[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

AI লিখতে পারে, কিন্তু আপনার অনুভূতির গল্পটি কার?

২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

68295

AI কবিতা লিখতে পারে, মানলাম। কিন্তু আপনার মনের ভেতরের সেই কথাটা, যেটা আজও কাউকে বলা হয়নি, ওটা কি AI লিখে দিতে পারবে?

সাহিত্য দরকার কি না, তর্ক চলুক। আমার মনে হয় আসল প্রশ্ন অন্য জায়গায়। 

জানেন, আমাদের মনের ভেতর প্রতিদিন কত শত ভাবনা আসে, কত অনুভূতি জন্ম নেয়, কত কথা কাউকে বলতে ইচ্ছে করে! অথচ সময়ের সঙ্গে সঙ্গে তার অনেক কিছুই হারিয়ে যায়। কিছু কথা কাউকে বলা হয় না, কিছু অনুভূতি ভাষা খুঁজে পায় না, আবার কিছু ভাবনা মুহূর্তের ব্যস্ততায় হারিয়ে যায় চিরতরে।

অথচ সেই ভাবনাগুলোই হয়তো একদিন একটি সুন্দর গল্প হয়ে উঠতে পারত, একটি কবিতা হয়ে কারও হৃদয় ছুঁতে পারত, কিংবা এমন কোনো লেখা হয়ে উঠতে পারত, যার মধ্যে অন্য কেউ খুঁজে পেত নিজের জীবনের গল্প।

তাই আমার মনে হয়, যা কিছু ভাবনায় আসে, তা এক বাক্যে হলেও লিখে রাখা উচিত। কে জানে, আজকের ছোট্ট একটি ভাবনাই হয়তো একদিন আপনার জীবনের সবচেয়ে প্রিয় লেখাটি হয়ে উঠবে!

আর একটা কথা ভেবেছেন? একদিন হয়তো আপনি অনেক দূরে চলে যাবেন। সময়ের সঙ্গে মানুষের স্মৃতি থেকেও আপনার নাম মুছে যেতে পারে। কিন্তু আপনার রেখে যাওয়া লেখাগুলো আপনার অনুভূতি, চিন্তা ও অস্তিত্বের সাক্ষী হয়ে বেঁচে থাকতে পারে। কেউ হয়তো আপনার লেখা পড়ে নিজের জীবনের মিল খুঁজে পাবে, আপনার অজানা কোনো অনুভূতি বুঝতে পারবে। আপনি তার কাছে অপরিচিত হয়েও লেখার মধ্য দিয়ে তার অনুভূতির সঙ্গী হয়ে উঠতে পারেন। এটাই তো লেখার এক অসাধারণ ক্ষমতা!

কিন্তু এত সৃষ্টির স্থায়ী ঠিকানা কোথায়?

ফেসবুকে পুরোনো লেখা টাইমলাইনের নিচে হারিয়ে যায়, বিভিন্ন প্ল্যাটফর্মে লেখাগুলো বিচ্ছিন্ন থাকে। নিজের ওয়েবসাইটে লেখার তারিখ পরিবর্তন করা সম্ভব। আবার কেউ লেখা কপি করে নিজের নামে চালিয়ে দিলে মূল লেখককেই নিজের লেখা প্রমাণ করতে হয়।

একজন লেখক কি তাঁর সময় ও শ্রম লেখালেখিতে ব্যয় করবেন, নাকি নিজের লেখার লিংক ফেরি করে বেড়াবেন?

এই সমস্যাগুলোর সমাধানের ভাবনা থেকেই গড়ে উঠেছে Enolej Idea। এখানে রয়েছে নিজস্ব লেখক প্রোফাইল, স্বতন্ত্র লেখক আইডি নম্বর এবং প্রতিটি লেখার জন্য আলাদা eID। সব লেখা এক জায়গায় সংরক্ষণ, লেখক পরিচয় গড়ে তোলা, পাঠকের প্রতিক্রিয়া পাওয়া এবং নিজের লেখালেখির পথচলা তুলে ধরার সুযোগ রয়েছে। লেখক আইডি Bio, CV কিংবা বইয়েও ব্যবহার করতে পারবেন।লেখাগুলো সিরিজ আকারে সাজানোর পাশাপাশি এক ক্লিকেই ই-বুক বা পাণ্ডুলিপি তৈরির সুবিধাও রয়েছে। আর eID Verified চিহ্নযুক্ত লেখার পরিচয় eID Scan দিয়ে কয়েক সেকেন্ডে যাচাই করার সুযোগ রয়েছে।

আপনি নতুন লেখক হোন কিংবা দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন—নিজের ভাবনা প্রকাশ করতে ভালোবাসলেই শুরু করতে পারেন। প্রতিটি লেখাই অসাধারণ হতে হবে, এমন নয়। গুরুত্বপূর্ণ হলো নিজের ভাবনাগুলোকে হারিয়ে যেতে না দেওয়া এবং ধীরে ধীরে নিজের লেখকসত্তাকে গড়ে তোলা।

তাই আপনাকে Enolej Idea-তে আমন্ত্রণ জানাচ্ছি। গুগলে Enolej Idea লিখে সার্চ করে ঘুরে দেখুন। ভালো লাগলে নিজের লেখক প্রোফাইল তৈরি করে লেখালেখি শুরু করতে পারেন।

আপনার ভাবনাগুলো মূল্যবান। সেগুলো শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্যও যত্ন করে রেখে দিন। 


AI যা খুশি লিখুক, লিখতে পারাটাই সাহিত্য নয়। আসল কথা হলো, একটি লেখা একটা মন বদলে দিতে পারে, আর সেই মন একদিন বদলে দিতে পারে পুরো দুনিয়াকে। তাই সাহিত্যের চর্চা আর সেই চর্চার জন্য একটা স্পেস থাকা জরুরি।

লেখা চুরি হলে, বা অন্য কেউ লিখে দিলে, সেই লেখা আর মন বদলানোর ইমপ্যাক্ট রাখতে পারে না। তাই লিখুন, ভাবুন, আর Enolej Idea-র মতো একটা ইতিবাচক লেখালেখির কেন্দ্রীয় স্পেস রাখুন।

তর্ক চলুক। কিন্তু আপনার মনের সেই ভাবনাগুলো আপনার নামেই থাকুক, আজ এবং আগামীর জন্য।

আমি MdAUKhan, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 7 বছর 2 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 64 টি লেখা ও 50 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1754। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5484
প্রকাশিত1 দিন ♛ (1,754 পয়েন্ট)

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ডেটা সংকট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। কিন্তু এআই-এর উন্নতির জন্য প্রচুর পরিমাণে ডেটার প্রয়োজন। বিশ্বের ডেটা ব্যবহারের দ্রুত বৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ডেটার…

০ ০ ২৭৯ ১ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া পর্ব 2 বাংলায়: Ai Can Think For You. That’s The Problem.

“What (কি) if (যদি) I (আমি) told (বলতাম) you (তোমাকে)… the (উক্ত/টি) smartest (সবচেয়ে বুদ্ধিমান) technology (প্রযুক্তি) ever (কখনো) created (তৈরি করা) might (হতে পারে) slowly (ধীরে ধীরে) make (করে তুলতে) humans…

০ ০ ৮৮ ১১ মিনিটের পড়া
...