প্রিয় ঝরাপাতা,
একসাথে চলা হলো দীর্ঘ অনেকখানি পথ—হাসি, দেখা, কথা, রাগ, অভিমান—সবই ছিলো সেই পথচলার অবিচ্ছেদ্য সঙ্গী। দীর্ঘ আলাপ, অসংখ্য স্বপ্ন আর কথার খাতায় একদিন হঠাৎ সামনে এসে দাঁড়ালো হেমন্ত ঋতু।
হেমন্তের আগমন যেন নীরব কোনো রায়—যা হওয়ার তাই হলো। ঝরা পাতার মতোই তুমি একদিন নিঃশব্দে ঝরে গেলে, আমার হাতের মুঠো আর হৃদয়ের ভিতর থেকে ফসকে। আমি রয়ে গেলাম সেই নীরবতার কাছে, শূন্য পথের ধারে, ঋতু পরিবর্তনের বিষণ্ন আকাশের নিচে।
তবুও জানো, প্রিয় ঝরাপাতা—রবে শুধু স্মৃতি! রবে সেই পদচিহ্ন, সেই সহযাত্রা, সেই জেগে থাকা রাতের গল্প, সেই অনবদ্য দিনগুলোর সুর। হেমন্ত যতই পাতাগুলো ঝরিয়ে দিক, স্মৃতিগুলো ঝরবে না—কোনোদিনও না।
ইতি:
ঝরাপাতার ব্যর্থ প্রেমিক
ষোল, এগারো, পঁচিশ
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।