Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান
নাহিদুর রহমান

নাহিদুর রহমান

লেখক আইডি ১০৪৪৭২#৮১,৬৫৫ পয়েন্ট

লেখালেখি আমার অনুভূতি প্রকাশের মাধ্যম। অবসরে বইয়ের পাতা উল্টে অজান্তে…

  • নিজ গ্রামে
  • নভেম্বর ২০২৬-এ যোগ দিয়েছেন
  • ৩২৩পাঠক
  • ১.৭Kপয়েন্ট
  • ৪অনুসারী
  • ৭৭লেখা
  • ০প্রতিক্রিয়া
  • ০মন্তব্য

এক টুকরো আশার আলো

এখনো বেঁচে আছি এই স্বার্থপর দুনিয়ায়, এক টুকরো আশা নিয়ে। কেউ একজন আসবে, আমার অগোছালো চুলে নরম হাতের ছোঁয়ায় এক আকাশ পরিমাণ অভিমান বাতাসে মিশিয়ে দিতে। ঘন কালো মেঘের মতো জমে থাকা দুঃখগুলোকে, 'আমি আছি তো তোমার পাশে'—কেবল এই…

০ ০ ৩ ১ মিনিটের পড়া

কতখানি দূরত্ব

আপনি কি অতটাই দূরে— যতটা দূরে গেলে একই আকাশের চাঁদ একই সময়ে দেখা যায় না? যতটা দূরত্বে গেলে সকালের মিষ্টি রোদ একসাথে গায়ে মাখা যায় না? যতটা দূরত্বে গেলে একই বৃষ্টিতে ভেজার ক্ষমতা থাকে না? আমাদের মাঝে কি অতটাই দূরত্ব…

০ ০ ১ ১ মিনিটের পড়া

যদি কখনো ডাকো

তুমি বলেছিলে, "চলে এসো", এসেছিলাম সাত-পাঁচ না ভেবেই। তুমি বললে, "চলে যাও", চলে গেলাম বহুদূরে। আমি একটিবারের জন্যও জানতে চাইনি, কেন কাছে ডেকেছিলে, কেনই বা দূরে সরিয়ে দিলে! আর কখনো জানতেও চাইব না। কারণ, আমি তোমায়…

০ ০ ২ ১ মিনিটের পড়া

নবীচরণে আরজি

যদি পাই তোমার দেখা, মনে আর থাকবে না কোনো আশা। পেয়ে যাবো দুই জাহান, থাকবে না আর কোনো অভিমান। যদি না দাও দেখা, এই দুঃখ লুকাবো কোথা? আমি যে এক অভাগা, আমায় করো একটু দয়া। তোমায় করি মোহাব্বত, আমায় করিও শাফায়াত। সেদিন যদি খোঁজ…

০ ০ ১ ১ মিনিটের পড়া

দূরত্বের অনুকাব্য

আচ্ছা, আপনি কি আমায় মনে করেন? যেভাবে আমি আপনাকে মনে ধারণ করি। আপনার কি মনে পড়ে সেই হিজল গাছটির কথা? যেথায় আমরা ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করেছিলাম! আজ সেই প্রতিজ্ঞা ভুলে আমাদের মাঝে দূরত্ব অনেকখানি। আমি এখনো আপনার খুব…

০ ০ ২ ১ মিনিটের পড়া

অপেক্ষায় মৃত্যু

— সূর্য ডুবতে চলল, বাড়ি ফিরবেন না? — হুম, ফিরব তো! — উদাস হয়ে বসে আছেন যে? — কই, না তো! — মিথ্যা বলায় অনেক কাঁচা আপনি! — হুম। — কারও জন্য অপেক্ষা করছেন বুঝি? — হুম। — কার? — মৃত্যুর। — এত তাড়াতাড়ি মৃত্যু প্রত্যাশা করছেন…

০ ০ ২ ১ মিনিটের পড়া

সে কি জানে

যে বাতাস আমাকে শীতল করে তুলছে, তবে সে কি জানে? উষ্ণতার চাদরটা এগিয়ে দেওয়ার মতো আমার পাশে অবশিষ্ট আর কেউ নেই। যে রোদ আমার তনুকে উত্তপ্ত করে তুলছে, তবে সে কি জানে? ছায়াদায়ী গাছটি আমার থেকে শত মাইল দূরে! লেখকঃ নাহিদুর রহমান

০ ০ ২ ১ মিনিটের পড়া

নিঃসঙ্গতার ভয়

— আপনার নামটা জানতে পারি? — দুঃখবিলাস। — এটা কেমন নাম! — জানা নেই। — চলুন, একসাথে হাঁটি। — ভয় হয়। — কিসের ভয়? — নিঃসঙ্গতার ভয়। — কেন? — সঙ্গী এলেই তো নিঃসঙ্গতার ভয় থাকে! — কখনো নিঃসঙ্গ হয়েছেন? — তাই তো কারো সঙ্গী হতে…

০ ০ ২ ১ মিনিটের পড়া

স্মৃতিদের বসতি

— আপনি কি এভাবেই চলেন? — কীভাবে? — এই যে অগোছালো চুল, বোতাম-সংকটের রঙজ্বলে যাওয়া পাঞ্জাবি, চিকন ফ্রেমের পুরনো চশমা! — এগুলো আমার প্রিয়! — সবগুলো? — হুম! — আর প্রিয় কোনো পাঞ্জাবি নেই? — তার দেওয়া প্রথম ও শেষ পাঞ্জাবি তো…

০ ০ ৩ ১ মিনিটের পড়া

স্বৈরাচারের জবানবন্দি

বাকশালীদের রাজ্যে আছিস, বলবি না কোনো কথা, গলার স্বর উঁচু করলে খাবি লাঠির গুঁতা! মনটা আমার যা চাইবে, সেটাই করব আমি, ফ্যাসিবাদের রাজ্যের রাজা, লাল মুকুটের এই আমি। তুই তো হলি চাষার পোলা, চাষ করেই খাবি, আমি হলাম এই রাজ্যের…

১ ০ ৪ ১ মিনিটের পড়া

খোলা চিঠি

কেমন আছো তুমি? তোমার খোলা চুলের ঘ্রাণ কি এখনো বাতাসে ছড়ায়? এখনো কি গাঢ় কালো কাজল চোখে মাখো? শাড়ির কুচি ভাঁজ করার জন্য কাউকে ডাকো? তোমার বাদামি রঙের বিড়ালছানাটি ঠিকঠাক খাবার খায় তো? বারান্দায় থাকা ফুলের টবগুলোতে নিয়মিত…

০ ০ ৪ ১ মিনিটের পড়া

মৃত্যুর চেয়েও কঠিন

— ঘুমাচ্ছেন বুঝি? — না। আপনি কে? — মেঘ। — এখানে কী চান? — গল্প করার মতো একটু সময়। — সরে যান, ট্রেন আসার সময় ঘনিয়ে এসেছে। — আপনি সরবেন না? — আমি সরার জন্য আসি নি। — তাহলে কেন? — পৃথিবী থেকে বিদায় নিতে এসেছি। — এত তাড়া…

০ ০ ৮ ১ মিনিটের পড়া

বুকের গহীনে ক্ষরণ

— কোথায় যাও? — পাহাড়ে! — পাহাড়ে কেন? — পাহাড়কে জিজ্ঞেস করতে— "তোমার বুক চিরে ঝরনা বয়ে চলে, এত ধৈর্য ধরো কীভাবে?" — তো, পাহাড় কী উত্তর দিল? — পাহাড় বলল, "আপন মানুষের দেওয়া কষ্টগুলো মুখ বুঝে সহ্য করে নিতে হয়।" — তাহলে…

০ ০ ৭ ১ মিনিটের পড়া

অল্প সময়ের বৃষ্টি

— কে? বৃষ্টি? — হুম। — এখন যে আর আগের মতো সময় নিয়ে আসো না? — বেশ পুরনো হতে চলছি, তাই বেশি সময় থাকতে নেই! — পুরনো হলে বুঝি গুরুত্ব থাকে না? — হুম, থাকে না। — তাহলে হঠাৎ কেন অল্প সময়ের জন্য আসো? — যখন তাকে দেখার জন্য মন…

০ ০ ৭ ১ মিনিটের পড়া

চিঠির কণ্ঠে তুমি

আমার খুব আপনাকে শুনতে মন চাইছে। এই দুনিয়ায় কত শত মানুষ, অথচ আমার শুধু আপনাকেই শুনতে মন চাইছে! ইশ, যদি এমন কোনো বিজ্ঞান থাকত, যার সাহায্যে চিঠির মাধ্যমেও আপনাকে শোনা যেত— তাহলে আমি আপনার কাছে সেই চিঠিটাই আবদার করতাম!…

০ ০ ৫ ১ মিনিটের পড়া

অল্পকড়ির সংসার

জিনিসপত্রের দাম বেড়েছে, কমছে মানুষের দাম! পথে-ঘাটে মানুষ মরে, তার খবর নেওয়া কি সরকারের কাম? বাজারে গেলে ভয় হয় খুব, জিজ্ঞেস করতে দাম; পকেটে যে আমার অল্পকড়ি, কপালে যে নেই কাম। বাড়ি ফিরলে গিন্নি বলে, "কী এনেছ ব্যাগে?" তাকে…

স্রষ্টার অসীম নেয়ামত

আমাকে যিনি করেছেন সৃষ্টি, পাঠিয়েছেন এই ভুবনে, তিনি হলেন আমার মহান প্রভু, পাখপাখালি দোলে যাঁর স্মরণে। তিনিই তো সমস্ত সৃষ্টির স্রষ্টা, আমি যে তাঁর এক পাপিষ্ঠ বান্দা। মোরে দিয়েছেন তিনি অঢেল নেয়ামত, কখনো তো করেননি কোনো…

০ ০ ৬ ১ মিনিটের পড়া

অপ্রকাশ্য ভালোবাসা

আমি তাকে অপ্রকাশ্যে ভালোবাসি, কারণবিহীন ভালোবাসা আমার। সে কখনো পায়নি টের সেই ভালোবাসার টান, আর কখনো পাবেও না। আমি তাকে দূর থেকে মনে করি, মনে ধারণ করি— তাকে ভালোবাসার কোনো সীমা নেই আমার। না-বলা ভালোবাসায় কোনো বিচ্ছেদ…

০ ০ ৩ ১ মিনিটের পড়া

মুক্ত করো আমার দেশ

যদি চাও আমি দেশ-মাটি নিয়ে লিখি, তবে আমার দেশকে দাদাবাবুদের থেকে মুক্ত করে দাও। যদি চাও আমি দেশের স্বাধীনতা নিয়ে লিখি, তবে প্রতিটি মানুষকে তাদের মনের কথা বলার অধিকার দাও। যদি চাও আমার কলম তোমার প্রশংসা লিখুক, তবে এই দেশ…

০ ০ ৬ ১ মিনিটের পড়া

একখানা চিঠির অপেক্ষায়

এই আধুনিক যুগে এসেও আমার একখানা চিঠির লোভ হচ্ছে— যে চিঠিটি শুধুই আমার জন্য, দোয়াত-কালিতে ময়ূরের পালক ডুবিয়ে আলতো ছোঁয়ায় লেখা হবে। লেখা থাকবে চিকন সুরের মিষ্টি ভাষায়, "কেমন আছো?" আমি আনমনা হয়ে উত্তরখানি বাতাসে…

১ ০ ৬ ১ মিনিটের পড়া
...