পড়া

ছড়া কবিতা,কদু পাগল দাদু

কদু পাগল দাদু মো জীবন চাঁদ দাদু, দাদু ওগো দাদু কি এনেছ - কদু? পটকা কাশেম সাথে গেদু আনবে না আর বধূ কদুর ডালে, কদুর ঝোঁলে দাদু শুধু গিলে এদিক দিয়ে সেদিক গিয়ে কদুর কথা বলে খাসা জামাই টাসা বউ কদু হলো সেরা সবার চেয়ে বড় মরা…

১ ০ ৬ ১ মিনিটের পড়া
...