[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

জীবন –আনন্দের নীরব পাঠ

১৮৯ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
জীবনটা যেন সকালের নরম আলো,

যা চোখে পড়লে মনে পরিয়ে দেয়– 

সবকিছুই একদিন মিলিয়ে যাবে,

তবু মুহূর্তের ভেতর লুকিয়ে থাকে,

অশেষ সৌন্দর্যের ডাক। 

হাসিটা বড় করে রাখো,

হয়তো পথের ধুলোর মাঝেই

আনন্দের প্রথম ফুল ফোটে। 

দুঃখের সাথেও সহমর্মিতা রেখে–

আলো খুঁজে নিতে জানাই তো

আসল শক্তি। 

সুখকে বাইরে খুজতে যেয়ো না,

সুখ নদীর মত– 

তোমার ভিতরেই বয়ে চলেছে। 

তুমি যদি মন খুলে চলতে পারো,

তার কলতানেই শান্তির সুর মিলবে। 

মানুষের রং বদলানো আমাদের কাজ নয়,

আমরাও বদলে দিতে পারি,

মুহূর্তের মানে,

দৃষ্টির দিগন্ত। 

সেই দৃষ্টিতেই জীবন–

হঠাৎ আরো কোমল,

আরো নরম হয়ে যায়। 

যা রয়েছে– তাতেই কৃতজ্ঞতার আলো জ্বালাও,

ভবিষ্যতের অন্ধকার ভাবনা,

আজকের রোদ যেন ঢেকে না দেয়। 

কারণ সত্যিই– 

আজকের বাতাসটাই সবচেয়ে বাস্তব,

আজকের হাসিই সবচেয়ে মূল্যবান। 

কম চাইলে জীবন স্রোতের মতো,

বুক ভরে আসে নিঃশব্দ শান্তি,

বেশি চাইলে সমুদ্রও ছোটো লাগে। 

তাই উপভোগ করে বাঁচো– 

হালকা ভেসে থাকো নিজের আলোয়। 

শেষ পর্যন্ত –

স্মৃতিগুলোই থাকে,আফসোসের ভার নয়। 

যে জীবনে ক্ষত আছে, সে জীবনে আলোও আছে। 

আর সেই আলোতেই লেখা হয়,

একটা সুন্দর জীবনের সবচেয়ে সত্য গল্প। 
আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 68 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6407। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 2146
প্রকাশিত23 ডিসেম্বর 2025 ♛ (6,407 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 17 “মেয়েদের নীরব ত্যাগ

মেয়েদের জীবন কখনো এক স্থানে থামে না। তারা ছোটবেলায় থেকেই নতুন ঘর, নতুন নিয়ম, নতুন মানুষ—সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখে। বাবা-মায়ের ঘরে তারা নিজের হলেও, কখনো পুরোপুরি নিজের নয়; হাসি-কান্না, কথা বলা, চলাফেরা—সব…

০ ০ ১৮১ ১ মিনিটের পড়া

পর্ব 17 জীবন একটা উপন্যাসের বই এর মতো

জীবন একটা উপন্যাসের বই এর মতো📖 এর সব পাতার গল্প, কাহিনী, শব্দ ভালো হবে না,📕ভালো লাগে না 📚কিন্তু তাই বলে কি সব বাদ দিয়ে দিবে📋, শেষ অবধি পড়ে দেখতে হবে গল্পের কাহিনী কি📝 শেষ টা নিশ্চয়ই লেখক সুন্দর ভাবে সমাপ্ত করেছেন🌸…

০ ০ ৮৫ ১ মিনিটের পড়া

পর্ব 4 জীবন নামের যানবাহন

জীবন নামের যানবাহনে চড়ে জীবন কে অতিবাহিত করতে হলে অনেক হিসেব করে পথ চলতে হয়। জীবন চলার পথে অনেক বাঁধা, বিপত্তি,ঘ্যাত,প্রতিঘাত পাড়ি দিয়ে চলতে হয়।.... উপদেশনামা আল-মামুন রেজা

০ ০ ১৯০ ১ মিনিটের পড়া
...