[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

আপনার লেখা, আপনার পরিচয়, আপনার স্থায়ী ঠিকানা! লেখার eID, লেখক প্রোফাইল ও এক ক্লিকে ই-বুক—সব এক প্ল্যাটফর্মে।

৯৮৫ জন পড়েছেন
১

গাইডলাইন

লেখক: Enolej Official Team | সিরিজ আইডি: #30 | পর্ব নং: 1
eID · যাচাই হচ্ছে…

লেখকদের জন্য: আপনার লেখা, আপনার নাম, আপনার স্থায়ী পরিচয়!

Enolej Idea প্রতিটি লেখককে দেয় একটি স্থায়ী লেখক পরিচয়, আর প্রতিটি লেখাকে দেয় একটি যাচাইযোগ্য eID, যাতে আপনার লেখা গোছানো থাকে, আপনার নাম লেখার সঙ্গে থাকে, আর লেখা যেখানেই যাক, তার উৎস খুঁজে পাওয়া যায়।

Write. Preserve. Be remembered.

কেন Enolej Idea?

১. প্রতিটি লেখার নিজস্ব পরিচয় (eID): আপনার প্রতিটি লেখা পায় একটি স্বতন্ত্র eID। কেউ লেখা কপি করলেও eID স্ক্যান করে কয়েক সেকেন্ডে মূল লেখক ও প্রকাশনার উৎস দেখা যায়, আর পাঠক সরাসরি আপনার প্রোফাইলে পৌঁছাতে পারেন।

২. এক ক্লিকেই বই রূপান্তর: সিরিজ, এপিসোড, টিউটোরিয়াল নিজে থেকে গোছানো থাকে। সব পর্ব ও নোট এক ক্লিকে ই-বুক বা পাণ্ডুলিপির খসড়া হয়ে যায়।

৩. স্থায়ী লেখক পরিচয় ও জীবন্ত পোর্টফোলিও: আপনি পাবেন একটি Author ID, যা Bio, CV বা বইয়ে ব্যবহার করা যায়। আপনার প্রোফাইল হয়ে ওঠে আপনার সব লেখার জীবন্ত আর্কাইভ, এক ধরনের জীবন্ত বই।

আপনার করণীয়: এখনই Enolej Idea-তে লেখক হিসেবে নিবন্ধন করুন।

চলুন একটু বিস্তারিত জানি...

Enolej Idea

আপনার লেখাগুলো কি গোছানো ও নিরাপদ?

লেখা যখন সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা পত্রিকায় ছড়িয়ে থাকে, তখন তৈরি হয় এক ধরনের অগোছালো অবস্থা। লেখক নিজেই নিজের লেখা ঠিকমতো খুঁজে পান না। একদিকে থাকে কপির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়।

image

আর লেখার মালিকানা প্রমাণ করার মতো একটি নির্ভরযোগ্য উৎসও হাতের কাছে থাকে না।

image

image

image

প্রশ্ন হলো, আপনার লেখা যে আপনারই, তা দেখানোর সহজ ও যাচাইযোগ্য উপায় কোথায়?

image

Enolej Idea আপনার লেখালেখির জন্য একটি কেন্দ্রীয় ঠিকানা, যেখানে থাকে আপনার পরিচয়, আপনার লেখা আর তার উৎসের যাচাইযোগ্য রেকর্ড।

আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে লিখবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সবার কেন্দ্রীয় ঠিকানা থাকবে একটাই। বাংলা লেখকদের সেই কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হয়ে ওঠাই আমাদের লক্ষ্য।

অনেকটা বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানার মতো। নানা জায়গায় ঘুরবেন, কিন্তু স্থায়ী ঠিকানা থাকবে একটাই।

image

১. প্রতিটি লেখার পরিচয়: eID

67379

Enolej Idea-তে প্রতিটি লেখা পায় একটি স্বতন্ত্র eID, যা লেখাটিকে তার লেখক ও মূল প্রকাশনার সঙ্গে যুক্ত করে। মনে রাখার সহজ নিয়ম: Author ID হলো লেখকের পরিচয়, eID হলো একটি লেখার পরিচয়।

  • 🔹 প্রতিটি পোস্টের সঙ্গে থাকে একটি eID, যেমন: পোস্ট eID: 123 বা #eID_123 #enolej। সোশ্যাল মিডিয়া বা ব্লগে লেখা দেওয়ার সময় এটি জুড়ে দিতে পারবেন।
  • 🔹 eID অনেকটা গবেষণার সোর্স লিংকের মতো। সোর্স থাকলে যেমন লেখা বেশি বিশ্বাসযোগ্য হয়, eID থাকলে তেমনি পাঠক জানতে পারেন লেখাটির মূল প্রকাশনা কোথায়।
  • 🔹 পাঠক eID চেক করলেই কয়েক সেকেন্ডে মূল লেখককে পাওয়া যায়। এটি লেখক ও পাঠকের মধ্যে সংযোগ তৈরির সহজ উপায়।
67356
  • 🔹 eID রেজিস্ট্রিতে সংরক্ষিত থাকে, তাই নকল eID স্ক্যানে মেলে না।
  • 🔹 কেউ লেখা কপি করলেও পাঠক মূল লেখকের কাছে পৌঁছাতে পারেন। কপি করা লেখায় eID না থাকলেও সেটি eID Scan-এ দিলে মূল লেখক ও উৎস দেখা যায়।
  • 🔹 লেখা কোথায় ছড়াল বা কে কপি করল, তাতে মূল রেকর্ড বদলায় না। পরিচয়ের কেন্দ্রীয় লিংক একই থাকে।
  • 🔹 পাঠক বা লেখক, যে কেউ কপি করা লেখাটি eID Scan-এ দিলেই যথেষ্ট।

image

এরপর লেখাটি স্ক্যান হয়ে মূল লেখকের পরিচয় বের হবে:

image

eID-র কাজটা আরেকবার দেখে নিই:

image

এজন্য লেখককে Enolej Idea-তে নিবন্ধিত হয়ে নিজের লেখক প্রোফাইলে লেখা প্রকাশ করতে হবে। এটি আপনার পরিচয়, আপনার ঠিকানা, আপনার লেখার উৎসের রেকর্ড।

কেন এই রেকর্ড বিশ্বাসযোগ্য?

নিজের ওয়েবসাইটের তারিখ মালিক বদলাতে পারেন। Enolej Idea-তে লেখক নিজে রেকর্ডে হাত দিতে পারেন না। প্রথম প্রকাশের তারিখ লক করা থাকে, কে কখন কী বদলেছে তার এডিট হিস্ট্রি খোলা থাকে, আর প্রকাশের মুহূর্তে লেখার একটি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট (হ্যাশ) সংরক্ষিত হয়।

এটি লেখকত্ব ও প্রকাশনার যাচাইযোগ্য রেকর্ড। আইনি কপিরাইট নিবন্ধনের বিকল্প নয়, বরং তার পাশাপাশি কাজ করে।

২. আপনার লেখক প্রোফাইল, স্বীকৃতি ও পাঠকের কাছে পৌঁছানো

যা কিছু ভাবনায় আসে, এক বাক্যে হলেও লিখে রাখুন। একসময় দেখবেন, কয়েকদিনের লেখা একত্র হয়ে একটি গল্পে রূপ নিয়েছে।

image

লেখাগুলো সুশৃঙ্খলভাবে একত্র করে আপনার লেখক প্রোফাইল। কোনো একদিন আপনি কষ্টে থাকলে, বা কেউ আপনাকে ভুলে গেলে, এই লেখাই আপনাকে বাঁচিয়ে রাখবে।

image

প্রত্যেক লেখক বা কন্টেন্ট নির্মাতার থাকে একটি Author ID আর একটি গোছানো লেখক প্রোফাইল।

image

এই Author ID আপনি ব্যবহার করতে পারবেন Bio, CV, নিজের ওয়েবসাইট কিংবা বইয়ের রেফারেন্সে। এটি হবে আপনার স্থায়ী পরিচায়ক।

image

আপনি নানা জায়গায় লিখলেও আপনার কেন্দ্রীয় ঠিকানা থাকবে এই একটাই। আপনার প্রোফাইলেই থাকবে জীবন্ত পোর্টফোলিও আর্কাইভ: সব লেখা, ব্যাজ, পয়েন্ট, র‍্যাংক আর পাঠকের প্রতিক্রিয়া।

image

image

ভেরিফায়েড লেখক প্রোফাইলের জন্য নিজের পেজ বা ব্লগ প্রমোশনের সুযোগ আছে (শর্ত প্রযোজ্য: ভেরিফাইড লেখক 'আমিত্বের বর্ণনা' এ নিজের ওয়েবসাইট কিংবা পেজ এর লিংক উল্লেখ করতে পারবেন।)

image

অর্থাৎ লেখালেখির পথচলার দরকারি সবকিছু এক প্ল্যাটফর্মে।

image

image৩. লেখক কমিউনিটি: একসাথে, এক ঠিকানায়

image

আজ লেখকরা ছড়িয়ে আছেন নানা প্ল্যাটফর্মে: কেউ ব্লগে, কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ পত্রিকায়। কেন্দ্রীয় পরিচয় না থাকায় লেখা গুছিয়ে রাখা আর উৎস দেখানো কঠিন হয়ে পড়ে।

Enolej Idea সেই শূন্যস্থান পূরণের পথে এগোচ্ছে। এখানে অনেক লেখক একত্র হন, আর প্রত্যেকের থাকে একটি স্থায়ী ঠিকানা।

স্থায়ী বাড়ি যেমন একটাই, লেখালেখির কেন্দ্রীয় পরিচয়ও তেমনি একটাই। অন্য প্ল্যাটফর্মে আপনি থাকবেন, কিন্তু রেফারেন্স আর নিজস্ব ঠিকানা থাকবে এই এক জায়গায়।

image

আপনি কী কী পাচ্ছেন?

হাজার লেখকের হাজার ওয়েবসাইটে ঘুরে লেখা যাচাই করা বাস্তবসম্মত নয়। একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম থাকলে কপি করা লেখার উৎস খুঁজে পাওয়া সহজ হয়, আর eID লেখাটিকে সরাসরি মূল লেখকের সঙ্গে যুক্ত রাখে।

  • ✍️ প্রতিটি লেখার যাচাইযোগ্য eID
  • 🆔 Author ID ও জীবন্ত লেখক পোর্টফোলিও, অর্থাৎ নিজের স্থায়ী পরিচয়
  • 🔍 eID Scan দিয়ে কয়েক সেকেন্ডে মূল লেখক ও উৎস দেখা
  • 📚 সিরিজ, ব্যক্তিগত খসড়া ও এক ক্লিকে ই-বুক
  • 🌟 পয়েন্ট, ব্যাজ ও র‍্যাংক
  • 🌍 লেখক কমিউনিটির সঙ্গে সংযোগ

৪. ধারাবাহিক সিরিজ, এপিসোড ও কোর্স: লেখালেখি এখন আরও গোছানো

image

ধারাবাহিক সিরিজ, এপিসোড, গল্প, নন-ফিকশন টপিক, এমনকি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল কোর্স, সবই এখন এক প্ল্যাটফর্মে সাজাতে পারবেন।

67360 
67361
এই সুবিধা লেখাকে ছড়িয়ে থাকা পোস্ট থেকে গোছানো জ্ঞানভান্ডারে পরিণত করে।
  • ✔ ধারাবাহিক পর্ব আকারে লেখা → পাঠকের সঙ্গে দীর্ঘমেয়াদি সংযোগ
  • ✔ টিউটোরিয়াল সিরিজ → শেখানো হয়ে ওঠে কাঠামোবদ্ধ কোর্স
67364
  • ✔ আপনার প্রোফাইল হয়ে ওঠে একটি "মিনি বই" ও পূর্ণ আর্কাইভ
  • ✔ প্রতিটি পর্বে পাঠকের প্রতিক্রিয়া, আলোচনা ও লেখকের সরাসরি জবাব
  • ✔ ব্যাজ, পয়েন্ট ও অবদান স্কোর → লেখক হিসেবে স্বীকৃতি
  • ✔ গবেষক ও ভবিষ্যতের পাঠকেরা এক জায়গায় পূর্ণ রিসোর্স পাবেন, ফলে লেখা হয় citation-ready
67367

এক কথায়, আপনার লেখালেখি আর শুধু পোস্ট নয়। এটি হয়ে ওঠে একটি গোছানো, রেফারেন্সযোগ্য জ্ঞানভান্ডার।

67369

যাঁরা লেখালেখিকে সিরিয়াসলি নেন এবং চান তাঁদের কাজ ভবিষ্যতের গবেষণায় কাজে লাগুক, এই ব্যবস্থা তাঁদের এগিয়ে থাকার সুযোগ দেয়।

৫. সিরিজ লিখলেন, এক ক্লিকে হয়ে গেল ই-বুক!

67365

আপনি যেভাবে লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, ঠিক সেভাবেই লিখুন।
সব পর্ব, নোট আর সিরিজ গুছিয়ে নেওয়ার ঝামেলা নেই। এক ক্লিকে সব লেখা ই-বুক হয়ে যাবে।
সেটিংস থেকে নিজস্ব প্রচ্ছদ আপলোড সহ যাবতীয় কাস্টোমাইজ করে নিতে পারবেন।এরপর চাইলে সরাসরি প্রিন্টিং এ দিতে পারবেন।
67350

এক জায়গায় লিখুন, আর আপনার পরিচয় পৌঁছে যাক আরও দূরে।

  • ✔ সিরিজ ও পর্ব নিজে থেকেই একত্র হয়
  • ✔ খসড়া ও নোট ব্যক্তিগত থাকে
  • ✔ আপনার নাম ও লেখা সার্চে সহজে পাওয়া যায়
  • ✔ eID Scan করলেই লেখকের নাম ও উৎস দেখা যায়
  • ✔ লেখক প্রোফাইল সবসময় হালনাগাদ থাকে
  • ✔ ব্যাজ, পয়েন্ট ও স্বীকৃতিতে অগ্রগতির সুন্দর রেকর্ড

আজ কিছু লিখলেন। কাল মনে হলো ফোনে রেখে দেবেন, রেখে দিলেন।
যেদিন বই বানাতে ইচ্ছা হবে, ফাইলটা ডিজাইনারকে পাঠিয়ে দিলেই হলো। আপনি নিশ্চিন্তে নিজের কাজে এগিয়ে যেতে পারবেন।

কম খাটুনি, বেশি গোছানো।

আপনার করণীয় কী?

image

  1. নিবন্ধন করুন। আপনি পাবেন লেখক প্রোফাইল ও Author ID।
  2. লিখুন। প্রতিটি লেখা পায় নিজস্ব eID। চাইলে লেখা ব্যক্তিগত রাখুন, চাইলে প্রকাশ করুন।
  3. ছড়িয়ে দিন। অন্য প্ল্যাটফর্মে লেখা দেওয়ার সময় শেষে eID জুড়ে দিন, এভাবে:
67392

ধরুন, আপনার একটি লেখার eID ১২৩। লেখার শেষে রেফারেন্স দিন:

ই-আইডি: 123
#enolej_verified #eID_123 #eid_verified #enolej_idea

image

শুধু "ই-আইডি (eID): 123" লিখলেও চলবে। হ্যাশট্যাগসহ দিলে ক্লিক করে সোশ্যাল মিডিয়ায় আপনার লেখাগুলো একসঙ্গে দেখা যায়। 

চাইলে কমেন্ট বক্সে লেখাটির সরাসরি লিংকও দিতে পারেন।

67400

আপনার সোশ্যাল মিডিয়া (ফেসবুক, ইন্সটাগ্রাম, লিংকডইন ইত্যাদি) বায়োতে, বইয়ে ও ওয়েবসাইটে Author ID যুক্ত করে রাখুন।

image

Author ID-র সঙ্গে প্রোফাইলের লিংক দিলে পাঠক আরও সহজে আপনার কাছে পৌঁছাবেন।

image

এভাবেই ধীরে ধীরে আপনার লেখা আর আপনার পরিচয় গোছানো ও যাচাইযোগ্য হয়ে উঠবে। যাঁরা সত্যিই ভাবেন ও লেখেন, তাঁদের কাজ আলাদা করে চেনা যাবে।

image

আসুন, লেখালেখির একটি ভালো সংস্কৃতি একসঙ্গে গড়ে তুলি।

image

আরও জানুন

eID Verified: লেখার সঙ্গে eID ও মূল প্রকাশনার রেফারেন্স যুক্ত করার ব্যবস্থা।
eID Bridge: বাইরের প্ল্যাটফর্মেও eID ব্যবহারের সুযোগ, যাতে মূল লেখার সঙ্গে সংযোগ বজায় থাকে।
eID Registry: যেখানে সব eID সংরক্ষিত থাকে এবং স্ক্যানের ফল মেলানো হয়।

Enolej Idea কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি লেখালেখির ভবিষ্যতের একটি ঠিকানা।

আপনার লেখা শুধু শব্দ নয়। এটা আপনার পরিচয়, মেধা আর সৃজনশীলতা। প্রতিটি লেখার প্রথম প্রকাশের রেকর্ড এখানে স্থায়ীভাবে থাকে, যাতে লেখা কপি হলেও উৎস খুঁজে পাওয়া যায়।
আজই আপনার লেখক পরিচয় তৈরি করুন, আর নিজের লেখার রেকর্ড নিজের হাতে রাখুন।

image

image

Enolej Idea বাংলা ভাষার লেখকদের জন্য তৈরি। Enolej হান্ড্রেড গ্লোবাল কালেকশন-এ shortlisted, অর্থাৎ আন্তর্জাতিক স্বীকৃতির সংস্পর্শে।

👉 বিনামূল্যে নিবন্ধন করুন: idea.enolej.com/register

Enolej Idea: Write. Preserve. Be remembered.

আপনার পরিচয়, আপনার ঠিকানা।

আমরা Enolej অফিসিয়াল টিম — আপনার চিন্তা, সৃজনশীলতা ও লেখাকে সম্মান জানানোই আমাদের দায়িত্ব। লেখকদের নিরাপদ, প্রাণবন্ত ও উদ্দীপনাময় একটি পরিবেশ গড়ে তুলতেই আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করি। আপনার পাশে আছি সবসময় — নির্ভরযোগ্য বন্ধু ও সহযাত্রী হয়ে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 1100
প্রকাশিত28 সেপ্টেম্বর 2025 ♛ (493 পয়েন্ট)
সম্পাদিত6 ঘন্টা ♛

এই লেখকের অন্যান্য সিরিজ

3 প্রতিক্রিয়া

০
 
যথার্থ পরামর্শ
image

image

জানেন, আমাদের মনের ভেতর প্রতিদিন কত শত ভাবনা আসে, কত অনুভূতি জন্ম নেয়, কত কথা কাউকে বলতে ইচ্ছে করে! অথচ সময়ের সঙ্গে সঙ্গে তার অনেক কিছুই হারিয়ে যায়। কিছু কথা কাউকে বলা হয় না, কিছু অনুভূতি ভাষা খুঁজে পায় না, আবার কিছু ভাবনা মুহূর্তের ব্যস্ততায় হারিয়ে যায় চিরতরে।

অথচ সেই ভাবনাগুলোই হয়তো একদিন একটি সুন্দর গল্প হয়ে উঠতে পারত, একটি কবিতা হয়ে কারও হৃদয় ছুঁতে পারত, কিংবা এমন কোনো লেখা হয়ে উঠতে পারত, যার মধ্যে অন্য কেউ খুঁজে পেত নিজের জীবনের গল্প।

তাই আমার মনে হয়, যা কিছু ভাবনায় আসে, তা এক বাক্যে হলেও লিখে রাখা উচিত। কে জানে, আজকের ছোট্ট একটি ভাবনাই হয়তো একদিন আপনার জীবনের সবচেয়ে প্রিয় লেখাটি হয়ে উঠবে!

আর একটা কথা ভেবেছেন? একদিন হয়তো আপনি অনেক দূরে চলে যাবেন। সময়ের সঙ্গে মানুষের স্মৃতি থেকেও আপনার নাম মুছে যেতে পারে। কিন্তু আপনার রেখে যাওয়া লেখাগুলো আপনার অনুভূতি, চিন্তা ও অস্তিত্বের সাক্ষী হয়ে বেঁচে থাকতে পারে। কেউ হয়তো আপনার লেখা পড়ে নিজের জীবনের মিল খুঁজে পাবে, আপনার অজানা কোনো অনুভূতি বুঝতে পারবে। আপনি তার কাছে অপরিচিত হয়েও লেখার মধ্য দিয়ে তার অনুভূতির সঙ্গী হয়ে উঠতে পারেন। এটাই তো লেখার এক অসাধারণ ক্ষমতা!

কিন্তু এত সৃষ্টির স্থায়ী ঠিকানা কোথায়?

ফেসবুকে পুরোনো লেখা টাইমলাইনের নিচে হারিয়ে যায়, বিভিন্ন প্ল্যাটফর্মে লেখাগুলো বিচ্ছিন্ন থাকে। নিজের ওয়েবসাইটে লেখার তারিখ পরিবর্তন করা সম্ভব। আবার কেউ লেখা কপি করে নিজের নামে চালিয়ে দিলে মূল লেখককেই নিজের লেখা প্রমাণ করতে হয়।

একজন লেখক কি তাঁর সময় ও শ্রম লেখালেখিতে ব্যয় করবেন, নাকি নিজের লেখার লিংক ফেরি করে বেড়াবেন?

এই সমস্যাগুলোর সমাধানের ভাবনা থেকেই গড়ে উঠেছে Enolej Idea। এখানে রয়েছে নিজস্ব লেখক প্রোফাইল, স্বতন্ত্র লেখক আইডি নম্বর এবং প্রতিটি লেখার জন্য আলাদা eID। সব লেখা এক জায়গায় সংরক্ষণ, লেখক পরিচয় গড়ে তোলা, পাঠকের প্রতিক্রিয়া পাওয়া এবং নিজের লেখালেখির পথচলা তুলে ধরার সুযোগ রয়েছে। লেখক আইডি Bio, CV কিংবা বইয়েও ব্যবহার করতে পারবেন।লেখাগুলো সিরিজ আকারে সাজানোর পাশাপাশি এক ক্লিকেই ই-বুক বা পাণ্ডুলিপি তৈরির সুবিধাও রয়েছে। আর eID Verified চিহ্নযুক্ত লেখার পরিচয় eID Scan দিয়ে কয়েক সেকেন্ডে যাচাই করার সুযোগ রয়েছে।

আপনি নতুন লেখক হোন কিংবা দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন—নিজের ভাবনা প্রকাশ করতে ভালোবাসলেই শুরু করতে পারেন। প্রতিটি লেখাই অসাধারণ হতে হবে, এমন নয়। গুরুত্বপূর্ণ হলো নিজের ভাবনাগুলোকে হারিয়ে যেতে না দেওয়া এবং ধীরে ধীরে নিজের লেখকসত্তাকে গড়ে তোলা।

তাই আপনাকে Enolej Idea-তে আমন্ত্রণ জানাচ্ছি। গুগলে Enolej Idea লিখে সার্চ করে ঘুরে দেখুন। ভালো লাগলে নিজের লেখক প্রোফাইল তৈরি করে লেখালেখি শুরু করতে পারেন। নিবন্ধন করতে বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন, সাহায্য করার চেষ্টা করব।

আপনার ভাবনাগুলো মূল্যবান। সেগুলো শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্যও যত্ন করে রেখে দিন। ❤️

29 অক্টোবর প্রতিক্রিয়া প্রদান করেছেন ♛ (1,723 পয়েন্ট)  
30 অক্টোবর নির্বাচিত করেছেন ♛
১
আপনার কষ্টে অর্জিত সৃজনশীলতা, সাহিত্যকর্ম,চিন্তা, উদ্ভাবন কে সুরক্ষিত রাখতে আজই ই নলেজ আইডিয়া তে নিবন্ধন করে যুক্ত হয়ে যান।
20 নভেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান করেছেন ♛ (6,256 পয়েন্ট)  
০

আপনি কি একজন লেখক? জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করেন? আপনি আপনার লেখাগুলো এক জায়গায় ভেরিফাইড লেখক পোর্টফোলিও হিসেবে সাজাতে পারেন। এতে থাকবে লেখক আইডি, যা আপনার Bio, CV বা বই—সব জায়গায় ব্যবহারযোগ্য। পাশাপাশি পাবেন লেখার কপিরাইট সুরক্ষা এবং আপনার পেজ এর ফ্রী প্রমোশন।

ফেসবুকে লেখাগুলো কপি হওয়ার আশঙ্কা, কিংবা আইডি ডিজেবল হলে লেখা হারিয়ে যাবে,কিন্তু এক কেন্দ্রিক প্ল্যাটফর্মে প্রকাশ করলে সব লেখা নিরাপদ ও সুসংগঠিত থাকে। বিভিন্ন সাইটে ছড়িয়ে থাকা লেখার কারণে প্রমাণও দুর্বল হয়—আপনি কীভাবে দেখাবেন যে লেখাটি আসলেই আপনার? এক কেন্দ্রিক প্ল্যাটফর্ম যেকোনো লেখা স্ক্যান করে মূল লেখকের পরিচয় শনাক্ত করতে পারে। এমনকি আপনার লেখা কপি হলেও, পাঠক লেখাটি স্ক্যান করে সরাসরি আপনার কাছে আসবে এবং ফলো করবে।

এমন সুযোগ মিস করতে না চাইলে “ই-নলেজ আইডিয়া” লিখে সার্চ করুন, অথবা idea.enolej.com ভিজিট করে এখনই নিবন্ধন করুন, আর গোছিয়ে নিন আপনার লেখালেখির যাত্রা সুশৃঙ্খলভাবে!
image
ধন্যবাদ।

20 নভেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান করেছেন ♛ (1,723 পয়েন্ট)  

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 5 নতুন উদ্যোগের ঘোষণা ️ | লেখার জগতে নতুন এক অধ্যায় — “লেখা যখন কণ্ঠে” সিরিজ

ENOLEJ IDEA নতুন উদ্যোগের ঘোষণা লেখার জগতে নতুন এক অধ্যায় শুরু হলো 🎙️ ই-নলেজ আইডিয়াতে একটি নতুন উদ্যোগ শুরু করা হয়েছে। ই-নলেজ আইডিয়া লেখকদের লেখা প্রকাশ, সংরক্ষণ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার একটি কেন্দ্রীয় লেখালেখির…

১ ২ ৬৩ ২ মিনিটের পড়া

পর্ব 6 eID Scan: লেখার প্রকৃত লেখককে খুঁজে বের করুন মাত্র কয়েক সেকেন্ডে — নতুন আপডেট!

eID Scan: লেখার প্রকৃত লেখককে খুঁজে বের করুন মাত্র কয়েক সেকেন্ডে। নতুন আপডেট প্রিয় ই-নলেজ আইডিয়া পরিবার, আমরা সবসময় বিশ্বাস করি—প্রতিটি মেধাবী লেখকের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি তিনি পাবেনই। সেই লক্ষ্যেই আমাদের…

১ ০ ৪০ ১ মিনিটের পড়া

আপনি লেখক হলে এটা আপনার জন্য

আপনি লিখলেন জ্ঞান-বিজ্ঞানের দারুণ একটি আর্টিকেল, গল্প বা চিন্তাশীল লেখা। কিন্তু কয়েকদিনের মধ্যে কেউ কপি করে অন্য জায়গায় পোস্ট দিয়েছে, আর আপনার নাম? কোথায় যেন হারিয়ে গেছে! যখন লেখা ছড়িয়ে থাকে সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা…

০ ০ ১২৬ ২ মিনিটের পড়া

চলে এসেছে Enolej Explore, পুরো ই-নলেজ দুনিয়া এখন হাতের মুঠোয়! এক ক্লিকে!

“জ্ঞানের মশাল এখন হাতের মুঠোয়” যখন পুরো বিশ্ব ছুটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর পেছনে, তখন Enolej ফিরে আসছে মানুষের প্রকৃত প্রয়োজনের কাছে— সহজ, প্রাসঙ্গিক, এবং বিশ্বাসযোগ্য জ্ঞান। Enolej-এর শুরু হয়েছিল ২০১৯ সালে, একটি…

০ ০ ২৮৯ ২ মিনিটের পড়া
...