[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

সন্ধ্যার শূন্যতায়

২২৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশে রঙের মেলা কোথাও লাল আভা কোথাও ছাই রঙ্গা। বাতাসে হালকা ঠাণ্ডা গন্ধ ,যেনো কারো চলে যাওয়ার চিহ্ন বয়ে বেড়াচ্ছে। এই সময়টায় পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। গাছের পাতা গুলোও নীরব, পাখিরা ফিরে যাচ্ছে নীড়ে। 

আমি বসে আছি একা,জানালার পাশে,হাতে এক কাপ চা , চোখে কিছু পুরোনো স্মৃতির কুয়াশা। 

মনে হয় এই সন্ধ্যা আমারই মতো,একদম নিস্তব্ধ,শূন্য,তবুও ভিতরে জমে থাকা অগণিত গল্পে ভরা। 

সবকিছুই যেন মুছে যাচ্ছে ধীরে ধীরে, আলো আর অন্ধকারের মাঝে দাঁড়িয়ে পৃথিবী নিজেকে হারাচ্ছে। আর আমি ? আমিও হয়তো হারিয়ে যাচ্ছি _ কোনো শব্দে নয়,কোনো জায়গায় নয়,শুধু সময়ের ভিতর। 

সন্ধ্যার এই মুহূর্তে বুঝতে পারি - জীবন কতটা একা,ভালোবাসা কতটা ভঙ্গুর,

আর অপেক্ষা? সে তো এক চিরন্তন নীরব জীবন সঙ্গী। 

সবকিছুই যেন থেমে গেছে,শুধু সময় বয়ে চলেছে নিজের মতো করে। 

সন্ধ্যার কাছে এসে সত্যিই সবকিছু শূন্য মনে হয়_হৃদয়,আকাশ,পৃথিবী আর এই নিজেকেও ...
আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 68 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6405। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 1528
প্রকাশিত22 নভেম্বর 2025 ♛ (6,405 পয়েন্ট)
বিভাগছোটগল্প

এই লেখকের অন্যান্য সিরিজ

1 প্রতিক্রিয়া

০
আপনার লেখাটি আমার হৃদয়কে স্পর্শ করেছে, আপনি আপনার কলমে যেন আমার অবস্থাটিই তুলে ধরেছেন। জাযাকিল্লাহ!
23 নভেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান করেছেন (6,287 পয়েন্ট)  
০
আপনাকে অনেক ধন্যবাদ
আপনার কথা শুনে ভালো লাগলো
দোয়া করবেন এভাবেই যেন সবার মনের অব্যক্ত কথা গুলো আমার লেখায় প্রকাশ করতে পারি

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 1 "সন্ধ্যার সন্নিকটে সব শূন্য "

সন্ধ্যা নেমে আসছে শহরের উপর,আলো ছায়ার খেলা যেন এক অদ্ভুত নীরব নাটক। দূরে পাহাড় গুলো ধীরে ধীরে কেটে যাচ্ছে ছাই রঙ্গা আকাশের সাথে,আর নদীর পানিতে সেই রং মিশে এই অবচেতন শূন্য তৈরি করেছে। রাস্তার ধারে লুপানো বাতি গুলো…

০ ০ ১৮৫ ২ মিনিটের পড়া

আমার আয়োজন

তুমি কি আমার আয়োজন? নাকি হঠাৎ আসা কোনো অতিথি, যে চলে গেলে ঘরটা থাকে, শুধু থাকে না আগের মতো আমি? তুমি কি আমার আয়োজন— নাকি অগোছালো জীবনের সাজ? যেখানে কিছুই ঠিকঠাক নয়, তবু তোমায় ঘিরেই সবকিছু আজ। তুমি এলে মনটা হাসে…

০ ০ ৪০ ১ মিনিটের পড়া

আমার আমি

আমাকে কেহ বুঝতে এসো না করবে হাজার ভুল, ভেবে নাও আমি ঝরে যাওয়া প্রিয় কোন এক ফুল। আমার 'আমি বড্ড গভীরে বেঁধেছিনু এক ঘর, শূন্যতা নিয়েই বাঁচতে চাই শত সহস্র বৎসর আল-মামুন রেজা

০ ০ ৬২ ১ মিনিটের পড়া

শূন্য

শূন্য কবি সুমন খাঁন ✍️ ১৭/১১/২০২৫ আমার জীবনের তিন শূন্যের খেলায় আমি পরাজিত এখন নিরব দর্শক হয়ে । শেষ শূন্যের অপেক্ষায় গুনছি প্রহর। ইস্তেহার লগনে আলোকিত নাকি গাঢ় অন্ধকার হবে। নাকি কারো চোখের কোনে একফোঁটা জল , নাকি…

০ ০ ১৯৭ ১ মিনিটের পড়া

অশান্ত সন্ধ্যার অসীম আকাশ

পৃথিবীর আকাশে সন্ধ্যা নামে ক্লান্ত মানুষকে শান্ত করার উদ্দেশ্যে; কিন্তু আমার আকাশে সন্ধ্যা নামলেই কতগুলো যন্ত্রণাদায়ক স্মৃতি মনকে অশান্ত করে তোলে। এই সন্ধ্যাগুলো সবার জন্য 'শুভরাত্রি'র বার্তা নিয়ে আসে না; কারও কারও…

০ ০ ৫ ১ মিনিটের পড়া
...