[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

পুরুষ

২৮৮ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…


পুরুষ 

কবি সুমন খাঁন 


পুরুষ মান হলো দয়াবদ্ধ 

নিয়োজিত পরিবার।

দ্বায়িত্ব পালনে সর্বত্র সে 

কমতি নেই চেষ্টার।


কর্মজীবনে তিক্ত কথার স্বাদ 

নিরবে করে যায় হজম।

পৃথিবীর কোন কষ্টই যেন 

করতে পারে না যখম।


পুরুষ প্রাচীর শক্ত বট গাছ 

শত আঘাতে হয় না দূর্বল।

পুরুষ নির্ভীক জীবন যুদ্ধা 

অদম্য নিজেকে রাখে সচল।


দায়বদ্ধতা ভুলিয়ে দেয় জীবন 

হাঁসি খুশির অনুভব।

পুরুষ নিজেকে অপরাধী ভাবে 

অপূরণে পরিবারের সখ।


অশ্রু জলে বেঁধে দেয় বাঁধ 

চোখের কোনে আক্ষেপ।

ভিতরে ভিতরে পুড়ে ছারখার 

যেনো অগ্নিতে হচ্ছে নিক্ষেপ।


পুরুষ কখনো কাঁদে না 

না পাওয়ার বেদনায়।

পুরুষ করে না অভিযোগ 

নিজেকে মানিয়ে নেয়।


পুরুষের নির্ঘুম রাতের অশ্রু 

ঘন আঁধারে মিশে যায়।

পুরুষের কষ্ট গুলো চুরাবিলি 

পরিবারের সুখে হারিয়ে যায়।


পরিশেষে সকল পুরুষ অপরাধী 

হাজারো জমা অভিযোগ।

দায়বদ্ধতা থেকে মানতেই হবে 

অস্বীকারের নেই সুযোগ।image

সোর্স: স্বরচিত
eID: 1424
প্রকাশিত13 নভেম্বর 2025 (234 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত20 নভেম্বর 2025 ♛
০
প্রিয় লেখক,
শিরোনাম এ সরাসরি "কবিতা" কথাটি না লিখে আপনার কবিতার নাম প্রদান করুন।এতে করে আপনার কবিতাটির নাম সার্চ করলে সার্চ ইঞ্জিন আপনার কবিতাটি খোজে পাবে।আশা করি বুঝতে পেরেছেন।
আপনার লেখালেখির যাত্রা শুভ হোক।
ধন্যবাদ।

1 প্রতিক্রিয়া

০
পুরুষের নীরব যুদ্ধকে এত সুন্দরভাবে ধরেছেন—

প্রাচীরের মতো শক্ত, কিন্তু ভিতরে অগ্নিঝরা আক্ষেপ।

“অশ্রু জলে বেঁধে দেয় বাঁধ”—এই লাইনটা হৃদয় ছুঁয়ে গেল।

পুরুষের কষ্ট চুরাবালিতে হারায়, কিন্তু আপনার কলমে সে জ্বলজ্বল করে উঠেছে।

ধন্যবাদ, এমন সত্যি কথা বলার জন্য।
13 নভেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান করেছেন (45 পয়েন্ট)  
০
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। সুন্দর মন্তব্যের জন্য

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 83 পুরুষ তুমি দায়িত্ববান

পুরুষ তুমি দায়িত্ববান,আবেগ অনুভূতি চেপে মূল্য তোমার ধার্য হবে আয় রোজগারে মেপে। তুমি না পুরুষ দুঃখ লুকিয়ে কর্ম করতে হয়- মনে রেখো তবে পুরুষ হওয়া এতোটা সহজ নয়। আল-মামুন রেজা 2026-11-19

১ ০ ৬ ১ মিনিটের পড়া

দেয়ালবন্দী অগ্নুৎপাত

দেয়ালবন্দী অগ্নুৎপাত চার দেয়ালের মাঝে কিছু গল্প ধুলো মেখে পড়ে থাকে, অন্ধকার কোণগুলো কেবল দীর্ঘশ্বাসের নকশা আঁকে। জানালা দিয়ে যখন দেখি এক চিলতে বৃষ্টির আনাগোনা, মনে পড়ে যায়— কতকাল আকাশ ছুঁয়ে ভেজা হয়নি এক কণা। সেই যে…

০ ০ ২ ২ মিনিটের পড়া

মুক্তমনা মন

থাকছে না মন মনের মাঝে, উড়ে বেড়াচ্ছে জগৎভিড়ে— আটকাবে কে এখন তারে? সে যে উড়ছে মুক্ত মনে। আকাশটা যে ভীষণ ভারী, মেঘ ঘুরছে সারি সারি; বাতাস আমায় উড়িয়ে নিচ্ছে, প্রিয় শহর আল-আকসাতে। থাকছি না আর এই জগতে, সাড়া পেলে যাব চলে; যেতে…

০ ০ ২ ১ মিনিটের পড়া

অপ্রকাশিত দহন

অপ্রকাশিত দহন কংক্রিটে মোড়া যান্ত্রিক এই নগরীর এক চিলতে বারান্দায়, নিঝুম রাতের নীরবতা যখন বিষণ্ণ বায়ু হয়ে বয়ে যায়— ঠিক সেই ক্ষণে হৃদয়ের কুটিরে সযতনে রাখা যত শোক, শিহরণ তুলে জানান দিয়ে যায়— তা তবে অপ্রকাশিতই হোক। শহুরে…

০ ০ ৬ ১ মিনিটের পড়া
...