Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

মানবদেহে কি অকেজো াঙ্গ আছে?

0 পছন্দ 0 অপছন্দ
5 বার প্রদর্শিত
করেছেন (7,535 পয়েন্ট)   23 ঘন্টা পূর্বে "বিজ্ঞান" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
ভেস্টিজিয়াল অর্গানের ব্যবচ্ছেদ -

© প্রিন্স ফ্রেরাসে 

ভূমিকা - 

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ । 

আল্লাহ রব্বুল আলামিন বলেন - 

" নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম গঠন/সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি।" ( সূরা ত্বীন আয়াত -৪) 

"হে মানুষ! কী জিনিস তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করল?যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুগঠিত করেছেন এবং ভারসাম্যপূর্ণ করেছেন।

তিনি যেভাবে ইচ্ছা, সেই আকৃতিতে তোমাকে গঠন করেছেন।"

( সূরা ইনফিতার, আয়াত ৬-৮)  

এসব আয়াতগুলো দ্বারা আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে মানুষকে আল্লাহ সুন্দর ও সুগঠিত ভাবে সৃষ্টি করেছেন যেখানে কোনো ক্রুটি নেই। শুধু মানুষ না বরং এই জগতের সকল কিছু তিনি নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন ( দেখুন, সূরা আল-মুলক,আয়াত ৩ - ৪, সূরা আস-সাজদাহ, আয়াত ৭)।  

তাই একজন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিতে আল্লাহ কোনো রকম ক্রুটি রাখেননি। তবে বর্তমান এই ফেতনার জামানাতে ইসলামে মূল বিশ্বাস থেকে সরিয়ে রাখার জন্য নানান ভ্রান্ত মতবাদের সৃষ্টি হয়েছে যারা এমন সব কথা বলে যারা সরাসরি ইসলামের মূল বাণীর সাথে সাংঘর্ষিক ।  

ডারউইনীয় বিবর্তন বাদে বলা হয় যে ' আমাদের মানব দেহে নাকি এমন সব অঙ্গ আছে যার কোনো কাজ নেই, এগুলোকে তারা তাদের কথিত বিজ্ঞানের ভাষাতে নাম দিয়েছে ' ভেস্টিজিয়াল অর্গান বা অকেজো অঙ্গ। তারা আরও বলে যে সত্যিই যদি আমাদের কোনো ইনটেলেকচুয়াল ডিজাইনার বলে কেও থেকে থাকেন তাহলে তিনি আমাদের কেন এমন সব অঙ্গ দিয়ে সৃষ্টি করলেন যার কোনো কাজ নেই? ।  

আজকে আমি আমার এই প্রবন্ধের মাধ্যমে আপনাদের সামনে এই বিষয়ে আলোকপাত করব যে ' সত্যিই কি আমাদের দেহে কোনো অকেজো অঙ্গ আছে যার কোনো কাজ নেই? '। তারা যেসব অঙ্গকে অকেজো অঙ্গ বলে দাবি করে সেগুলোই আমরা আধুনিক বিজ্ঞান গবেষণা এর দৃষ্টিতে বিচার করে দেখব যে তাদের দাবি কতটুকু সঠিক।  

সূচীপত্র : 

১.অ্যাপেন্ডিক্স

২. coccyx 

১. অ্যাপেন্ডিক্সে 

_______________

আপেন্ডিক্স কি?  

অ্যাপেন্ডিক্স হলো বৃহদন্ত্রের শুরুতে, ডান নিচের পেটে থাকা আঙুলের মতো ছোট একটি থলি বা নালি । চিকিৎসাবিজ্ঞানে এটি সাধারণত ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নামে পরিচিত, আর এই অংশে প্রদাহ হলে তাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয় । 

বিবর্তনবাদের শুরুর দিকে ডারউইন এবং তার পরবর্তী বিজ্ঞানীরা মনে করতেন অ্যাপেন্ডিক্স আমাদের পূর্বপুরুষদের (যারা ঘাস-পাতা খেত) হজম প্রক্রিয়ায় বড় ভূমিকা পালন করত, কিন্তু মানুষের খাদ্যভ্যাস পরিবর্তনের ফলে এটি এখন একটি অকেজো অবশিষ্টাংশ মাত্র। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, এটি মোটেও অকেজো নয়। আমাদের বাংলাদেশের নাস্তিকদের জনপ্রিয় ওয়েবসাইট এতেও ' অ্যাপেন্ডিক্সের ' কথা উল্লেখ করে বলা হয়েছে যে এটা নিস্ক্রিয় অঙ্গ এর কোনো কাজ নেই। কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে ভিন্ন কথা।  

আপেন্ডিক্স এর কাজ - 

বর্তমানে গবেষণায় অ্যাপেন্ডিক্সের দুটি প্রধান কাজ স্বীকৃত -

১.উপকারী ব্যাকটেরিয়ার আধার (Safe House): যখন ডায়রিয়া বা কোনো সংক্রমণের কারণে আমাদের অন্ত্রের প্রয়োজনীয় সব ব্যাকটেরিয়া ধুয়ে মুছে যায়, তখন অ্যাপেন্ডিক্স সেখানে কিছু ভালো ব্যাকটেরিয়া জমা করে রাখে। পরবর্তীতে সেগুলো আবার পুরো অন্ত্রে ছড়িয়ে পড়ে হজম প্রক্রিয়া স্বাভাবিক করে।

২.রোগ প্রতিরোধ ক্ষমতা (Immune System): অ্যাপেন্ডিক্সে প্রচুর পরিমাণে লিম্ফয়েড টিস্যু (Lymphoid tissue) থাকে, যা শৈশব থেকেই শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে এবং সংক্রমণের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে ভূমিকা রাখে। [১]

 গবেষণাতে দেখা গেছে যে - যাদের অ্যাপেন্ডিক্স অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে (Appendectomy), তাদের ক্ষেত্রে মলাশয়ে C. diff ব্যাকটেরিয়ার সংক্রমণ বারবার হওয়ার ঝুঁকি অনেক বেশি দেখা গেছে। উক্ত গবেষণায় আরও বলা হয়েছে যে যাদের অ্যাপেন্ডিক্স আছে তাদের তুলনায় যাদের অ্যাপেন্ডিক্স নেই, তাদের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ পুনরায় ফিরে আসার সম্ভাবনা প্রায় ২.৫ গুণ বেশি। [২] 

আর এসব গবেষণার আলোকে আমরা এটা স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে এতদিন যেগুলোকে নিস্ক্রিয় অঙ্গ ( vestigial Organ) বলা হতো তা আসলে নিস্ক্রিয় না বরং মানব দেহের সক্রিয় অঙ্গ।  

আর এভাবে করেই নাস্তিকরা যে অঙ্গ দ্বারা মানব দেহের ভেস্টিজিয়াল হওয়ার বেশি প্রমাণ দিত সেটাই গবেষণা দ্বারা নিস্ক্রিয় নয় প্রমাণিত হওয়ার পর তাদের অপবিজ্ঞানের জাল ছিন্ন - বিচ্ছিন্ন করে ফেলেছে....... ।   

গবেষণা লিংক - 

[১]

https://pubmed.ncbi.nlm.nih.gov/15228837/

https://my.clevelandclinic.org/health/body/appendix?

[২] https://www.cghjournal.org/article/S1542-3565%2811%2900580-5/fulltext 

২.coccyx

___________

coccyx কি? 

সংক্ষেপে যদি বলে তাহলে 'কোক্সিক্স হলো মেরুদণ্ডের একেবারে নিচের ছোট হাড়, যাকে সাধারণভাবে tailbone বা লেজের হাড় বলা হয় '। 

coccyx এর কাজ -

বর্তমানে মানবদেহে এর কিছু গুরুত্বপূর্ণ সেকেন্ডারি কাজ (Secondary functions) রয়েছে। সংক্ষিপ্ত আকারে পয়েন্ট আকারে যদি বলি তাহলে সেগুলো হলো : 

১.ভারসাম্য রক্ষা: আপনি যখন বসে থাকেন, বিশেষ করে পেছনের দিকে হেলান দিয়ে বসেন, তখন কক্সিক্স একটি ট্রাইপডের মতো কাজ করে শরীরের ওজনের ভারসাম্য রক্ষা করে।

২.পেশির সংযোগস্থল: এটি পেলভিক ফ্লোরের অনেকগুলো গুরুত্বপূর্ণ পেশি, লিগামেন্ট এবং টেন্ডনের নোঙর বা 'অ্যাটাচমেন্ট পয়েন্ট' হিসেবে কাজ করে। এই পেশিগুলো মূত্রাশয় এবং অন্ত্রের নিয়ন্ত্রণে সাহায্য করে।

৩.প্রসবের সময়: সন্তান প্রসবের সময় এটি কিছুটা নমনীয় হয়ে প্রসব পথকে প্রশস্ত করতে সাহায্য করে।

যদি এটি পুরোপুরি অকেজো হতো, তবে এটি ফেলে দিলে কোনো সমস্যা হতো না। কিন্তু যাদের চিকিৎসার প্রয়োজনে (যেমন: দীর্ঘস্থায়ী ব্যথা বা টিউমার) অস্ত্রোপচারের মাধ্যমে কক্সিক্স ফেলে দিতে হয়, তাদের ক্ষেত্রে পরবর্তীতে পেলভিক ফ্লোরের পেশিগুলোর সাপোর্ট দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। [৩]

তথ্যসূত্র লিংক -

[৩]

https://www.spine-health.com/conditions/spine-anatomy/soft-tissues-and-essential-functions-coccyx?

https://my.clevelandclinic.org/health/body/coccyx-tailbone?

https://teachmeanatomy.info/pelvis/bones/coccyx/?

[ বাকি অংশ Pdf এতে পেয়ে যাবেন..... যা সামনে প্রকাশ করা হবে... ] 

#প্রিন্স_ফ্রেরাসে
আমি প্রিন্স ফ্রেরাসে, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 5 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 373 টি লেখা ও 6 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 7535। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3844
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


#নাস্তিক_ও_বিধর্মীদের_মিথ্যাচারের_জবাব  সিরিজ পর্ব-২৪২  আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ  এসব ভিন গ্রহের প্রাণীদের চিড়িয়াখানাতে পাঠানো উচিত। মূর্খামির লিমিট থাকা উচিত। যাইহোক আকাশ বলতে ক[...] বিস্তারিত পড়ুন...
40 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#কোরআন_ও_সহীহ_হাদীসে_বৈপরীত্যে_আছে_বলে_দাবি_করা_মিথ্যাচারের_জবাব  সিরিজ পর্ব-৩ সত্যি কথা বলতে আমি হতাশ। ভেবে ছিলাম তিনি তার দাবির পক্ষে সব শক্তিশালী প্রমাণ উপস্থাপন করবেন, কিন্তু বার বার তি�[...] বিস্তারিত পড়ুন...
34 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#কোরআন_ও_সহীহ_হাদীসে_বৈপরীত্যে_আছে_বলে_দাবি_করা_মিথ্যাচারের_জবাব  সিরিজ পর্ব-২  আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ   কথিত এই মুনকারে হাদীসরা কখন কি বলে আর কি পোস্ট করে তা নিজেরাও জানে না। এই লো�[...] বিস্তারিত পড়ুন...
40 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#কোরআন_ও_সহীহ_হাদীসে_বৈপরীত্যে_আছে_বলে_দাবি_করা_মিথ্যাচারের_জবাব  সিরিজ পর্ব-১  আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ   আজ এই মুহূর্ত থেকে আমি চালু করে ফেললাম আমার নতুন সিরিজ " কোরআন ও হাদীসে বৈপর�[...] বিস্তারিত পড়ুন...
37 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

ইসলামে কি উটের মূত্র খাওয়ার কথা বলে?  আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ  আমরা অনেক সময় সনাতনিদের কাছ থেকে শুনতে পাই যে আমরা মুসলিমরা নাকি উটের মূত্র পান করি। আমরা যখন সনাতনিদের বলি যে তোমরা গ�[...] বিস্তারিত পড়ুন...
28 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    365 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

  2. মাহাতাব হোসেন অপল

    84 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    42 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

  4. প্রিন্স ফ্রেরাসে

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

...