#শর্ট_কাউন্টার_পোস্ট_by_muslim
সিরিজ পর্ব-৭৯
দুর্গা পূজা আসলেই সমাজের অহিন্দু মানুষেরা বলে বেদে দুর্গার নাম নেই তো পূজা করতে যাও কেন। আরে আশ্চর্য! বেদে কি আছে নাকি নেই, সেটা মনে হয় তারা আমাদের থেকে বেশি জেনে গিয়েছে। শ্রুতি শাস্ত্র দ্বারা দুর্গা প্রমাণিত, তাই শ্রুতির কথাই হলো ধর্ম ও কর্ম। বেদ সরাসরি দুর্গাকে বর্ণনা করেছে দেখুনঃ
☞ দুর্গা তস্যা অধিষ্ঠানে পৃথিবী সহ দেবতা
পদার্থঃ (দুর্গা) দুর্গা [দুর্গা দেবীং — তৈঃ আঃ ১০.২.১] (পৃথিবী) পৃথিবীতে [পৃথিবী পৃথিবীনাম ভবতি — নিঘঃ ১.১] (অধিষ্ঠানে) অবস্থিত বা অধিষ্ঠিত (তস্যা) সেই সকল (দেবতা) বিদ্বান মানুষদের [বিদ্বাংসো হি দেবা — শঃ ব্রাঃ ৩.৭.৩.১০] (সহঃ) শক্তি [সহঃ বলনাম ভবতি — নিঘঃ ২.৯]
অনুবাদঃ পৃথিবীতে অধিষ্ঠিত সেই সকল বিদ্বান মনুষ্যদের শক্তি হলেন দেবী দুর্গা।
→(অথর্ববেদঃ ১২.৪.২৩ || ভাষ্যঃ শাস্ত্র অনুযায়ী)
উপনিষদেও দেবী দুর্গার কথা সুস্পষ্ট ভাবে বলা হয়েছে। উপনিষদ হলো শ্রুতি (মনুসংহিতাঃ ৬.২৯) (উত্তর-মীমাংসাঃ ১.২.১৬)। উপনিষদ দেবী দুর্গার সম্পর্কে বলেঃ
১. তন্নো দুর্গা প্রচোদয়াৎ
অর্থঃ সেই ধ্যানে দুর্গা আমাদের (প্রতি) প্রেরিত হোক।
→(মহানারায়ণ উপনিষদঃ ৩.১২)
২. মহাদুর্গায়ৈ ধীমহি
অর্থঃ আমরা মহা দুর্গার ধ্যান করবো৷
→(মহানারায়ণ উপনিষদঃ ৩.১৩)
৩. দুর্গাং দেবীং শরণমহং
অর্থঃ আমি দেবী দুর্গার শরণাপন্ন হই।
→(মহানারায়ণ উপনিষদঃ ৬.১৩)
এমন কি মহাভারতে অর্জুনও দেবী দুর্গার স্তব ও প্রাথনা করেছিলেন দেখুনঃ
☞ পরাজয়ায় শত্রুণাং দুর্গা স্তোত্রমুদীরয়
অনুবাদঃ কৃষ্ণ বলিলেনঃ হে অজুন তুমি শত্রুদের পরাজয়ের জন্য দুর্গার স্তবপাঠ করো
→(মহাভারতঃ ভীষ্মপর্বঃ ২৩.২)
পরে অর্জুন দুর্গার স্তব বা প্রাথনা করেছে (মহাভারতঃ ভীষ্মপর্বঃ ২৩.৩)
লেখক: অনিন্দিতা গাঙ্গুলি
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।