হৃদয় কেন দ্রুত ধ্বনি তোলে_
সম্ভবত আমরা বুঝে উঠার আগেই রঙেরা বুনে ফেলে অদৃশ্য প্রতিশ্রুতির জাল,
সাহস তখনই জন্মায়,
যখন ভয়ের ভিতর থেকে আলো খুঁজে পাওয়ার সিদ্ধান্ত নেয় মন।
হারিয়ে যাওয়ার আশঙ্কা,
প্রতিটি সম্পর্কে অদৃশ্য ছায়ার মতো থেকে যায়;
তবু বিস্ময় লাগে,
একা দাঁড়িয়ে দেখলেই সন্দেহরা যেন হঠাৎ নিজেদের অস্বিত্ব ভুলে বসে।
দূরত্বের প্রতিটি মুহূর্ত
সময়ের কাছে এসে ঋণ হয়ে ঝরে।
আর অপেক্ষা,
এক পাথরে ঝরা পানির মতো
ধৈর্য কে শিখায় স্থিরতা।
তাই আর একটু এগিয়ে এসো-
মানুষের হৃদয় তো যাত্রাপথ,
যেখানে কাছাকাছি আসা মানেই -
নিজেকে বুঝে নেওয়ার আরেকটি দরজা খোলা৷
আমি জানি,
আমাদের গল্প সময়ের কোনো তারাহুরো মানে না;
যা সত্য,
তা শেষ পর্যন্ত নিজের পথ নিজেই খুজে পায়৷
হয়তো সেই পথেই_
একদিন তোমার হৃৎস্পন্দন এসে আমার পাশে বসবে৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।