Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বেলা ফুরাবার আগে এবং আমি

0 পছন্দ 0 অপছন্দ
114 বার প্রদর্শিত

উপলব্ধির গল্প

লেখক: আল-মামুন রেজা | সিরিজ আইডি: #160 | পর্ব নং: 1
করেছেন (6,154 পয়েন্ট)   05 ডিসেম্বর 2025 "সাহিত্য(বিশ্লেষণ ধর্মী)" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!



   "বেলা ফুরাবার আগে এবং আমি। "



"আমি যখন সবেমাত্র কিশোরে অবতরণ করতে শুরু করি। তখন থেকেই আমার মধ্যে হাজারো প্রশ্ন,সংকোচ, দ্বিধাদ্বন্দ্ব, বাধা,দুঃখ হতাশার বেড়াজাল ঘিরতে শুরু করে । সম্ভবত এই বয়স থেকেই মহান রবের পক্ষ থেকে মানুষের জীবনে নানা পরীক্ষা ছুঁড়ে দেয়া হয়। ইতোমধ্যে আমি সেই কঠিন জীবনের মধ্যে দিয়ে চলতে শুরু করে দিয়েছি। 

তবে আল্লাহর রহমতে আমি এখনো তাঁর অনুগ্রহের মধ্যে রয়েছি,আলহামদুলিল্লাহ্।কারণ আমি শুরু থেকেই তাহার পরীক্ষা মোকাবেলা করতে শিখেছি,শয়তানের বিরুদ্ধে লড়তে শিখেছি,নফসের বিরুদ্বে লড়াই করতে শিখেছি । 


আমি যখন ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত তখন থেকেই পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করি।এবং নিজেকে নিজ জ্ঞানের পরিধি অনুযায়ী ইসলামিক বিধি নিষেধের মধ্যেই পরিচালনা করতে চেষ্টা চালিয়েছি আর যেদিন থেকে এই নিয়তটা করি সেদিন থেকে সালাতের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। আল্লাহ যেন শেষ নিশ্বাস পর্যন্ত দ্বীনের পথে চলার ধারাবাহিকতা ধরে রাখার তৌফিক দেন।


কিন্তু,একটা সময় সেই বারসিসার ন্যায় শয়তান আমার বিরুদ্ধেও চক্রান্ত তৈরি করে আমিও যেন ভুল পথে পা বাড়াতে আগ্রহী হই।চারদিকে সবাই যখন হারাম সম্পর্কে লিপ্ত,বন্ধু-বান্ধব সবাই যখন এর মাঝে আনন্দ উপভোগ করতে থাকে।ঠিক তখন আমার অন্তরেও এক কুমন্ত্রণার জোয়ার আসে আমিও যেন সেই পথের দিকে অগ্রসর হতে শুরু করি।মোবাইল,ফেসবুক ইন্টারনেটের আরেকটা রোমাঞ্চকর জগতে আসক্তিটাও দিন দিন বাড়তে থাকে। যে সয়মগুলো বইপড়তে,ইবাদতে কাটতো তার অধিকাংশ সময় মোবাইলে গ্রাস করতে শুরু করে।কিন্তু,এই আনন্দ ক্ষনিকের ছিল।তবে কিছু দূর এগোনোর পরে আমার মনে কিছু প্রশ্ন বিধ্বস্ত করে,কিছু আশংকা আর হতাশা অনূভুতিগুলো অন্ধকারে রুপ নিতে শুরু করে ।অন্তরের প্রশান্তি নিঃশ্বেষ হতে শুরু করে দেয়। কিন্তু কেন এমন হচ্ছে?কেন আমি আমার ইবাদতে শান্তি পাচ্ছিনা? কেন অন্তরের মধ্যে অশান্তি অনুভূত হচ্ছে? কেন মনোযোগ দিয়ে আল্লাহকে স্বরন করতে পারছি না...??কেন যেন আমি কষ্ট পাচ্ছি।তবে কি আমি আমার রবের থেকে দূরে সরে যাচ্ছি..? আমি যা করছি ঠিক করছি কি??আমার কোথায় ভুল হচ্ছে..? এমন অনেক প্রশ্নই আমার মনে প্রতিনিয়ত তৈরি হতে থাকে? এর সমাধান আমি কোথায় পাব..??আমি কোথায় যাবো..?কোথায় গেলে শান্তি পাব?কিন্তু,সে পর্যন্ত আমি ততটা অবগত নয় যে আমি আল্লাহর কিছু অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছি।


কেন জানি ঠিক এমন মূহুর্তে আসরের সালাত শেষ করে একজায়গা বসে ফেসবুক ওপেন করলাম কেও আমার ইনবক্সে একটি বইয়ের এপস লিংক শেয়ার করেছিল।বেলা ফুরাবার আগে নামটি পড়েই মনের মধ্যে একটা আকর্ষণ কাজ করলো কারন,মূহুর্তটাও ছিল ঠিক বেলা ফুরাবার আগেই।এপসটি ডাউনলোড করে পড়তে শুরু করলাম।কি বলবো! যতো পড়ছি আমি যেন আমার ঠিক সেই প্রশ্নগুলোর ই সমাধান খুজে পাচ্ছি। কেও যেন সমাধানগুলোকে সুন্দর করে সাজিয়ে আমার জন্যে উপস্থাপন করছেন।যতো পড়ি ততোই যেন নিজেকে হারিয়ে ফেলি বেলা ফুরিয়ে পশ্চিম গগনে ডুব দেওয়া সেই শেষ আলো যেন আমার অন্তরকে নতুন করে রাঙিয়ে দিল।নিজেকে আবার নতুন করে সাজাতে প্রস্তুতি নিলাম।চেষ্টা করলাম ভুলগুলো থেকে বেরিয়ে আসার।এটা যেন আমার রবেরই অনুগ্রহ ছিল।বইটির কিছু কথা আমার চোখদুটিকে অশ্রুশিক্ত করেছিল।


এখন নিজের কাছে মনে হয়, আমি যেন ফিরে আসতে পেরেছি বেলা ফুরিয়ে যাওয়ার আগেই আমার প্রিয় রবের প্রশান্তির ছায়াতলে।আর এমনভাবেই যেন ফিরে আসার আহবান করি বর্তমানে কামনার অন্ধকারে ডুবে থাকা হাজারো

কিimage শোর-কিশোরী ভাই বোনদের কে।

 আল্লাহ আমাদের কে বুদ্ধি কেন দিয়েছেন..?যাতে আমরা তাকে চিনতে পারি।একটি করে হৃদয় দিয়েছেন যাতে এর দ্বারা তাকে ভালোবাসাতে পারি।কিন্তু আজ আমরা আমাদের বুদ্ধি খাটাই অহেতুক সব কাজে এমনকি আল্লাহর অবাধ্যতায়।আর হৃদয়কে বন্ধক রেখে দেই অন্য কোথাও।তাহলে,কিভাবে সেই হৃদয়ে রবের পক্ষ হতে রহমত ও প্রশান্তি বর্ষিত হবে...?

এখন আর কোন হতাশা, দুশ্চিন্তা, আমাকে কাবু করতে পারে না।আমি আমার রবের উপর ভরসা করি,নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং বিশ্বাস করি তিনিই আমার সকল পেরেশানি থেকে হেফাজত করবেন।


"তোমার কাছে শান্তি প্রভু তোমার কাছেই সুখ,

তোমার থেকে দূরে গেলে, বাড়ে শুধুই দুঃখ"


এই ছিল আমার জীবন থেকে বাস্তব অভিজ্ঞতার আলোকে ক্ষুদ্র কিছু অনূভুতি। কারন হৃদয়ের সব অনূভূতি লিখে শেষ করার মতো নয়।যদিও আমি কোন লেখক,কবি বা সাহিত্যিক ও নই।তবে,লিখতে ভালো লাগে,তার চেয়ে ভালো লাগে শিখতে।


লেখাঃআল-মামুন রেজা


আমি আল-মামুন রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 11 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 302 টি লেখা ও 28 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6154। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
#enolej_idea #নিজস্ব আইডিয়া।
Enolej ID(eID): 1776
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
   "বেলা ফুরাবার আগে এবং আমি। " "আমি যখন সবেমাত্র কিশোরে অবতরণ করতে শুরু করি। তখন থেক[...] বিস্তারিত পড়ুন...
120 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

*বেলা ফুরাবার আগে*   পর্ব ১: মাগরিবের আজান আসরের পর বারান্দায় বসে ছিলো নূরী। বয়স 70। হাতে তসবিহ।   পাশে নাতনি মিতু মোবাইল টিপতেছে। রিলস দেখে হাসতেছে। মাগরিবের আজান দিলো। নূরী উঠে দাঁড়ালো। না�[...] বিস্তারিত পড়ুন...
66 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

স্রোতস্বিনী! ‎ফুরিয়ে গেলে বেলা, ‎বুঝবে ঠিকই— ‎করেছিলে অবহেলা। ‎ ‎খুঁজে ফিরবে[...] বিস্তারিত পড়ুন...
35 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
❝ মরীচিকা পৃথিবী ❞⏳🕝⌛.- আমরা এখন ছাত্র জীবনে আছি..আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো একটা চাক[...] বিস্তারিত পড়ুন...
67 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সিরিজ- থ্রিলার টাইম শেষ চিঠির আগে মোহাম্মদ জাহিদ হোসেন রোমান্টিক থ্রিলার | ৯ সেপ্ট[...] বিস্তারিত পড়ুন...
11 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1129 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    56 টি আইডিয়া ব্লগ

  2. রফিক আতা

    269 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    13 টি আইডিয়া ব্লগ

  3. আল-আমিন (আলো)

    117 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    5 টি আইডিয়া ব্লগ

  4. প্রিন্স ফ্রেরাসে

    62 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

...