#শর্ট_কাউন্টার_পোস্ট_by_Muslim
সিরিজ পর্ব-৪১
মাঝে- মধ্যে এমন কিছু পোস্ট দেখি যেগুলো দেখে মনে হয় এদের পাবনা পাঠানো উচিত। ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই, একটু মিল পেয়েছে তো নিজের মতো অর্থ ঠুকে দিয়েছে। এই লোকটা একটা পয়েন্ট এর উপর আলোকপাত করেছে আর সেটা হলো হিন্দু ধর্ম কি সকল মানুষের জন্য?", সে তার পয়েন্ট এর পক্ষে একটা শ্লোক উল্লেখ করে আর শ্লোক এর অনুবাদে সম্পূর্ণ বিকৃত অর্থ করে। গীতা -৪/৭ এর মধ্যে সংস্কৃত ভারতঃ শব্দ টা দেখে সে মনে করেছে যে এখানে ভারত দেশ এর কথা বলা হয়েছে কিন্তু বাস্তব পুরো উল্টো। এখানে ভারতঃ বলতে ভারত রাজার বংশজাত অর্জুন কে উদ্দেশ্য করা হয়েছে।পুরো শ্লোক এর সঠিক ভাষ্য-
"যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥
পরিত্রাণায় হি সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥"
অর্থাৎঃ "যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই হে ভরতবংশী (অর্জুন), পাপীদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করে ধর্মসংস্থাপন করার জন্য আমি [স্বীয় পরমাত্মাকে মায়া দ্বারা সৃজন করি] যুগে যুগে অবতীর্ণ হই।" ইহা ঈশ্বরাবতার নয়, এমন ধরা উচিৎ ইহা জীবাবতার।
হে ভারত, যদা যদা হি (যে যে সময়ে) ধর্মস্য গ্লানিঃ (ধর্মের হানি, ক্ষীণতা), অধর্মস্য অভ্যুত্থানম্ (অধর্মের উদ্ভব) ভবতি (হয়), তদা (তখন) অহম্ (আমি, অর্থাৎ পুন্য-আত্মা / জীবাত্মা) আত্মানং সৃজামি (আপনাকে সৃজন করি, অর্থাৎ শরীর ধারণ পূর্বক অবতীর্ণ হই)। সাধুনাং পরিত্রাণায় (সাধুদিগের রক্ষার জন্য), দুস্কৃতাং বিনাশায় (দুষ্টদিগের বিনাশের জন্য) ধর্মসংস্থাপনার্তায় চ (এবং ধর্ম সংস্থাপনের জন্য) [আমি/জীবাত্মা] যুগে যুগে সম্ভবামি (যুগে যুগে অবতীর্ণ হই)। সরলার্থঃ হে ভারত (অর্জুন), যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি (জীবাত্মা) সেই সময়ে দেহ ধারণপূর্বক অবতীর্ণ হই।
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।