আল্লাহ তো সর্বশক্তিমান তাহলে আল্লাহ কেন ফেরেশতাদের থেকে সাহায্য নেন?
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
নাস্তিক: " আল্লাহ তো সর্বশক্তিমান তাহলে তিনি কেন বিভিন্ন কাজে ফেরেশতাদের সাহায্য নেন যেমন জিবরাইল ফেরেশতাকে দিয়ে ওহী প্রদান করা, মিকাইলকে দিয়ে বৃষ্টি বণ্টন এর কাজে নিয়োজিত রাখা, দু- কাধের ফেরেশতা বসিয়ে পাপ - পূণ্য লেখা ইত্যাদি ইত্যাদি এগুলো কেন তিনি নিজে করেন না? যেটা তিনি নিজে করতে পারেন না তাহলে তিনি সর্বশক্তিমান হয় কি করে??
আস্তিক : ধরুন একজন বাদশাহর কথা, যিনি পায়ে হেটে রাজ্য ভ্রমণ করতে পারে কিন্তু তিনি পায়ে না হেঁটে রথে করে রথচালনাকারীর মাধ্যমে রাজ্য ভ্রমণ করে। অথবা কোনো ব্যক্তি নিজের বাড়ির কাজ নিজেও করতে পারে তবুও তিনি বাড়ির কাজ করার জন্য চাকর রাখে । তো এই ক্ষেত্রে কি বলা যাবে যে উক্ত রাজা বা উক্ত ব্যক্তি কি শক্তিহীন??? না তাঁরা শক্তিহীন না বরং শক্তিবান এবং সেই সাথে ক্ষমতাবান। একজন চাকর কিন্তু নিজ বারিতে কোনো চাকর রাখতে পারে না কারণ চাকর নিজ বাড়িতে মাসিক টাকা দিয়ে চাকর রাখার ক্ষমতা নেই। কিন্তু একজন ধনি ব্যক্তির কিন্তু মাসে টাকা দিয়ে চাকর রাখার ক্ষমতা আছে। চাকর যেসব কাজগুলো করে সেগুলো কিন্তু মালিকও করতে পারে তবুও তিনি করেন না কারণ তার কাজগুলো অন্যকে দিয়ে করার ক্ষমতা আছে। যখন অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা আছে তখন নিজে কেন করতে যাবে?। কাওকে দিয়ে কোনো কাজ ক্ষমতা বলে করিয়ে নেওয়াটা কিন্তু এটা প্রমাণ করে না যে উক্ত ব্যক্তি ( মালিক) উক্ত বিষয়ে শক্তিহীন । ঠিক ওইরকমভাবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ওসব কাজ করিয়ে নেন কারণ তিনি ক্ষমতাবান। একটু চিন্তা করুন। ফেরেশতাদের দিয়ে যেসব কাজ করানো হয় তা আল্লাহর করতেই হতো কোনো না কোনোভাবে। যেহেতু কোনো- না কোনো- ভাবে করতেই হতো তাহলে ফেরেশতাদের দিয়ে কাজগুলো করিয়ে নিতে সমস্যা কি????। তো আমরা বুঝতে পাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন যেসব কাজগুলো ফেরেশতা দিয়ে করিয়ে থাকেন সেগুলো নিজে করার শক্তি রাখে না তা একদমই নয়। আসলে এরকম প্রশ্ন হলো সাধারণ আস্তিকদের বিভ্রান্ত করা প্রশ্ন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন।
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।