Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

নিয়তি!

0 পছন্দ 0 অপছন্দ
38 বার প্রদর্শিত
করেছেন (539 পয়েন্ট)   09 জুন "ছোটগল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
*নিয়তি*

হাসপাতালের বেডে শুয়ে আছি। মাথার উপর সাদা লাইটটা জ্বলছে।  

আর আমি ভাবছি, সবকিছু কি আগে থেকেই লেখা ছিল?

চারদিন আগে তুমি এলে। ব্যথা হয়ে।  

না ডাকলে আসো, এলে কষ্ট দাও, আবার চুপচাপ চলে যাও।  

ঠিক যেমন নিয়তি করে।

সাভারে ভর্তি ছিলাম মাসখানেক আগে। পেটের উপরে ব্যথা।  

এন্ডোস্কোপি করালাম, ডাক্তার বললো "সব নরমাল।"  

আমি ভাবলাম, যাক বাঁচা গেল।  

কিন্তু নিয়তি হাসলো। বললো, "এখনো শেষ হয়নি।"

এবার এলে তলপেটের ডান পাশে।  

নাভি থেকে শুরু করে সোজা ডান নিচে।  

প্রসাবের রাস্তা বন্ধ করে দিলে, ঘামে ভিজিয়ে দিলে।  

যেন জোর করে বোঝাতে চাইলে, "আমাকে এড়াতে পারবে না।"

দিনাজপুর মেডিকেলের ইমার্জেন্সিতে যখন ঢুকলাম,  

ডাক্তার শিটে লিখলো _Acute appendicitis (?)_।  

ওই প্রশ্নবোধক চিহ্নটাই যেন নিয়তির সই।  

"হতে পারে, নাও পারে। আমি যা চাইবো তাই হবে।"

ইনজেকশন দিলো। ব্যথা চলে গেল।  

আর তখনই বুঝলাম, নিয়তি শুধু কষ্ট দিতে আসে না।  

ও আসে থামাতে।  

চারদিন গোসল করিনি, খাওয়া-দাওয়ার ঠিক নেই, ঘুম নেই।  

তুমি এসে সব থামিয়ে দিলে।

নার্স বলে, "NPO। খাওয়া যাবে না। অপারেশন লাগতে পারে।"  

আমি চুপ করে থাকি।  

কি আর বলবো?  

নিয়তি যদি বলে অপারেশন হবে, হবে।  

যদি বলে ওষুধেই সেরে যাবে, সেরে যাবে।

মনে পড়ে ছোটবেলার কথা। মা বলতো,  

"বাবা, যা হয় ভালোর জন্যই হয়।"  

তখন বুঝিনি।  

আজ বুঝি।  

এই ব্যথা না এলে হয়তো আমি বুঝতামই না, নিজের শরীরটাকে কত অবহেলা করেছি।

রাত বাড়ে। পাশের বেডের রোগী ঘুমায়।  

আমি শুয়ে ভাবি, যদি সত্যি অপারেশন হয়,  

তবে তুমি চলে যাবে।  

আর আমি বুঝবো, নিয়তির খেলা এখানেই শেষ।

কিন্তু যদি না হয়?  

যদি ওষুধেই সেরে যায়?  

তবে জানবো, নিয়তি আমাকে আরেকটা সুযোগ দিলো।  

নিজেকে ভালো রাখার সুযোগ।

সকাল হলে ডাক্তার আসবে।  

আমি কিছু জিজ্ঞেস করবো না।  

কারণ জিজ্ঞেস করে লাভ নেই।  

যা লেখা আছে, তাই হবে।

শুধু মনে বলবো,  

"নিয়তি, তুমি যখন অতিথি হয়ে এলে,  

একটু মায়া করে এসো।  

বেশি কষ্ট দিও না।"

কারণ এই শরীরটা আমার।  

আর এই জীবনটাও।  

তুমি লিখবে, আমি মেনে নেবো।  

কিন্তু লড়াইটা আমি করবো।
আমি জামিনুল রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 বছর 10 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 26 টি লেখা ও 1 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 539। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 4041
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


অনুগল্প – ১০ দুই বন্ধুর গোপন পরীক্ষা এক গ্রামে দুই বন্ধু থাকত। একজন ছিল ধনী, আরেকজন ছিল গরিব। ধনী বন্ধু প্রায়ই নিজের সম্পদ নিয়ে গর্ব করত। একদিন তারা জঙ্গলের পথে যাচ্ছিল। হঠাৎ তারা একটি আহত �[...] বিস্তারিত পড়ুন...
12 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অনুগল্প – ৯ বৃদ্ধ হাতির শেষ শিক্ষা এক বিশাল জঙ্গলে একটি বৃদ্ধ হাতি বাস করত। একসময় সে ছিল সবচেয়ে শক্তিশালী প্রাণী। ছোট প্রাণীরা তাকে দেখে ভয় পেত। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শক্তি কমে গ�[...] বিস্তারিত পড়ুন...
14 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অনুগল্প – ৮ মোমবাতির আলো একটি ছোট মোমবাতি ভাবত, “আমি তো খুব ছোট। আমার আলো দিয়ে কী হবে? সূর্যের মতো বড় আলো তো আমি দিতে পারব না।” একদিন রাতে একটি ঘরে বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার হয়ে গেল। তখন [...] বিস্তারিত পড়ুন...
13 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অনুগল্প – ৭ বিশ্বস্ত কুকুরের ভালোবাসা এক গ্রামের এক কৃষকের একটি কুকুর ছিল। কুকুরটি প্রতিদিন তার মালিকের বাড়ি পাহারা দিত। কৃষক তাকে শুধু খাবার দিত না, পরিবারের একজন সদস্যের মতো ভালোবাসত। এ[...] বিস্তারিত পড়ুন...
14 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অনুগল্প – ৬ নদী ও পাহাড়ের গল্প এক বিশাল পাহাড় নিজের শক্তি নিয়ে গর্ব করত। সে বলত, “আমার মতো শক্তিশালী আর কেউ নেই। আমি হাজার বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি।” পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদী তার কথা শ�[...] বিস্তারিত পড়ুন...
11 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1598 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    79 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    743 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    37 টি আইডিয়া ব্লগ

  4. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

...