[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

রঙ্গমঞ্চ

৯৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

নগরের এক পাশে কেউ একজন ছক কাটে—
সে জানে কখন হাসতে হয়,
আর ঠিক কখন ঝরিয়ে দিতে হয়—দু-ফোটা কৃত্রিম অশ্রু।

তার কাছে সম্পর্ক মানেই এক একটা সিঁড়ি;
স্বার্থের প্রয়োজনে সে কখনো পরম বন্ধু,
কখনো বা—অচেনা আগন্তুক।

তার পকেটে থাকে সুবিধাবাদের ধারালো ছুরি,
যা দিয়ে সে অন্যের বিশ্বাস কেটে নিজের রাজপ্রাসাদ গড়ে।
সে বাতাস দেখে পাল তোলে,
জোয়ার দেখে নৌকা ভাসায়;
তার কোনো আদর্শ নেই—কেবল আছে টিকে থাকার এক অদ্ভুত ক্ষুধা।

অন্যদিকে,
আরেকজন দাঁড়িয়ে থাকে ঝড়ের মুখোমুখি—
যার পিঠ দেওয়ালে ঠেকে গেছে বহু আগে।
সে অপরাধী নয়,
অথচ সব অপরাধের দায় যেন তার কাঁধেই এসে পড়ে!

সে সিস্টেমের যাঁতাকলে পিষ্ট এক নামহীন ভিকটিম,
যার দীর্ঘশ্বাসগুলো সস্তা চায়ের দোকানের ধোঁয়ায় মিশে যায়।
সে যখন বিচার চায়,
তখন সুবিধাবাদীরা তাকেই শিখিয়ে দেয়—ত্যাগের মহিমা।

ভিকটিমের রক্ত ঝরলে সুবিধাবাদী সেখানে তৃষ্ণার জল খোঁজে,
আর ভিকটিমের হাহাকারকে সে বানিয়ে নেয় নিজের সাফল্যের সুর।
এই শহরে সুবিধাবাদীরা ইতিহাস লেখে সোনার কলমে,
আর ভিকটিমরা শুধু ফুটপাতের ধুলোয়—নিজের অস্তিত্বের স্বাক্ষর রেখে যায়।

একজন মঞ্চে দাঁড়িয়ে হাততালি কুড়ায়,
অন্যজন অন্ধকারের কোণে বসে হিসাব মেলায়—
ঠিক কোথায় তার হার হয়েছিল!

আসলে, এই পৃথিবীর রঙ্গমঞ্চে একজন শুধু নিতে জানে,
আর অন্যজন নিঃস্ব হয়েও—শুধু দিতে জানে।
সুবিধাবাদী বাঁচে উল্লাসে,
আর ভিকটিম বেঁচে থাকে কেবল বেঁচে থাকার লড়াইয়ে।

দিনশেষে,
সুবিধাবাদীর ঝুলিতে থাকে অর্জনের পাহাড়,
আর ভিকটিমের হাতে থাকে—কেবল ক্ষতবিক্ষত এক মুঠো আত্মসম্মান। <!-- /data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_260122_235032_554.sdocx -->

আমি এসকে হেলাল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 91 টি লেখা ও 3 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1852। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3158
প্রকাশিত22 জানুয়ারি (1,852 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

এ সম্পর্কিত কোন ব্লগ খুঁজে পাওয়া গেল না

...