Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

"আলোর-দিশারী"(পুঁথি গান)

0 পছন্দ 0 অপছন্দ
87 বার প্রদর্শিত
করেছেন (272 পয়েন্ট)   19 মার্চ "গান" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
শোনেন শোনেন জ্ঞানী-গুণী,শোনেন দিয়া মন

"আলোর-দিশারী"র কথা করি নিবেদন।

স্বেচ্ছাসেবী সংগঠন"আলোর-দিশারী"।

ইউনিয়নের দিকে দিকে গুনগান তারই।

মানুষের দুখে ,কেঁদে ওঠে,একদল তরুণের মন,

তাঁদের তরে হলো" আলোর-দিশারী"র জন্মক্ষণ।

২০ সালের, ৯ই এপ্রিল হইলো তার জন্ম,

"মানুষের তরে,পৃথিবীর কল্যাণে "কাজই তার ধর্ম।

সেবক সকল, স্বেচ্ছা-সেবায় করিল আত্মদান,

তারই তরে অধম আমি রচিলাম পুথিঁ গান।

সুখে-দুখে মানুষের পাশে "আলোর দিশারী",

কৃতজ্ঞতায় কতলোকে গুনগান গায় তারই।

কাজ করে স্বেচ্ছাসেবক, মানুষের তরে,

নিজের কাঁধে ত্রান নিয়ে পৌঁছায় ঘরে ঘরে।

 ওমরদের প্রাণ জুড়ায় গরিবের পাশে বসি

গরিবের দুখে পাশে থেকে ফোটায় মুখে হাসি।

১৯ সালের শেষের দিকে হইলো মহামারী,

সেই দিনের কথা আমরা কেবা ভুলতে পারি!

হাজার-হাজার মানুষ মরলো করোনার তরে,

ঘর হইতে বেরোয় না কেউ করোনার ডরে।

তারই মধ্যে স্বেচ্ছা সেবক,অকুতোভয়-সৈনিক,

ত্রাণ নিয়ে ছুটে চলে দিন-দিন-দৈনিক।

চাঁদনী বাজার, চরে-বীরে সকল এলাকায়;

"আলোর-দিশারী"র ত্রাণ সবখানে পৌঁছে যায়।

স্বেচ্ছা-সেবক ত্রাণ বিলায় জীবনের ভয় ভুলে,

গরিবের হাসিতে তাঁদের প্রশান্তি মেলে।

গরিবের হাসি ভালোবাসি,প্রশান্তি তাদের বরে,

হাসি কিনে হাসি বিলায় গরিবের ঘরে ঘরে।

সেবকগণের খারাপ লাগে একথা ভাবায়,

এত্তো বড় এলাকা তবু পাঠাগার নাই হায়!

খুবই দরকার,একটা পাঠাগার এই এলাকায়,

ছেলে-মেয়েরা বাজেভাবে মোবাইলে আসক্ত হায়!

পাঠাগারমুখী ছেলেমেয়ে কভু যদি হয়,

ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হবে নিশ্চয়।

নিন্দুকেরা বিদ্রূপ করে বলে "সমাজ-সংস্কারক",

পাঠাগার হবে নাকি মাদকসেবীদের ধারক!

কত কথা!কানাকানি নিন্দকুদের মুখে

এসব শুনে ব্যথা লাগে স্বেচ্ছাসেবীদের বুকে।

কি আসে যায়,নিন্দুকের কথায়!ভাবেন সেবকগন

সৎ চিন্তা মাথায় নিয়ে, দিল তাঁরা কাজে মন।

গুণীর কদর গুণী করে সত্য একটা কথা,

তাইতো কেউ নিন্দা করে,কেউ সহযোগিতা।

অবশেষে গুণীদের নামে হলো পাঠাগার,

শ্রদ্ধাভরে স্মৃতিচারণ করি বারংবার।

নিন্দুকেরা চুপসে গেল,পড়ল মুখে কালি,

তারাও এখন ভালো বলে দেয় হাতে তালি।

পাঠকগনের পাঠাগারে নিত্য আগমন,

বইয়ের সনে সন্ধি করে বই তাদের আপন।

কত আয়োজন দেখ সবে পাঠাগারকে ঘিরে

আন্ধারীঝাড় এগিয়ে যাচ্ছে তারই হাত ধরে।

আরও কত!শত শত কাজ করে"আলোর দিশারী"

গরিব-দুখীদের করে দিল থাকার ঘর-বাড়ি।

শীতকালে সবে মিলে,করে বস্ত্র-বিতরণ

তাইতো তাঁরা সবসময় শত মুখের হাসির কারণ।

আরও দেখো,দেখো দেখো মানবতার দেয়াল

যে দেয়ালে উপকৃত গরিব-দুখী আজকাল।

শোনো সবে, বলি তবে, কৃতজ্ঞতার কথা

যারা অসময়ে পাশে থেকে করেছে সহযোগিতা।

নিন্দুকেরা তোমরা যারা তোমাদেরও ভালোবাসি,

চলো না সবে মিলে বাজাই বোধন-বাঁশি।

যে বাঁশির সুরে,কাছে দূরে ,জাগবে সবার বোধ,

সমাজটা সকলের তরে হবে নিরাপদ।

একটা সুন্দর সমাজ,গড়ি আজ,এক হয়ে সকলি,

"ভালো কাজে সাড়া দাও" এ কথা বলি।

সবাই থেকো পাশে,ভালোবেসে "আলোর দিশারী"

ভালো চিন্তা ভালো কাজে দিন কাটুক সবারই।

সবিশেষে বিদায়ী বেশে আমি অধম কবি,

ভালো থেকো, ভালো রেখো,এই সমাজের সবই।

রচনাকাল:১৪ই মার্চ,২০২৩ খ্রিস্টাব্দ।

বীর ধাউরার কুটি,আন্ধারীঝাড়
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3623
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


Verse 1: আমি অগ্নির মধ্য দিয়ে হেঁটেছি, আমি বৃষ্টি অনুভব করেছি বিরাট ব্যথার মধ্যে ভাঙা টুকরোগুলো মেরামত করেছি প্রতিটি ছায়া আমার আত্মাকে দখল করতে চেয়েছে কিন্তু আমি উঠি, আমি সেই অজানা গল্প Pre-Chorus[...] বিস্তারিত পড়ুন...
16 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সফলতার আলোর পিছনে অদৃশ্য অন্ধকার মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী | ১৫ মার্চ ২০&[...] বিস্তারিত পড়ুন...
426 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

এই কলম, এই নিব, আর এই কালি, যখন ছুটে হৃদয় ফুঁড়ে লেখ্য সখ পালি। মাঝে মাঝে মনে হয় যেন এসব লে[...] বিস্তারিত পড়ুন...
157 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
প্রত্যাবর্তন—আঁধার থেকে আলোর পথে  রফিক আতা ১. আদনান বড়লোক ঘরের ছেলে। সদ্য এসএসস[...] বিস্তারিত পড়ুন...
168 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আমি ছিলাম ভিড়ের মাঝে থেকেও একা।  মানুষের কোলাহল চারপাশে থাকতো,কিন্তু আমার ভেতরে ক[...] বিস্তারিত পড়ুন...
165 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1333 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    66 টি আইডিয়া ব্লগ

  2. শামীমা আকতার

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  3. মাইদুল ইসলাম মুকুল

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. Adiba jannat

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

...