[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

স্বাদের ফাঁদে

৮৮ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

image রাস্তার মোড়ে, কড়াইয়ের ফুটন্ত তেলে—

যখন রক্তিম বর্ণে জাগে সিঙ্গাড়া আর ডালপুরি,

জিভের ডগায় তখন লোলুপ জল নামে!

অথচ পথের ধারের টাটকা ফলের ঝুড়িগুলো—

অনাদরে পড়ে থেকে প্রহর গোণে, কোনো এক বিবর্ণ মুহূর্তের।


স্বাদের পেছনে ছুটি, স্বাস্থ্যের মায়া তুচ্ছ করে;

অসুখকে নিমন্ত্রণ জানাই গরম তেলের মোড়কে।

তারপর আচমকা একদিন শরীর বিদ্রোহ করে—

বিছানা হয় হাসপাতালের সেই ফ্যাকাসে সাদা চাদর।


যে ফলকে অবজ্ঞা করেছিলাম মুখর রাজপথে,

সেই আপেল-বেদানাই পরম মমতায়—

সাজানো থাকে শিয়রের পাশে, নিস্প্রাণ প্লাস্টিকের ব্যাগে।

জীর্ণ শরীর নিয়ে তখন হাহাকার করি ফলের রসে।


অথচ কী এক নিষ্ঠুর রসিকতা— 

রুগীর শিয়রে বসে যখন দীর্ঘশ্বাসে বুক ভারি হয়,

ঠিক তার পরেই ক্ষুধার্ত তৃষ্ণায় বেরিয়ে পড়ি করিডোরে।

হাসপাতালের গেটের পাশেই আবার সেই চেনা কড়াই—

সেই একই ধোঁয়া ওঠা সিঙ্গাড়া আর তেলের ঘ্রাণ!


অসুস্থ প্রিয়জনের শিয়রে আঙুর-বেদানা সাজিয়ে রেখে,

নিজের অজান্তেই ঝাঁপ দিই সেই তেলের সাগরে।

ফল থেকে তেল, আর তেল থেকে হাসপাতালের পথ—

পুনরায় সেই হাসপাতাল থেকেই ফেরা হয় তেলের দোকানে।


জিভের মোহে বারবার পা দিই একই স্বাদের ফাঁদে;

যেখানে রুগীর প্রাণ অমৃত খোঁজে ফলের রসে—

আর সুস্থরা বিষ পান করি সুস্বাদু তেলের গ্রাসে।


এভাবেই আমৃত্যু বন্দী থাকি, এক অদ্ভুত মোহময় স্বাদের ফাঁদে।


আমি এসকে হেলাল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 91 টি লেখা ও 3 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1852। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3118
প্রকাশিত20 জানুয়ারি (1,852 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত21 জানুয়ারি

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

এ সম্পর্কিত কোন ব্লগ খুঁজে পাওয়া গেল না

...