কবিতা
প্রত্যাবর্তন
লেখাঃ আল-মামুন রেজা।
যেই কবিতার ছন্দে হাসি
হৃদয় ভরে আলো,
সেই কবিতার কথায় কথায়
মানুষেরা হোক ভালো।
যে কবিতা সমাজটাকে
বদলে দিতে চায়,
সে কবিতার কিছু কথা আজ
আমি বলে যায়।
এই সমাজের চিত্র দেখো
পাপের বাজনা বাঁজে,
বিবেকহীন মানুষ গুলো
মগ্ন, খারাপ কাজে।
তারাই আবার সমাজ সেবক
কেমন করে হয়?
মুসলিম হয়েও ভুলে গেছে,
নিজের পরিচয়!
তওবা করে ফিরে এসো,
করেছো যত ভুল।
ভালো কাজে বিলাও জীবন,
ফুটুক সত্যের ফুল।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।