[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ক্ষণিকের জীবন

৫৫ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

লোকে বলে জীবন মাত্র দুদিনের—
এক দিন আসা, অন্য দিন চলে যাওয়া।
মাঝখানের এই সংক্ষিপ্ত সময়টুকুকে আমরা ভাবি অনন্তকাল;
অথচ মহাকালের বিশালতায়, এ তো কেবল এক নিমেষের পলক।

প্রথম দিনটি কাটে অদ্ভুত এক মায়ায়।
আমরা ঘর বাঁধি, আঙিনায় ফুল গাছ লাগাই—
আর মনে করি, এই বসতি চিরস্থায়ী।
দুশ্চিন্তার পাহাড় জমিয়ে রাখি আগামীর জন্য,
যেন সময়কে আমরা মুঠোয় বন্দি করে ফেলেছি!
এই মায়ার ঘোরে আমরা মাঝেমধ্যে ভালোবাসতে ভুলে যাই,
কিন্তু ঘৃণা করতে ভুলি না;
ক্ষমা করতে শিখি না,
অথচ অভিযোগের স্তূপ জমিয়ে রাখি স্মৃতির অন্তরালে।

তারপর আসে সেই দ্বিতীয় দিন।
যখন বিকেলের নরম রোদ জানলার গ্রিল ছুঁয়ে বিদায় নিতে চায়;
তখন হঠাৎ খেয়াল হয়— সঞ্চয়ের ঝুলিটা বড্ড শূন্য।
যে আভিজাত্য আর অহংকার নিয়ে আমরা পথ চলেছি,
তার কোনোটিই শেষ খেয়ায় তোলা যায় না।
ক্ষণিকের এই যাত্রায় যা কিছু পার্থিব—
তা এই কূলের তটেই পড়ে থাকে।

আসলে জীবনের সার্থকতা এর দৈর্ঘ্যে নয়, বরং এর গভীরতায়।
প্রথম দিনটি যদি হয় স্বপ্ন বোনার,
তবে দ্বিতীয় দিনটি হোক সেই স্বপ্নের সুবাস বিলিয়ে দেওয়ার।
আমরা তো কেউ এখানে স্থাবর হতে আসিনি;
আমরা এসেছি কেবল হৃদয়ের কিছু চিহ্ন রেখে যেতে।

শেষ বেলায় এসে মানুষ অনুভব করে—
দিনশেষে পার্থিব কোনো প্রাপ্তিই সঙ্গে যায় না।
নাম, ধাম আর যশের মোহ পড়ে থাকে ধুলোবালির এই পুরনো পৃথিবীতে।
কেবল রয়ে যায় মানুষের প্রতি মানুষের সেই নিঃস্বার্থ মমত্ববোধ;
যা সময়ের সীমানা ছাড়িয়ে—
অন্য কারো হৃদয়ে বেঁচে থাকে অনন্তকাল। <!-- /data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_260118_001453_502.sdocx -->

আমি এসকে হেলাল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 91 টি লেখা ও 3 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1852। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3077
প্রকাশিত17 জানুয়ারি (1,852 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 28 ক্ষণিকের ব্যবধান

ক্ষণিকের ব্যবধান শামীমা আকতার পরিপাটি কেশবিন্যাস, আলগোছে ঘোমটা, দাঁড়ালাম তোর পথের ধারে— যদি একবার হয় চোখাচোখি! সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা; আসা-যাওয়া তোর নিত্যদিন, ব্যথাতুর হৃদয়ে ঘরে ফিরি রোজ। একদিন…

০ ০ ৪ ১ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া একটু থামো, জীবন এখনো বাকি

তুমি ছুটছো কোন অদৃশ্য গন্তব্যের পানে, নিজেকেই হারিয়ে ফেলছো প্রতিদিনের টানে। পায়ের নিচে মাটি আছে, তবু শূন্যে বাস, বুকের ভেতর ঝড় জমিয়ে মুখে প্রশান্তির আভাস। কতদূর গেলে তবে তোমার পথের হবে শেষ? কতটা পুড়লে বুঝবে মানুষ…

০ ০ ১৩ ২ মিনিটের পড়া

পর্ব 1 জীবন মরুর হাদিয়া

জীবন মরুর হাদিয়া .......... কিয়ৎ কিঙ্কর আচমকা ঘুম ভেঙে গেল, বিস্তীর্ণ মরুর পথে চলার পণ করলাম। ঘুম ঘোরে জানলাম,, যৌবন শেষে তৃণভূমি ছাড়ার চেয়ে, এখনই মরু জীবন আপন করা শ্রেয়। তাতে কষ্ট হলেও কষ্টের তীব্রতা কমে যায়,, অপ্রিয়…

১ ০ ৩৮ ২ মিনিটের পড়া

পর্ব 79 জীবন ছিল ফুলের মতো সুন্দর

জীবন ছিল ফুলের মতো সুন্দর জীবনে ছিল আলো জীবনে আজ মেঘ জমেছে অন্ধকার আর কালো। আমি বড্ড অগোছালো কে আমাকে গুছিয়ে দিবে জ্বেলে সুখের আলো? _আল-মামুন রেজাছ

০ ০ ১৮৬ ১ মিনিটের পড়া

পর্ব 76 লড়াই করে জীবন গড়

করলে লড়াই হবেই সফল ব্যর্থতাকে ভালোবাসিনি। এই পৃথিবীতে তুমি আমি হেরে যেতে আসিনি। আল-মামুন রেজা

০ ০ ৩৫৬ ১ মিনিটের পড়া
...