Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বিষাক্ত রাসেল ভাইপার

0 পছন্দ 0 অপছন্দ
155 বার প্রদর্শিত
করেছেন (464 পয়েন্ট)   22 অগাস্ট 2024 "পরিবেশ ও জলবায়ু" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
image

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মাতীরের কিছু জেলা ও চরাঞ্চলে সাম্প্রতিক সময়েবিষাক্ত রাসেলস ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। অতি সম্প্রতি কয়েকটি জেলায় এ সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুকে, এ নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে দাবি করেছেন, এ সাপের কামড়ে দ্রুত মানুষের মৃত্যু হয়। তবে সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত চিকিৎসা নিলে সেরে ওঠা সম্ভব। রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনা মূল্যে পাওয়া যায়। দেশে পর্যাপ্ত পরিমাণে এর বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে।

রাসেলস ভাইপার বাংলাদেশে চন্দ্রবোড়া, বোড়া বা উলুবোড়া নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম: Daboia russelii। বাংলাদেশে যেসব সাপ দেখা যায়, অনেকের মতে, সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত। তবে বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে, এটি মোটেও দেশের সবচেয়ে বিষধর বা প্রাণঘাতী সাপ নয়। অবশ্য ভাইপারিডি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এটি এবং উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের একটি।

এদের দৈর্ঘ্য সর্বোচ্চ ১.২৪ মিমি বা ৪ ফুট ১ ইঞ্চি পর্যন্ত হয়। লেজের দৈর্ঘ্য ৪৩০ মিমি বা ১৭ ইঞ্চি হয়। বডির ঘের বা ব্যাসার্ধ হয় ১৫০ মিমি বা ৬ ইঞ্চি। মাথার দৈর্ঘ্য ও প্রস্থ ৫১ মিমি বা ২ ইঞ্চির মতো। এরা নির্দিষ্ট আবাসস্থলে থাকে না, ঘনঘন স্থান পরিবর্তন করে। বেশির ভাগই খোলা ঘাসযুক্ত বা হালকা ঝোপঝাড় এলাকায় থাকে। বনের বাগান বা কৃষি জমিতেও পাওয়া যায়। গোখরো ও কালাচের মতো মানুষের বসতবাড়ির কাছে থাকে না সেভাবে। তবে ইঁদুরের সন্ধানে বাসাবাড়িতেও যেতে পারে। পুকুরের কচুরিপানার ওপর শুয়ে রোদ পোহাতে পছন্দ করে এবং কচুরিপানার ভেসে যাওয়ার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসে চলে যায়। তা ছাড়া এরা দক্ষ সাঁতারু। নদীর স্রোত ও বন্যার পানিতে সাঁতরেও এক জায়গা থেকে অন্য কোথাও যেতে পারে। মূলত নিশাচর। তবে ঠান্ডা আবহাওয়ায় দিনের বেলায় সক্রিয় থাকে। প্রাপ বয়স্ক সাপগুলো হয় আক্রমণাত্মক ধরনের।

১৭৯৬ সালে স্কটিশ হারপিটোলজিস্ট প্যাট্রিক রাসেল সর্বপ্রথম এ সাপ আবিষ্কার করেন। তিনি মুরগি ও কুকুরের ওপর পরীক্ষা চালিয়ে নিশ্চিত হন, এটি অত্যন্ত বিষধর সাপ। পরে ১৭৯৭ সালে ইংরেজ প্রকৃতিবিদ জর্জ শ এবং চিত্রকার ফ্রেডরিক পলিডোর নোডার—দুজনেই আন্তর্জাতিক প্রাণিবিদ্যার নামকরণ কোডের ধারা অনুযায়ী প্যাট্রিক রাসেলের নামে এর নাম রাখেন রাসেলস ভাইপার (Russell’s viper)।

বাংলাদেশে ২০০৯ সালের আগে গত ১০০ বছরেও দেখা যায়নি এ সাপ। ফলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসার্ভেশন অব নেচার বা আইসিইউএন (ICUN) এটিকে সে বছর বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করে। পরে ২০১২ সালে হটাৎ রাজশাহীর চরাঞ্চলে দেখা যায় এ সাপ। ২০১৭ সালের পর থেকে পদ্মা ও মেঘনার তীরবর্তী এলাকা—বরিশাল, ভোলা, পটুয়াখালি, চাঁদপুর, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, কুষ্টিয়া, শরিয়তপুরের নরিয়া, রাজশাহী, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের ৬৪ জেলার মধ্যে ১৭-১৮টি জেলায় দেখা যেতে থাকে। এই সাপ এ অঞ্চলে আবার কীভাবে ফিরে এল, তা নিয়ে চলছে গবেষণা।

মাহমুদুল হাসান মৃদুল, ই-নলেজ।

আমরা Enolej অফিসিয়াল টিম — আপনার চিন্তা, সৃজনশীলতা ও লেখাকে সম্মান জানানোই আমাদের দায়িত্ব। লেখকদের নিরাপদ, প্রাণবন্ত ও উদ্দীপনাময় একটি পরিবেশ গড়ে তুলতেই আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করি। আপনার পাশে আছি সবসময় — নির্ভরযোগ্য বন্ধু ও সহযাত্রী হয়ে।
Enolej ID(eID): 873
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
এটা এক ধরণের Waterspout বা জলস্তম্ভ। Waterspout সাধারণত ২ ধরণের হয়ে থাকে, ভালো আবহাওয়ার জলস্তম্ভ (Fair-weather waterspout) ও [...] বিস্তারিত পড়ুন...
113 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
জামাত জোটের অংকে এবার, এনসিপি আছে তিনে,চল্লিশ আসন চরমোনাইয়ের, দাপট সবাই চেনে।ত্রিশ আ[...] বিস্তারিত পড়ুন...
21 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

স্মৃতি মানুষকে আনন্দ দেয়, প্রেরণাও জোগায়। তবে সব স্মৃতি সমান নয়। কিছু স্মৃতি আছে, যা সত্যিই বিষাক্ত—অভিশপ্ত। এমন স্মৃতি, যার দিকে ফিরে তাকানোটাই পাপের দরজা খুলে দেয়। তাই তো বিখ্যাত আরবি বচন�[...] বিস্তারিত পড়ুন...
29 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আজকের বাংলাদেশের শহরগুলো যেন এক নির্মম বাস্তবতায় হারিয়ে যাচ্ছে — যেখানে স্বপ্নেø[...] বিস্তারিত পড়ুন...
80 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ভালোবাসা কি তবে শিকল হয়ে নামে, নাকি সে স্রোত বয়ে আনে মুক্তির গান? কেন তার চোখে ছায়ার ব[...] বিস্তারিত পড়ুন...
85 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    973 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    48 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    127 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    84 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. Fatematuj Johora

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...