Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

কতখানি দূরত্ব

১ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
আপনি কি অতটাই দূরে—

যতটা দূরে গেলে একই আকাশের চাঁদ একই সময়ে দেখা যায় না?

যতটা দূরত্বে গেলে সকালের মিষ্টি রোদ একসাথে গায়ে মাখা যায় না?

যতটা দূরত্বে গেলে একই বৃষ্টিতে ভেজার ক্ষমতা থাকে না?

আমাদের মাঝে কি অতটাই দূরত্ব —

যতটা দূরত্ব হলে আমার আকাশে সূর্যাস্ত হলে,

আপনার আকাশে সূর্যোদয় হয়?

জানাবেন কি, আমাদের মাঝে দূরত্ব ঠিক কতখানি?

অজ্ঞাতনামা চিঠির খামেই না হয় দিয়েন জানিয়ে...

লেখকঃ নাহিদুর রহমান
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5343
প্রকাশিত1 দিন (1,655 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

বিচ্ছেদের দূরত্ব

কত দিন হয়ে গেল আমাদের বিচ্ছেদের! বাড়ল মনের কতখানি দূরত্ব! আপনার কি মনে পড়ে আমায়—মনের অজান্তে, কিংবা অপ্রত্যাশিত অদ্ভুত কোনো কারণে? আপনি কি আমার মতো আনমনা হয়ে আমাদের ফেলে আসা দিনগুলোর কথা ভাবেন? মনে পড়ে কি সেই একগুচ্ছ…

০ ০ ৩ ১ মিনিটের পড়া

নতুনত্বের ছোঁয়া

নতুনত্বের আলতো ছোঁয়ায়, উত্তাল হয় মনপাড়ায়। তাকে বোঝাই কী করে, সে তো আর ক্ষণিকের নয়! দীর্ঘদিনের এই আকাঙ্ক্ষা, অল্পতে কি আর শান্ত হয়? শান্ত করতে অশান্ত মন, একটু তো সময় দিতে হয়! লেখকঃ নাহিদুর রহমান

০ ০ ২ ১ মিনিটের পড়া

একাকীত্বের নিমন্ত্রণ

—চলো যাই! —কোথায়? —ঐ জনমানবহীন নির্জন এলাকাটিতে। —ওখানে কেন? —ওখানে কোনো দুঃখ নেই! —কীভাবে বুঝলে দুঃখ নেই? —মানুষকে মানুষ ছাড়া কেউ দুঃখ দিতে পারে না। যেহেতু জায়গাটা জনমানবহীন, তাই সেখানে কোনো দুঃখ নেই। —আমিও তো মানুষ!…

০ ০ ২ ১ মিনিটের পড়া

স্থিরতা ও সঞ্চার

—এই যে, শুনছ? —হুম, বলো। —কী করছ? —চশমাটা পরিষ্কার করছি। —একটা কথা জিজ্ঞেস করব? —হুম, বলো। —পুরুষ কেমন? —পাহাড়ের মতো! —পাহাড় কেন? —পাহাড় জমিনকে স্থির রাখার জন্য নিজেকে স্থির করে নেয়; দুঃখ-কষ্ট তাকে সহজে বিচলিত করতে…

০ ০ ২ ১ মিনিটের পড়া

অচিনপুরের বসতি

যাব আমি অচিনপুরে, থাকবে না কেউ চেনা; মনের মতো সাজাব ঘর, থাকবে না কোনো ঘৃণা। মন চাইলেই ছুটব পাহাড়ে, থাকবে না কোনো বাধা; পাহাড় দেখে বিষণ্ণ মন করে নেব সাদা। মন যে আমার ভীষণ ভারী, পাহাড়ে হবে না শান্ত; ছুটব সাগরে, দেখব ঢেউ…

০ ০ ২ ১ মিনিটের পড়া
...