সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশে রঙের মেলা কোথাও লাল আভা কোথাও ছাই রঙ্গা। বাতাসে হালকা ঠাণ্ডা গন্ধ ,যেনো কারো চলে যাওয়ার চিহ্ন বয়ে বেড়াচ্ছে। এই সময়টায় পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। গাছের পাতা গুলোও নীরব, পাখিরা ফিরে যাচ্ছে নীড়ে।
আমি বসে আছি একা,জানালার পাশে,হাতে এক কাপ চা , চোখে কিছু পুরোনো স্মৃতির কুয়াশা।
মনে হয় এই সন্ধ্যা আমারই মতো,একদম নিস্তব্ধ,শূন্য,তবুও ভিতরে জমে থাকা অগণিত গল্পে ভরা।
সবকিছুই যেন মুছে যাচ্ছে ধীরে ধীরে, আলো আর অন্ধকারের মাঝে দাঁড়িয়ে পৃথিবী নিজেকে হারাচ্ছে। আর আমি ? আমিও হয়তো হারিয়ে যাচ্ছি _ কোনো শব্দে নয়,কোনো জায়গায় নয়,শুধু সময়ের ভিতর।
সন্ধ্যার এই মুহূর্তে বুঝতে পারি - জীবন কতটা একা,ভালোবাসা কতটা ভঙ্গুর,
আর অপেক্ষা? সে তো এক চিরন্তন নীরব জীবন সঙ্গী।
সবকিছুই যেন থেমে গেছে,শুধু সময় বয়ে চলেছে নিজের মতো করে।
সন্ধ্যার কাছে এসে সত্যিই সবকিছু শূন্য মনে হয়_হৃদয়,আকাশ,পৃথিবী আর এই নিজেকেও ...
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।