Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

জগাখিচুরি

0 পছন্দ 0 অপছন্দ
17 বার প্রদর্শিত
করেছেন (1,850 পয়েন্ট)   11 জানুয়ারি "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
নিয়ম নেই, নীতি নেই, শুধু এক বিশাল হাঁড়ি।

সেখানে সেদ্ধ হচ্ছে— স্বপ্ন, শপথ, আর সব অঙ্গীকার।

কাঁচের টুকরো আর মুক্তো দানা, যেন মেশানো একাকার।

শৃঙ্খলার মানচিত্রটা ছিঁড়ে গেছে বহু আগে;

এখন শুধু কোথাও কিছু একটা হচ্ছে, এই যা!

সবুজ ফসলের মাঠে সাইনবোর্ড পুঁতে দেওয়া হয়েছে,

যেখানে লেখা— প্রবেশ নিষেধ, এখানে আইন ঘুমায়।

রাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যালটা চোখ টিপে হাসে;

লাল, হলুদ, সবুজ— সব আলো একসাথে জ্বলে ওঠে।

কেউ বোঝে না থামতে হবে, কখন যেতে হবে,

তাই উল্টো দিক থেকে আসা লরিটা ধেয়ে আসে

পুরাতন সাইকেলের দিকে, যার চালক এক বৃদ্ধ কৃষক।

এটাই এখানকার গতিবিদ্যা, এক বিশ্রী জগাখিচুরি।

আর্থনীতির খাতায় শূন্য আর হাজার কোটি একই লাইনে।

একদিকে শিশুর ক্ষুধার্ত চোখ, অন্যদিকে উপচে পড়া প্রাচুর্য।

নথিভান্ডার থেকে গুরুত্বপূর্ণ পাতাগুলো উধাও হয়ে যায়,

কিন্তু অপ্রয়োজনীয় অজস্র কাগজ জমে পাহাড় হয়।

গুরুত্বপূর্ণ কাজটি পড়ে থাকে, আর তুচ্ছ বিষয় নিয়ে

জরুরী বৈঠক বসে মধ্যরাতে।

কে প্রথম, কে শেষ— সেই বিচার করার আগেই সব মিশে যায়।

একের কাঁধের বোঝা পরের কাঁধে, দায় চাপানোর এই খেলায়

আসলে কেউ-ই আর দায়ী থাকে না।

প্রতিভার কদর এখানে হয় না, হয় শুধু মুখ চেনা।

মেধার বদলে ভিড় করে আসে তোষামোদ আর তেল।

আলো ছড়ানোর বদলে সবাই ব্যস্ত ছায়া নিয়ে লুকোচুরি খেলতে।

কারণ, এটাই এখানকার বর্তমান ধারা।

শৃঙ্খলাবোধের কবর হয়েছে কবেই,

এখন শুধু গলা ছেড়ে হাসে এক বিরাট,

বর্ণহীন, গন্ধহীন— জগাখিচুরি!
আমি এসকে হেলাল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 5 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 91 টি লেখা ও 3 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1850। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
প্রথম প্রকাশিত সোর্স
Enolej ID(eID): 2937
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

এ সম্পর্কিত কোন ব্লগ খুঁজে পাওয়া গেল না

📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    143 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    7 টি আইডিয়া ব্লগ

  2. শামীমা আকতার

    22 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

  3. Adiba jannat

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. মুহাম্মদ সালমান

    1 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

...